সশস্ত্র বাহিনীকে সেনা ছাউনিতে ফিরিয়ে নিন: সাবেক সেনাকর্মকর্তাবৃন্দ

‘সংগঠিত সব হত্যাকাণ্ড, জখম, গুলি, হামলা, ভাঙচুর, সন্ত্রাসের ঘটনার স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত হতে হবে জাতিসংঘের নেতৃত্বে ও তাদের অধীনে’ দেশের চলমান রাজনৈতিক সংকট আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে ছাত্র-জনতার মুখোমুখি দাঁড় না করানোর আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে […]

বিস্তারিত পড়ুন

আবারো ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধের নির্দেশ

দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ থেকে মেটা প্ল্যাটফর্ম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। তাই এই প্ল্যাটফর্মের ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ থাকবে। রোববার (৪ আগস্ট ২০২৪) দুপুর দেড়টার দিকে সরকারের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির প্রথম দিন চলছে। রাজধানীর শাহবাগসহ কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ অবস্থায় মোবাইল ইন্টারনেট […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে বিক্ষোভ, সংঘর্ষ, নিহত

সরকারের বিরুদ্ধে রোববারও বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করছেন প্রতিবাদকারীরা৷ বিভিন্ন স্থানে সরকার পক্ষের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ আটজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি৷ পাবনায় তিনজন, মুন্সীগঞ্জে দুইজন, বগুড়ায় দুইজন, মাগুরায় একজন ও রংপুরে দুইজনের মৃত্যুর খবর জানিয়েছে বাংলাদেশের ডয়চে ভেলের কনটেন্ট পার্টনাররা৷ বাংলাদেশের সরকারের পদত্যাগের দাবিতে রোববারও সারাদেশে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা৷ […]

বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে দেশের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এমন তথ্য জানিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখেন, শিক্ষার্থীরা তো অনেক দাবিই করছেন। এর একটি নিয়ে আপনি জানতে চাচ্ছেন। প্রধানমন্ত্রী চাইলে, অর্থাৎ তিনি যদি মনে করেন, আমি পদত্যাগ করবো।’ শনিবার (৩ আগস্ট ২০২৪) রাতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের […]

বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে পুলিশের বাধা উপেক্ষা করে জনতার ঢল

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার ঢল নেমেছিল চট্টগ্রামে। পুলিশের বাধা উপেক্ষা করে যোগ িদয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। বিক্ষোভ মিছিলের বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীরা ছাত্রলীগ ও পুলিশকে ধাওয়া দিয়েছেন। পুলিশের সাঁজায়ো যানে তারা ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করেছে।  https://www.voabangla.com/a/7727801.html

বিস্তারিত পড়ুন

সরকার পদত্যাগ না করা পর্যন্ত অসহযোগ আন্দোলনের ডাক

হারুন উর রশীদ স্বপন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷ প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার সমাবেশ থেকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম এই ঘোষণা দেন৷ সংগঠনটির অন্যতম সমন্বয়ক সারজিস আলম ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা সব সমন্বয়ক একমত হয়ে দেশের মানুষের […]

বিস্তারিত পড়ুন

লাখো লাখো জনতার কন্ঠ ‘একদফা একদাবি – সরকার তুই কবে যাবি’

রাজধানী ঢাকাসহ সারা দেশে মিছিল আর মিছিল। লাখো লাখো জনতার কন্ঠে একদফা একদাবি- ‘সরকার তুই কবে যাবি’। এভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷ তারা বলছেন, এই দাবিতে রবিবার থেকে সারাদেশে অসহযোগ আন্দোলন চলবে৷ সরকার পদত্যাগ না করা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে৷

বিস্তারিত পড়ুন

পুলিশের বাধা উপেক্ষা করে চট্টগ্রামে শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ

বৈষম্য বিরোধী আন্দোলনের আহবানে চট্টগ্রামে পুলিশের বাধা ও বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। শুক্রবার (২ আগস্ট ২০২৪ ) বৃষ্টি উপেক্ষা করে, নগরীর আন্দরকিল্লা চত্বর থেকে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবক মিছিল শুরু করেন। বন্দর নগরের নিউমার্কেট চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘আমাদের ভাইদের হত্যার […]

বিস্তারিত পড়ুন

সিলেটে শিক্ষার্থীদের গণমিছিলে পুলিশের গুলি

হুমায়ূন রশিদ চৌধূরী সিলেট : সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। শিক্ষার্থীরা বাধা ডিঙিয়ে যেতে চাইলে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করেছে। আহত হয়েছেন অন্তত শতাধিক মানুষ। গুলিবিদ্ধ হয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার সিলেট প্রতিনিধি মিঠু দাস […]

বিস্তারিত পড়ুন

আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি: পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়া দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি। শুক্রবার (২ আগস্ট) বিকেলে নাটোরে নিজ […]

বিস্তারিত পড়ুন