খালেদার চিকিৎসায় সুবিধা দেওয়ায় কাতার ও যুক্তরাজ্যকে ধন্যবাদ দিল বিএনপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুবিধা দেওয়ায় কাতার ও যুক্তরাজ্য সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য বিনা ভাড়ায় এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করেছে। আর লন্ডনে তার চিকিৎসার ব্যবস্থা করায় ব্রিটিশ সরকারকেও ধন্যবাদ জানাই।’ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গুলশানে বিএনপি […]

বিস্তারিত পড়ুন

শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে শিল্প কারখানা ও প্রযুক্তি স্থানান্তর, আরও বেশি বিনিয়োগ নিয়ে আসা এবং বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগানোর জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমের বলাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। বাংলাদেশকে বিশ্বের […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে আওয়ামী সহযোগীদের নিয়োগ দানের ষড়যন্ত্রের প্রতিবাদ জামায়াতের

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে আওয়ামী ফ্যাসিস্টদের ৩জন সহযোগীকে নিয়োগ দানের ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এক বিবৃতি বলেন, “বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন-এ নিয়োগ দেয়ার জন্য প্রস্তাবিত যে সব নাম গণমাধ্যমে প্রচারিত হয়েছে তা দেখে জনগণ বিস্মিত। মাত্র কিছু দিন হল ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিস্ট […]

বিস্তারিত পড়ুন

জামায়াত নেতা আজহারের শুনানি ২৩ জানুয়ারি

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানির তারিখ ২৩ জানুয়ারি ধার্য করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আদালতের ৫ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামায়াত নেতা আজহারের রিভিউ আবেদন উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক। সহযোগী ছিলেন, আইনজীবী মোহাম্মদ […]

বিস্তারিত পড়ুন

সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক

ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) ভাইস-প্রেসিডেন্ট নিকোলা বিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন। সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করার মত প্রযুক্তিগত দক্ষতা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র রয়েছে উল্লেখ করে নিকোলা বিয়ার বলেন, ‘আমরা অত্যন্ত চ্যালেঞ্জিং একটি সময়ে […]

বিস্তারিত পড়ুন

খালেদাকে জড়িয়ে ধরেন তারেক, নজর কেড়েছে মা-পুত্রের আবেগঘন মুহূর্ত

সাঈদ চৌধুরী: লন্ডনের হিথরো বিমানবন্দরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাগত জানান তাঁর বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান-সহ পরিবারের সদস্যরা। অনেক দিন পর মা-পুত্রের সাক্ষাতের আবেগঘন মুহূর্তটি উপস্থিত সকলে নজর কেড়েছে। এর আগে ২০১৭ সালের ১৫ জুলাই বেগম জিয়া লন্ডন সফর করেন। তারপর মা-পুত্রের আর কোন সাক্ষাৎ […]

বিস্তারিত পড়ুন

দিল্লি কি অবশেষে ঢাকার সঙ্গে সম্পর্ক সহজ করতে চাইছে?

শুভজ্যোতি ঘোষবিবিসি বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পালাবদল ঘটার পর পাঁচ মাসের ওপর কেটে গেছে। গত বছরের পাঁচ অগাস্টের পর প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কেও দেখা গেছে নাটকীয় অবনতি – যা এখনও ‘স্বাভাবিক’ হয়েছে মোটেই বলা যাবে না। গত কয়েকমাসে দুটো দেশের সরকার নিজেদের মধ্যে যে ঠিক ‘বন্ধুপ্রতিম’ ব্যবহার করেনি, সেটাও দিনের আলোর মতো স্পষ্ট। […]

বিস্তারিত পড়ুন

সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি’ প্রকল্প অনুমোদন

একনেক সভায় ৪ হাজার ২৪৬ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি’ প্রকল্প-সহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ ৪ হাজার ২৪৬ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এরমধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৬৩২ কোটি ১ লাখ , প্রকল্প ঋণ ২০৫ কোটি […]

বিস্তারিত পড়ুন

শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রচিত ‘ইসলামী নেতৃত্বের স্বরূপ’ বইয়ের মোড়ক উন্মোচন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রচিত ‘ইসলামী নেতৃত্বের স্বরূপ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ছিল ৭ জানুয়ারি। ঢাকার মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, শহীদ আলী আহসান মোহাম্মদ […]

বিস্তারিত পড়ুন

নেট দুনিয়ায় সাড়া জাগিয়েছে হাসিনার বিষয়ে খালেদা জিয়ার প্রতিক্রিয়া

বাংলাদেশে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আজ লন্ডন আসছেন। তার সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এটি নেট দুনিয়ায় ব্যাপক সাড়া জাগিয়েছে। সোমবার (০৬ জানুয়ারি ২০২৫) দুপুরে ফেসবুক পোস্ট করে আইন উপদেষ্টা আসিফ নজরুল। এতে […]

বিস্তারিত পড়ুন