সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জামায়াতের

বাংলাদেশ সচিবালয়ের ৭নং ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সবকিছু পুরে ছাই হয়ে বিপুল ক্ষয়-ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ সচিবালয়ের ৭নং ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সবকিছু পুরে ছাই হয়ে বিপুল ক্ষয়-ক্ষতির ঘটনায় আমি গভীর […]

বিস্তারিত পড়ুন

সচিবালয়ে মধ্যরাতের আগুন

বাংলাদেশ সরকারের সচিবালয়ের বুধবার দিবাগত রাতে লাগা আগুন ছয় ঘণ্টার বেশি সময় পরে বৃহস্পতিবার সকাল আটটার পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার রাত একটার পর সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ওই ভবনটিতে ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, […]

বিস্তারিত পড়ুন

ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের প্রতি সীমান্ত হত্যা বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, ‘বিএনপি সবসময়ই এই দাবি জানিয়ে আসছে। সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয়।’ মির্জা ফখরুল বুধবার সন্ধ্যায় সিলেট সফরে এসে ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত দেশ নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি কাজ […]

বিস্তারিত পড়ুন

ডিকাব মিডিয়া অ্যাওয়ার্ড পেল মানবজমিনের রিপোর্ট

‘ওয়াশিংটন দূতাবাসে মিলিয়ন ডলার চুরি, তদন্ত ফাইল গায়েব’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪ পেল মানবজমিন। কূটনৈতিক রিপোর্টার মিজানুর রহমানের করা অনুসন্ধানী এই প্রতিবেদনটি গত ৬ জুন প্রকাশিত হয়। ওই রিপোর্টে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস থেকে কয়েক মিলিয়ন ডলার হাতিয়ে নেয়ার তথ্য উঠে আসে প্রভাবশালীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে […]

বিস্তারিত পড়ুন

কাশিমপুর কারাগার থেকে মুক্ত বিএনপি নেতা পিন্টু

গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১৭ বছর কারাভোগের পর মুক্তি পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার পর তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এর আগে রাতেই কারা মুক্তির সংশ্লিষ্ট কাগজপত্র কাশিমপুর কারাগারে এসে পৌঁছে। সম্প্রতি হাইকোর্টের রায়ে গ্রেনেড হত্যা মামলা থেকে খালাস পান আব্দুস সালাম পিন্টু। […]

বিস্তারিত পড়ুন

‘দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটি, একটি সেনাবাহিনী আরেকটি জামায়াত’

‘দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে, এর একটা সেনাবাহিনী আরেকটা জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিল। ক্ষমতার জন্য ষড়যন্ত্র করে প্রাণ কেড়ে নিয়েছে বিডিআরের।’ সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৯টায় রংপুরের পাগলাপীরে জামায়াত আয়োজিত পথসভায় এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের […]

বিস্তারিত পড়ুন

অর্থ আত্মসাতের অভিযোগে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ

বিবিসি: বাংলাদেশের পারমানবিক বিদ্যুৎ প্রকল্প থেকে চারশো কোটি পাউন্ড আত্মসাত করেছেন এমন অভিযোগে ব্রিটিশ রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছেন যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা। মন্ত্রিপরিষদ বিভাগের প্রোপ্রাইটি অ্যান্ড এথিকস টিমের কর্মকর্তা রোববার তাকে জিজ্ঞাসাবাদ করেন বলে দ্য টেলিগ্রাফ, টাইমস, সানডে টাইমস-সহ যুক্তরাজ্যের কয়েকটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। এর আগে পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্রের নির্মাণে প্রায় ৪০০ […]

বিস্তারিত পড়ুন

সীমান্তে বিজিবিকে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতে বিজিবির প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। সোমবার সকালে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবি দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত বিজিবি পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। উপদেষ্টা বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ ২২৯ বছরের ঐতিহ্যবাহী […]

বিস্তারিত পড়ুন

আগামীর বাংলাদেশ তরুণদের হাতে তুলে দিতে চাই : মৌলভীবাজারে ডা. শফিক

আগামীর বাংলাদেশকে তরুণদের হাতে তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান। তিনি বলেন, সাড়ে ১৫ বছর আমরা দফায় দফায় অনেক আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু সেই আন্দোলনের পরিসমাপ্তি ঘটাতে পারিনি। স্বৈরাচারকে আমরা তাড়াতে পারিনি, বিদায় করতে পারিনি। আমি গর্বিত আমাদের সন্তানেরা সেই কাজটি করে দেখিয়েছে। আমি আমাদের সন্তানদেরকে ভালবাসা উপহার দিচ্ছি। […]

বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে শহিদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্ত করণের লক্ষ্যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। গণঅভ্যুথান সংক্রান্ত বিশেষ সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা (অতিরিক্ত সচিব) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শহিদ ও আহত ব্যক্তিদের নামের তালিকা […]

বিস্তারিত পড়ুন