রাফাহ আক্রমণ করেই হামাসকে হারানো সহজ নয় : হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাফাহ আক্রমণ করা হলে তিনি আর্টিলারি শেলসহ কিছু অস্ত্র আটকে রাখবেন। গাজায় বেসামরিক মৃত্যুর আশঙ্কায় মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে একটি বোমার চালান স্থগিত করেছে। প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বাস করেন যে গাজার রাফায় বড় ধরনের অভিযান চালিয়েই ইসরায়েলের পক্ষে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে হারানো সহজ নয়। হোয়াইট হাউস এ মন্তব্য করেছে বলে […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েল রাফায় হামলা করলে অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি বাইডেনের

মাইক ওয়েন্ডলিং ও টম ব্যাটম্যান ওয়াশিংটন গাজার শহর রাফায় ইসরায়েল বড় ধরনের স্থল অভিযান চালালে যুক্তরাষ্ট্র দেশটিকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “যদি তারা রাফায় হামলা চালায়, তাহলে সেখানে এখন পর্যন্ত যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে এমন অস্ত্র আর আমরা সরবরাহ করবো […]

বিস্তারিত পড়ুন

বিমান হামলায় নিহত ১২ : রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী

রাফাহ শহরের পূর্ব দিকে ইসরায়েলি বিমান হামলার পর ধোঁয়া উঠছে। এই হামলায় কমপক্ষে ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দীর্ঘ সাত মাসব্যাপী যুদ্ধ স্থগিত করতে মিসর ও কাতারের যুদ্ধবিরতির প্রস্তাব হামাস যখন গ্রহণ করেছে, ঠিক তখন ইসরায়েলি বাহিনীর নতুন হামলা আলোচকদের মাঝে অস্বস্তি সৃষ্টির কারণ হয়েছে। ইসরায়েলি ট্যাঙ্কগুলি সোমবার রাতের বেলা অগ্রসর হওয়ার সাথে সাথে মিশর […]

বিস্তারিত পড়ুন

যুদ্ধ বিরতির ব্যাপারে মিশর ও কাতারের প্রস্তাব মেনে নিয়েছে হামাস

ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস যুদ্ধ বিরতির ব্যাপারে মিশর ও কাতারের দেয়া প্রস্তাব মেনে নিয়েছে। হামাস প্রধান ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী এবং মিশরের গোয়েন্দা প্রধানকে তাদের প্রস্তাব মেনে নেয়ার কথা জানিয়েছেন। তবে প্রস্তাবটিতে কি আছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বিরতির চেষ্টায় মধ্যস্থতাকারী দেশ দুটি বেশ কিছুদিন ধরে নানা […]

বিস্তারিত পড়ুন

বাইডেন প্রশাসন আটকে দিল ইসরায়েলে মার্কিন গোলাবারুদের চালান

যুক্তরাষ্ট্রের তৈরি গোলাবারুদের একটি চালান শেষ পর্যন্ত ইসরায়েলে পাঠানো থামিয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। তবে কেন এমন সিদ্ধান্ত, তা প্রকাশ করেনি সূত্র। সূত্রটি অবশ্য বলেছে, ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফায় সম্ভাব্য ইসরায়েলি সামরিক অভিযানের সঙ্গে বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের যোগসূত্র নেই। তা ছাড়া এই সিদ্ধান্ত ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অন্যান্য চালান পাঠানোর বিষয়টিকে প্রভাবিত করবে না। […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত করলো তুরস্ক

গাজা উপত্যকায় ‘ভয়াবহ মানবিক বিপর্যয়’কে কারণ হিসেবে উল্লেখ করে ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে তুরস্ক। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েল গাজায় ‘বাধাহীন ও যথেষ্ট পরিমাণ ত্রাণ প্রবাহ’ অনুমতি না দেয়া পর্যন্ত এ পদক্ষেপ বহাল থাকবে। দেশ দুটির মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় সাত বিলিয়ন ডলার। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ […]

বিস্তারিত পড়ুন

রাফায় হামলার ব্যাপারে ইসরায়েলকে হামাসের কঠোর হুঁশিয়ারি

ফিলিস্তিনের মিশর সীমান্তবর্তী রাফা শহরে হামলার ব্যাপারে ইসরায়েলকে কঠোর ভাবে হুঁশিয়ার করে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বুধবার (১ মে ২০২৪) হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান এই হুঁশিয়ারি দিয়েছেন। হিজবুল্লাহ-সমর্থিত লেবাননের ‘আল-মানার’ চ্যানেলে তিনি বলেন, শত্রুপক্ষ যদি রাফায় স্থলঅভিযান চালায়, তবে আলোচনা বন্ধ হয়ে যাবে। কারণ প্রতিরোধ আন্দোলন গুলির মধ্যে আলোচনা চালায় না। হামদান আরও […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েল ও হামাসের মধ্যে কাতার কীভাবে মধ্যস্থতাকারী হয়ে উঠলো?

মুন্নী আক্তার বিবিসি ইসরায়েল ও হামাসের মধ্যে সাম্প্রতিক অস্ত্র বিরতির মধ্যস্থতা করার পর আবারো আলোচনায় উঠে এসেছে মধ্যপ্রাচ্যের গ্যাস সমৃদ্ধ দেশ কাতার। এ ঘটনার পর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কাতার সূক্ষ্মভাবে আন্তর্জাতিক ভারসাম্য রক্ষায় নিজের ভূমিকা তুলে ধরেছে। দেশটি একদিকে যেমন পশ্চিমাদের কাছে ‘জঙ্গি গোষ্ঠী’ হিসেবে পরিচিত সংগঠনগুলোর সাথে যোগাযোগ রেখে আসছে তেমনি আবার যুক্তরাষ্ট্রের সাথে […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলি-আমেরিকান এক জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস

হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলি-আমেরিকান হার্শ গোল্ডবার্গ-পোলিনের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা যাদের জিম্মি করেছে, গোল্ডবার্গ-পোলিন তাঁদের একজন। ২৩ বছর বয়সী গোল্ডবার্গ-পোলিনকে নোভা সংগীত উৎসব থেকে ধরে এনেছিলেন হামাস যোদ্ধারা। বুধবার প্রকাশিত ভিডিওতে গোল্ডবার্গ-পোলিনকে একটি চেয়ারে বসে থাকতে দেখা গেছে। ভিডিওতে তিনি নিজের পরিচয় এবং জন্মতারিখ ও মা–বাবার নাম বলেছেন। […]

বিস্তারিত পড়ুন

কাতারের সাথে ৫ চুক্তি ৫ সমঝোতা সই

বাংলাদেশ ও কাতার দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। মঙ্গলবার সন্ধ্যায় আমির একটি বিশেষ বিমানে কাতারের উদ্দেশ্যে যাত্রা করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আমন্ত্রণে […]

বিস্তারিত পড়ুন