আ.লীগকে মানুষ ‘না’ বলেছে : মির্জা ফখরুল

ঢাকায় বিশাল গণমিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ শেখ হাসিনা সরকারকে, আওয়ামী লীগকে না বলে দিয়েছে। তারা শেখ হাসিনাকে এবং এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। বর্তমান সরকার ক্ষমতায় থাকতে নানারকম ষড়যন্ত্র করছে মন্তব্য করে মির্জা ফখরুল দলের নেতাকর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের সবচেয়ে […]

বিস্তারিত পড়ুন

রাজধানীতে জামায়াতের মিছিলে পুলিশের গুলি ও ব্যাপক ধরপাকড়

রাজধানীর যাত্রাবাড়ীতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অতর্কিতে গুলিবর্ষণ, টিয়ারশেল নিক্ষেপ ও বেধরক লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় জামায়াতের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারও করা হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজায় বাধা, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, নেতৃবৃন্দের মুক্তি ও সারাদেশে নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে আজ শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ীতে এই বিক্ষোভ […]

বিস্তারিত পড়ুন

পদ হারানো ডিএজি এমরান পরিবারসহ আশ্রয় নিলেন মার্কিন দূতাবাসে!

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে বক্তব্যের জেরে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ হারানো এমরান আহমদ ভূঁইয়া স্ত্রী–সন্তানদের নিয়ে ঢাকায় মার্কিন দূতাবাস প্রাঙ্গণে আশ্রয় নেন। তখন এক বার্তায় তিনি বলেন, আমি পরিবারসহ আশ্রয়ের জন্য মার্কিন দূতাবাসে বসে আছি। বাইরে পুলিশ সদস্যরা রয়েছেন। আজ আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। কিন্তু ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে গত ৪-৫ […]

বিস্তারিত পড়ুন

দক্ষিণ এশিয়ায় রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম অংশীদার বাংলাদেশ: রুশ পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠকে রাশিয়ার শীর্ষ কূটনীতিক বলেন, দক্ষিণ এশিয়ায় আমাদের দ্বিতীয় বৃহত্তম অংশীদার বাংলাদেশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজধানীর ইন্টার-কন্টিনেন্টালে বৈঠকে বসেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তারা বাংলাদেশের […]

বিস্তারিত পড়ুন

ড. ইউনূসের মামলা প্রত্যাহারের আহ্বান সুপ্রিম কোর্টের ৩০১ আইনজীবীর

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বর্তমান সরকারের হয়রানি ও নিপীড়নমূলক মামলা বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৩০১ জন আইনজীবী। বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘আমরা এদেশের আইনজীবী সমাজ মনে করি, শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস বর্তমান সরকারের প্রতিহিংসা ও সরকার প্রধানের ব্যক্তিগত আক্রোশ এবং নির্মম […]

বিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংকের সব শেয়ার ছেড়ে দিল সৌদি কোম্পানি

বাংলাদেশে ইসলামী ব্যাংকের সব শেয়ার ছেড়ে দিয়েছে সৌদি কোম্পানি আরবসাস ট্রাভেল অ্যান্ড টুরিস্ট এজেন্সি। এবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এক দিনে ইসলামী ব্যাংকের বিপুল শেয়ারের হাতবদল হয়েছে। টাকার অঙ্কে হাতবদল হওয়া শেয়ারের মূল্য ৫২৫ কোটি টাকা। ইসলামী ব্যাংকের এ লেনদেনের ওপর ভর করে আজ মঙ্গলবার সিএসইতে ৫৩৩ কোটি টাকার লেনদেন হয়েছে। মোট লেনদেনের ৯৮ দশমিক […]

বিস্তারিত পড়ুন

চুরি নয়, পরিকল্পিতভাবে কর্মকর্তারাই স্বর্ণ সরিয়েছেন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম হাউজের গুদামের লকার থেকে ৫৫ কেজির বেশি স্বর্ণ চুরির ঘটনায় দায়ের করা মামলায় মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। মামলায় বলা হয়েছে, এক রাতে চুরি হয়েছে। আসলে পর্যায়ক্রমে কয়েক মাস ধরে সরানো হয়েছে স্বর্ণ। পরিকল্পিতভাবে স্বর্ণ রাখার গুদামে বসানো হয়নি সিসিটিভি। গুদামের গেটে সিসি ক্যামেরা চার মাস আগে নষ্ট হলেও নতুন করে […]

বিস্তারিত পড়ুন

ড. ইউনূসকে মামলায় ফাঁসাতে জালিয়াতির অভিযোগ, আদালতে তোলপাড়!

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের মামলার বাদীকে জেরা করার সময় আদালতে তোলপাড় কান্ড ঘটেছে গতকাল। দুই পক্ষের কৌসুলিদের মধ্যে দফায় দফায় বাকবিতণ্ডা হয়েছে। বিতণ্ডা থামাতে বিচারককে বারবার হস্তক্ষেপ করতে হয়েছে। ড. ইউনূসকে মিথ্যাভাবে ফাঁসানোর জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের নিজস্ব চেক লিস্ট জালিয়াতির অভিযোগে প্রতিষ্ঠানটির মহাপরিদর্শক, মামলার বাদিসহ জড়িতদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে […]

বিস্তারিত পড়ুন

ড. ইউনুসের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে

ড. ইউনুসের বিষয়ে গণমাধ্যমের কাছে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ইউনুস প্রসঙ্গে বিশ্বনেতাদের বিবৃতি-সংক্রান্ত বক্তব্য দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহম্মদ ভূঁইয়া শৃঙ্খলাভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে চাকরিচ্যুতির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান শেষে […]

বিস্তারিত পড়ুন

এক বিলিয়ন ডলার পাচার তদন্তের নির্দেশ দিন : জাপা এমপি

বাংলাদেশের একজন বড় ব্যবসায়ী সিঙ্গাপুরে এক বিলিয়ন ডলার পাচার করেছেন কি না, সেটি তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাপা এমপি মুজিবুল হক চুন্নু। সোমবার রাতে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেন, ‘এত বড় একটা ঘটনায়…যেখানে তথ্যপ্রমাণসহ আমরা পড়েছি, যেগুলো অবিশ্বাস করাটাও সমস্যা। বিষয়টি গুরুতর, রাষ্ট্রের […]

বিস্তারিত পড়ুন