দেশ গঠনে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

দেশ গঠনে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশকে আমরা নতুন করে গড়ে তুলব। সবাই এই কথাটা বলছে। এতে সবার আরো বেশি আন্তরিক হওয়া প্রয়োজন। যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গঠনে সবাই মিলে কাজ করতে পারি। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মরহুম সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর […]

বিস্তারিত পড়ুন

ভাষা আন্দোলনে অধ্যাপক গোলাম আযমের অবদান মুছে ফেলা যাবে না

’৫২-এর ভাষা আন্দোলন জাতি হিসাবে আমাদের জন্য গর্বের এবং প্রেরণার উৎস’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি ভাষা আন্দোলনে শহীদ অধ্যাপক গোলাম আযমের অবদানের কথা উল্লেখ করে বলেন, অধ্যাপক গোলাম আযম ছিলেন ভাষা আন্দোলনের সম্মুখ সারির নেতা। তিনি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ডাকসুর নির্বাচিত জিএস […]

বিস্তারিত পড়ুন

ধরা পড়েছে টিলাগড়ের ভয়ংকর সন্ত্রাসী স্বেচ্ছাসেবক লীগের পান্না

অবশেষে ধরা পড়ল প্রবাসীদের বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলকারী চক্রের হোতা, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, টিলাগড় ও শাহপরান এলাকার ভয়ংকর সন্ত্রাসী সুফিয়ান এ পান্না। মঙ্গলবার সন্ধ্যায় খাদিমপাড়া এলাকায় দীর্ঘদিন থেকে দখলে রাখা একটি রিসোর্ট থেকে শাহপরান থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত পান্নার ছবি ও ক্যাপশন দেখে তার সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া […]

বিস্তারিত পড়ুন

জামালপুরে বিএনপির সম্মেলনে দলবল নিয়ে হাজির যুবলীগ নেতা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে পৌর যুবলীগের নেতা ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম দলবল নিয়ে হাজির হন। সম্মেলেন মাঠের এক পাশে দলবল নিয়ে তাঁর দাঁড়িয়ে থাকার একটি ছবি ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। নজরুল ইসলাম বকশীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক ও বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র। তাঁর বড় […]

বিস্তারিত পড়ুন

বিএসএফের বাধায় জকিগঞ্জ সীমান্তে বেড়িবাঁধ নির্মাণ বন্ধ, ভয়াবহ বন্যার শঙ্কা!

এখলাছুর রহমান জকিগঞ্জ থেকে: সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধার মুখে চার মাস থেকে বন্ধ রয়েছে সুরমা-কুশিয়ারা নদীর প্রতিরক্ষা বাঁধের বাংলাদেশ অংশের ভাঙ্গন এলাকার মেরামত কাজ। এর ফলে আগামী বর্ষা মৌসুমে বন্যার হুমকিতে রয়েছে জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, গোলাপঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলাসহ সিলেট অঞ্চলের ১০/১২টি উপজেলা। ২০২২ সালের বন্যার পর থেকে […]

বিস্তারিত পড়ুন

ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা নিবেদন

মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখতে ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগের স্মরণে শ্রদ্ধা নিবেদন করছে জাতি। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সারা বিশ্বে ‘অমর একুশে’, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-সহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক […]

বিস্তারিত পড়ুন

স্বেচ্ছায় গ্রেপ্তার হতে চান আমীর জামায়াত ডা. শফিকুর রহমান

ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার নিপীড়নমূলক মামলায় জেলে আছেন জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম। তার মুক্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচি পালন করেছে জামায়াত। রাজধানী ঢাকা-সহ দেশের প্রায় প্রতিটি শহর ও নগরে বিক্ষোভ সমাবেশে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন। এদিকে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে […]

বিস্তারিত পড়ুন

নিরাপত্তা বাহিনীর তৎপরতা রাস্তায় বিক্ষোভ উস্কে দিয়েছিল: জাতিসংঘ

জাতিসংঘের অধিকার অফিস (ওএইচসিএইচআর) বলেছে, ২০২৪ সালের জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের প্রথম দিকের ধারাবাহিক ঘটনাবলীর কারণে বিগত সরকার উৎখাত হয়েছে এবং গণঅভ্যুত্থানের শেষ দিনগুলোতে ‘সাময়িকভাবে ভাটা পড়া’ আন্দোলনে নিরাপত্তা বাহিনীর তৎপরতা রাস্তায় বিক্ষোভকে পুনরায় উস্কে দিয়েছিল। ওএইচসিএইচআর রিপোর্টে বলা হয়েছে, কোটা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিক্ষোভকারীদের শান্ত করার জন্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আসতে অনেক […]

বিস্তারিত পড়ুন

ড.মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে উৎসবমুখর চাঁপাইনবাবগঞ্জ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা ড.মিজানুর রহমান আজহারীর রাজশাহী বিভাগীয় তাফসির মাহফিল শনিবার (২২ ফেব্রুয়ারী ২০২৫) চাঁপাইনবাবগঞ্জ সদরের মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড সংলগ্ন আম বাগানে অনুষ্ঠিত হবে। জাবালুন নুর ফাউন্ডেশন আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের বিশাল মাঠে মূল‌ প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়েছে। এলাকার কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, চাকরিজীবী-সহ শত শত মানুষ প্রস্তুতি কাজে অংশ নিচ্ছেন। শামিয়ানা টানানো, […]

বিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ পালনের আহ্বান জামায়াতের

আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে মহান ২১ শে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ হিসেবে পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এক বিবৃতিতে আমীরে জামায়াত বলেন, “২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’। ১৯৫২ সালে এ দেশের তরুণ, ছাত্র ও যুব সমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা […]

বিস্তারিত পড়ুন