‘২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন’

২০২৬ সালের ৩০ জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের ব্রিফ করতে গিয়ে তিনি এ কথা জানান। শফিকুল আলম বলেন, ‘সংস্কার ও নির্বাচন আয়োজন নিয়ে কাজ করছে সরকার। নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে। এর […]

বিস্তারিত পড়ুন

কাতারের ৫০-তম জাতীয় দিবস উপলক্ষে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের শুভেচ্ছা

কাতারের ৫০-তম জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশস্থ কাতার দূতাবাসের রাষ্ট্রদূত মি. সেরায়া আলী আল-কাহতানির আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় হোটেল শেরাটন-এ আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেন। এ সময় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান কাতারের ৫০-তম জাতীয় দিবস উপলক্ষে একটি শুভেচ্ছা পত্র রাষ্ট্রদূতের নিকট হস্তান্তর করেন।

বিস্তারিত পড়ুন

বিগত ১৫ বছরের নির্বাচন স্পষ্টত প্রহসন : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে যত নির্বাচন হয়েছে তার মধ্যে দু’একটা ছাড়া অন্যগুলোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকে যায়। বিশেষ করে বিগত ১৫ বছরের নির্বাচন স্পষ্টত প্রহসন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। ড. […]

বিস্তারিত পড়ুন

মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ

মহান বিজয় দিবস’২৪ উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার বিকাল সাড়ে ৩টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল যোগদান করেন। সংগঠনের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া […]

বিস্তারিত পড়ুন

৫ কার্যদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ প্রেস ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন। উপদেষ্টা বলেন, কমিটি বিডিআর বিদ্রোহের বিষয়ে একটি বিস্তৃত তদন্ত […]

বিস্তারিত পড়ুন

‘তত্ত্বাবধায়ক’ ব্যবস্থা ফিরে এলো, দলীয় সরকারের অধীনে নির্বাচন বাতিল

দলীয় সরকারের অধীনে নির্বাচন বাতিল হয়েছে। ফিরে এসেছে ‘তত্ত্বাবধায়ক’ ব্যবস্থা। আওয়ামী লীগ সরকার সংবিধানের যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়েছিল, তা বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। এক রিট মামলার রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রায় দেন। ২০১১ সালে সংবিধানে […]

বিস্তারিত পড়ুন

মোদীর ‘বিজয় দিবস’- এর বার্তা ঘিরে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় দিবসকে ১৯৭১ সালে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি স্ট্যাটাস দেয়ার পর এ নিয়ে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এর আগেও স্বাধীনতা দিবস বা বিজয় দিবসের মতো বিশেষ বিশেষ দিনে নিয়মিতই নিজের বার্তা পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। তবে তার বিজয় দিবসের শুভেচ্ছা বার্তায় সাধারণত বাংলাদেশ বা মুক্তিযুদ্ধের […]

বিস্তারিত পড়ুন

২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন : জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচন ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে করা যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ‘মোটাদাগে বলা যায়, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।’ বিটিভি […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের বিজয় দিবসে মোদির পোস্ট নিয়ে আইন উপদেষ্টার তীব্র প্রতিক্রিয়া

বাংলাদেশের মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি পোস্ট নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে তিনি প্রতিবাদ জানিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘আজ বিজয় দিবসে, ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান […]

বিস্তারিত পড়ুন

সুনামগঞ্জে হাওর রক্ষা প্রকল্পের কাজ শুরু, সংস্কার ও পুন:নির্মাণ হবে ৫৯০ কি. মিটার বাঁধ

* বোরো প্রধান সুনামগঞ্জে হাওর রক্ষা প্রকল্পের কাজ শুরু * ৫৯০ কি. মিটার বাঁধ সংস্কার ও পুন:নির্মাণ হবে * সম্ভাব্য ব্যয় ১২৪ কোটি টাকা * প্রাথমিক বরাদ্ধ ৫৭ কোটি টাকা * ভুয়া, অপ্রয়োজনীয় বাধ, অনিয়ম ও দুর্ণীতির বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান হুমায়ূন রশিদ চৌধূরী, সিলেট থেকে : বহু প্রত্যাশিত সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধ […]

বিস্তারিত পড়ুন