চব্বিশের তরুণরাই গড়বে আগামীর বাংলাদেশঃ আবদুল হান্নান মাসউদ

ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। তরুণ প্রজন্ম রাজপথে নেমেছে। এই ছাত্র-জনতাকে নিয়ে সমৃদ্ধ জাতি গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। চব্বিশের তরুণরাই গড়বে আগামীর বাংলাদেশ। ৯ নভেম্বর, শনিবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন আয়োজিত জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আবদুল […]

বিস্তারিত পড়ুন

আ.লীগের কর্মসূচি নিয়ে কঠোর হুঁশিয়ারি আসিফ মাহমুদের

গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কেউ কোন কর্মসূচি প্রদানের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগামীকাল রোববার আওয়ামী লীগ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণার পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ আজ ফেসবুকে এ স্ট্যাটাস দেন। তিনি লিখেছেন, ‘গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার […]

বিস্তারিত পড়ুন

আসিফ নজরুলের সঙ্গে আওয়ামী দুস্কৃতিকারীদের আচরণ অনভিপ্রেত: তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে আওয়ামী দুস্কৃতিকারীরা উদ্ধত ও শিষ্টাচারবর্হিভূত আচারণ করেছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এটা শুধু অনভিপ্রেতই নয় বরং দেশ ও জনগণের আত্মমর্যাদার ওপর প্রচণ্ড আঘাত। শুক্রবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টের সামনে ড. আসিফ নজরুলের সঙ্গে কতিপয় আওয়ামী দুস্কৃতিকারীর উদ্ধত […]

বিস্তারিত পড়ুন

উত্তরাঞ্চল আর কখনো অবহেলিত থাকবে না : ডা. শফিকুর রহমান

উত্তরাঞ্চল আর কখনো অবহেলিত থাকবে না উল্লেখ করে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, “উত্তরাঞ্চলের জেলাগুলো বিশেষ মর্যাদার দাবি রাখে। কিন্তু এলাকাগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত। এ অঞ্চল আর অবহেলিত থাকবে না। উত্তরাঞ্চলের মানুষগুলো অনেক ধর্মপ্রাণ ও অল্পে তুষ্ট। তিনি বলেন, এ অঞ্চলে আল্লাহ রহমত বরকত দান করুন। ৮ নভেম্বর শুক্রবার সকালে নীলফামারী জেলা জামায়াতের উদ্যোগে […]

বিস্তারিত পড়ুন

আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে মশালমিছিল

সুইজারল্যান্ডের জেনেভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে মশালমিছিল করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে মশালমিছিল করেন সংগঠনটির নেতা-কর্মীরা। রাজধানীর পুরানা পল্টনের আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মশাল মিছিলটি পল্টন মোড়, প্রেসক্লাব, বিজয়নগর পানির ট্যাংকের মোড় ঘুরে আল রাজীর সামনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু […]

বিস্তারিত পড়ুন

আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ অনভিপ্রেত: জামায়াত

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। আজ শুক্রবার এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিদেশের মাটিতে নিজ দেশের সরকারের একজন উপদেষ্টার সঙ্গে শিষ্টাচারবহির্ভূত আচরণ শুধু অনভিপ্রেতই নয়, […]

বিস্তারিত পড়ুন

গণভবনের স্মৃতি জাদুঘরে শহিদ গোলাম নাফিজের দেহ বহনকারি রিকশা

বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ গোলাম নাফিজের দেহ বহনকারী রিকশাটি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে স্মৃতিচিহ্ন হিসাবে রাখা হবে। ৭ই নভেম্বর, বৃহস্পতিবার গণবনে নাফিজের দেহ বহনকারী রিকশাটি দেখতে এসে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম একথা বলেন। গণভবনে রিকশা হস্তান্তরের সময় উপদেষ্টা রিকশাচালক নূর মোহাম্মদকে তাঁর সাহসিকতার জন্য ধন্যবাদ জানান […]

বিস্তারিত পড়ুন

যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামাতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জানিয়েছেন। জামায়াত নেতা বলেন, “৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের ইতিহাসে এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় ১৯৭৫ সালের ৭ নভেম্বর সকল মুক্তিকামী জনতা রাজপথে নেমেছিল। […]

বিস্তারিত পড়ুন

প্রবাসী আয় ও আন্তব্যাংক লেনদেনে স্বস্তি বিদেশি ঋণ শোধে

সমীর কুমার দে ডিডাব্লিউ, ঢাকা গত অর্থবছরে বাংলাদেশের রিজার্ভ পরিস্থিতি ব্যাপক চাপের মুখে পড়ে৷ এক পর্যায়ে তা ২০ বিলিয়ন বা দুই হাজার কোটি ডলারে নেমে আসে৷ রিজার্ভের পতন ঠেকাতে গিয়ে বিভিন্ন সংস্থার ঋণ ও বকেয়া পরিশোধ বন্ধ করে দেয় বিগত সরকার৷ এরমধ্যে বিভিন্ন সংস্থা তাদের বকেয়া পরিশোধের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ দিতে শুরু করে৷ তবে […]

বিস্তারিত পড়ুন

আমির হোসেন আমু গ্রেপ্তার

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাজধানীর পশ্চিম ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, ‘জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় বিভিন্ন থানায় একাধিক মামলার আসামি আমির হোসেন আমু।’ আমির হোসেন আমু ঝালকাঠি-২ আসনের সাবেক […]

বিস্তারিত পড়ুন