গণভবনের পর প্রধানমন্ত্রী কার্যালয়ও জনতার দখলে

দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকেও পদত্যাগ করেছেন। সোমবার দুপুরে  হাসিনার দেশত্যাগের পর গণভবন দখল করে নেয় ছাত্র-জনতা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ও দখল করে নেন তারা। সেখানে তাদের উল্লাস করতে দেখা গেছে। পাশাপাশি শেখ হাসিনার বিচার চেয়ে স্লোগান দিয়েছে কেউ কেউ। এসময় সেখানকার বিভিন্ন আসবাবপত্র নিয়ে যেতে দেখা যায় কাউকে কাউকে।

বিস্তারিত পড়ুন

আন্তবর্তী সরকার গঠন করা হবে, সব হত্যার বিচার হবে : সেনাবাহিনী প্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে বক্তব্য দিয়েছেন। সকলকে তিনি শান্ত হবার আহবান জানিয়েছেন। বলেছেন, সব হত্যার বিচার হবে। একটি আন্তবর্তী সরকার গঠন করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, সেনা সদর দপ্তরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিক, […]

বিস্তারিত পড়ুন

দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা 

অবশেষে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে উড্ডয়ন করেন। এ সময়  তাঁর ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন। তাঁরা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গে গেছেন বলে জানা গেছে। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তাঁর ছোট […]

বিস্তারিত পড়ুন

মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিদের বাড়িতে হামলা, আগুন

সরকার পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন গতকাল রোববার ৩৯ জেলায় জনপ্রতিনিধিদের বাসাবাড়ি, আওয়ামী লীগের কার্যালয়, থানাসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সকাল থেকেই দেশের নানা স্থানে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে রাস্তায় বের হন। এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা–কর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ […]

বিস্তারিত পড়ুন

রাজধানীসহ সারাদেশে ১৪ পুলিশসহ একদিনে নিহত শতাধিক, লং মার্চ টু ঢাকা আজ

রাজধানী ঢাকাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলছে। সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র-জনতার আন্দোলনে বিস্ফোরণোন্মুখ সারাদেশ। অসহযোগ আন্দোলনের প্রথম দিন রাজধানী ঢাকাসহ সারাদেশে রক্ত ঝরেছে। অসহযোগ আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী-জনতার সঙ্গে আইনশৃংখলা বাহিনী ও ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগের কোথাও দ্বিমুখী, কোথাও ত্রিমুখী সংঘাত-সংঘর্ষে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। এর মধ্যে আন্দোলনে অংশ নেয়া […]

বিস্তারিত পড়ুন

এক দফার ডাকে সবাই ঢাকা চলুন : হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী

এক দফার আন্দোলনে দেশবাসীকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। রোববার (৪ আগস্ট ২০২৪) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। হেফাজত আমির বলেন, আমাদের দেশের বীর ছাত্র-জনতা সোমবার এক দফার ‘ঢাকা চলো’ কর্মসূচি দিয়েছে। এর সাথে একাত্মতা পোষণ করে দল-মত নির্বিশেষে সবাই আগামীকাল ঢাকা চলুন। এটা আমাদের […]

বিস্তারিত পড়ুন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ সবধরনের ট্রেন চলাচল 

কোটাবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতা ও অসহযোগ কর্মসূচিতে স্থবির হয়ে আছে গোটা দেশ। এরকম পরিস্থিতিতে সরকার ৪ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। সেই সাথে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (৪ আগস্ট ২০২৪) রাতে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন এক ক্ষুদে বার্তায় নিশ্চিত […]

বিস্তারিত পড়ুন

অবিলম্বে পদত্যাগ করে দেশে শান্তি ও স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনুন :  ডা. শফিকুর রহমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেনসরকার ছাত্রসমাজকে দমনের জন্য গণহত্যা চালিয়ে তার দায় বিরোধীদলের ওপর চাপানোর যে অপকৌশল গ্রহণ করেছিল, জনগণ তা প্রত্যাখ্যান করেছেন। গণহত্যার অপকর্ম ঢাকার জন্য জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার বেআইনি ও অসাংবিধানিক পদক্ষেপ সরকারের জন্য কোনো কাজে আসেনি। জনগণ যথার্থই বুঝে […]

বিস্তারিত পড়ুন

‘আমার পায়ে বন্দুক লাগায়ে শ্যুট করছে’

আবুল কালাম আজাদ বিবিসি নিউজ বাংলা বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রাণঘাতী গুলির ব্যবহার ও মাত্রাতিরিক্ত বল প্রয়োগ নিয়ে উদ্বেগ জানিয়েছে দেশি-বিদেশি মানবাধিকার সংস্থাগুলো। ছাত্র আন্দোলকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিতে দুই শতাধিক নিহত এবং প্রায় পাঁচ হাজার মানুষ আহত হয়েছেন। নিরাপত্তা পর্যবেক্ষক এবং মানবাধিকার কর্মীরা বলছেন, কোটা সংস্কার আন্দোলন দমন করতে […]

বিস্তারিত পড়ুন

সশস্ত্র বাহিনীকে সেনা ছাউনিতে ফিরিয়ে নিন: সাবেক সেনাকর্মকর্তাবৃন্দ

‘সংগঠিত সব হত্যাকাণ্ড, জখম, গুলি, হামলা, ভাঙচুর, সন্ত্রাসের ঘটনার স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত হতে হবে জাতিসংঘের নেতৃত্বে ও তাদের অধীনে’ দেশের চলমান রাজনৈতিক সংকট আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে ছাত্র-জনতার মুখোমুখি দাঁড় না করানোর আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে […]

বিস্তারিত পড়ুন