পুলিশ বাহিনীকে নিজেদের প্রমাণ করার এখনই উপযুক্ত সময়ঃ স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশ বাহিনীকে সেবা প্রদানের মাধ্যমে নিজেদের প্রমাণ করার এখনই উপযুক্ত সময়। কেননা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি অরাজনৈতিক সরকার। রাজনৈতিক প্রভাবমুক্ত এ সরকারের আমলে সততা, দক্ষতা ও নিরপেক্ষভাবে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। এটিকে কাজে লাগিয়ে পুলিশ বাহিনীকে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে। ১৪ নভেম্বর, বৃহস্পতিবার বরিশাল পুলিশ লাইনসের গ্রাটিটিউড হলে সশস্ত্র বাহিনী বিভাগ, […]

বিস্তারিত পড়ুন

শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এইচএসআইএ)’র মাল্টিলেভেল কার পার্কিং এলাকায় প্রবাসী কর্মীদের জন্য একটি প্রশস্ত ও আরামদায়ক ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করবেন। এইচএসআইএ’র নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম আজ সকালে গণমাধ্যমকে বলেন, ‘আমরা ঘোষণা করতে পেরে সম্মানিত বোধ করছি যে, মাননীয় প্রধান উপদেষ্টা ১৪ নভেম্বর সন্ধ্যায় বিদেশ থেকে ফেরার পর উদ্বোধনী […]

বিস্তারিত পড়ুন

ফারুকী-বশিরকে অপসারনের দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে মোস্তফা সরয়ার ফারুকী ও শেখ বশির উদ্দিনকে অপসারণসহ ৯ দফা দাবি জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৩ নভেম্বর, বুধবার প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী হাসনাত, ইউরোপিয়ান […]

বিস্তারিত পড়ুন

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠিত

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু-কে আহ্বায়ক ও এ টি এম আব্দুল বারী ড্যানী-কে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা বিভিন্ন শ্রেণী-পেশায় নিয়োজিত ডুয়ার জীবন সদস্যদের সাথে আলোচনা করে ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক এ কমিটি গঠন করা হয়। গত ৫ […]

বিস্তারিত পড়ুন

আলেমদের মধ্যে রূহানী ঐক্য প্রয়োজন : ডা. শফিকুর রহমান

বৃটেনের সর্বদলীয় উলামা সংগঠন ‘বাংলাদেশি উলামা মাশায়েখ ইউকে’ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “উলামাদের রূহানী ঐক্য প্রয়োজন। রূহানী ঐক্য হলে আমরা আল্লাহর পক্ষ থেকে অবারিত বারাকা লাভ করব। আমরা ঐক্য চাই। আবার বিভিন্ন শর্ত দিয়ে বসে থাকি। একজন শর্ত দিলে তো অন্যজনও শর্ত দেবেন। এভাবে […]

বিস্তারিত পড়ুন

গুজব ও অপতথ্য প্রতিরোধে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালন করতে হবেঃ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

সঠিক তথ্য ব্যাপকভাবে প্রচার না হওয়ায় গুজব ও অপতথ্যের দ্বারা মানুষ প্রতিনিয়ত বিভ্রান্ত হচ্ছে। গুজব ও অপতথ্য প্রতিরোধে গণমাধ্যমকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ, বর্তমান সমেয় গণমাধ্যমের উপর সরকারের কোনো চাপ নেই। এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে গণমাধ্যমকে সাহসের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। ১২ নভেম্বর, মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে দৈনিক সংবাদপত্রের […]

বিস্তারিত পড়ুন

প্রবাসীরা বিমান বন্দরে অতিথির মত সম্মান পাবেন : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীরা যেন বিমান বন্দরে অতিথির মত সম্মান ও সেবা পায় সরকার তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসী কর্মীদের জন্য একটি ডেডিকেটেড লাউঞ্জ (প্রবাসী লাউঞ্জ) উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রবাসীদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের যে প্রাপ্য সম্মান, সেটি যেন জাতি […]

বিস্তারিত পড়ুন

জামায়াত নেতাদের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো’র সৌজন্য সাক্ষাত

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস ভিজিট করেন এবং জামায়াত নেতাদের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সোমবার (১১ নভেম্বর ২০২৪) অত্যন্ত হৃদ্যতা ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে তাদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারা বাংলাদেশ ও সিঙ্গাপুরের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। এ […]

বিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করা হচ্ছে: ড. আসিফ নজরুল

জুলাই-আগস্টের গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ বিদেশে পলাতকদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কারকাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে আজ রোববার তিনি এ কথা জানান। ড. আসিফ নজরুল বলেন, বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) প্রধান উপদেষ্টাসহ অন্যদের […]

বিস্তারিত পড়ুন

আলেম সমাজের সঙ্গে রয়েছে জনসম্পৃক্ততা ও সামাজের প্রগাঢ় বন্ধন : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আলেম সমাজের সঙ্গে জনসম্পৃক্ততা ও সামাজের প্রগাঢ় বন্ধন রয়েছে। ইমাম-খতিবদের মানুষ সম্মান করে। তারা জুমার খুতবা ও ওয়াজ-নসিহতের মাধ্যমে মানুষের উত্তম চারিত্রিক গুণাবলি বিকাশে মেহনত করে যাচ্ছেন। ঠিক একইভাবে মানুষের চরিত্রের নেতিবাচক দিকগুলো থেকে বিরত রাখার ক্ষেত্রেও ভূমিকা পালন করছেন। সমাজে যে সব ব্যাধি রয়েছে সেগুলো […]

বিস্তারিত পড়ুন