‘দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটি, একটি সেনাবাহিনী আরেকটি জামায়াত’

‘দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে, এর একটা সেনাবাহিনী আরেকটা জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিল। ক্ষমতার জন্য ষড়যন্ত্র করে প্রাণ কেড়ে নিয়েছে বিডিআরের।’ সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৯টায় রংপুরের পাগলাপীরে জামায়াত আয়োজিত পথসভায় এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের […]

বিস্তারিত পড়ুন

হেফাজতে ইসলাম ইউকে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাতিল মোকাবেলার দৃঢ় প্রত্যয় নিয়ে শান্তিপূর্ণ ঐক্যবদ্ধ আন্দোলনের অঙ্গীকার হেফাজতে ইসলাম ইউকের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান ২১ ডিসেম্বর শনিবার লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। ইশাআতুল ইসলাম ফোর্ড স্কয়ার মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানে ইউকের বিভিন্ন শহর থেকে নবনির্বাচিত কমিটির দায়িত্বশীল উলামায়ে কেরাম ও নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সকলের জন্য বিশেষ ভাবে উৎসাহ ব্যঞ্জক ও প্রাণশক্তি সঞ্চারক। অভিষেক অনুষ্ঠানে […]

বিস্তারিত পড়ুন

নাটোরে চুরির ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার

নাটোরে শ্মশান ঘাটের একটি ভোগঘরে সম্ভাব্য চুরির ঘটনায় এক ব্যক্তি নিহত হয়। এক্ষেত্রে নিহত ব্যক্তি সনাতন ধর্মাবলম্বী হওয়ায় কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই পিটিআইসহ কিছু ভারতীয় গণমাধ্যম ঘটনাটিকে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে প্রচার করছে বলে অভিযোগ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টসে এক পোস্টে বলেছে, ভারতের […]

বিস্তারিত পড়ুন

পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে নেয়ার হুমকি ট্রাম্পের, পানামার প্রতিক্রিয়া

পানামা খালের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র হাতে তুলে নেবে বলে হুমকি দিলেন প্রেসিডেন্ট-ইলেক্ট ডনাল্ড ট্রাম্প। তীব্র প্রতিবাদ পানামার। রোববার ট্রাম্প অ্যারিজোনায় সমর্থকদের কাছে বলেছেন, ”পানামা এই খালে যাতায়াতের জন্য যুক্তরাষ্ট্রের জাহাজগুলির কাছ থেকে অত্যাধিক অর্থ নিচ্ছে।” ট্রাম্প বলেছেন, তিনি এই খালকে ‘ভুল হাতে’ যেতে দেবেন না। তিনি চীনের কাছ থেকে সম্ভাব্য বিপদের কথাও মনে করিয়ে দিয়েছেন। অ্যারিজোনার […]

বিস্তারিত পড়ুন

অর্থ আত্মসাতের অভিযোগে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ

বিবিসি: বাংলাদেশের পারমানবিক বিদ্যুৎ প্রকল্প থেকে চারশো কোটি পাউন্ড আত্মসাত করেছেন এমন অভিযোগে ব্রিটিশ রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছেন যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা। মন্ত্রিপরিষদ বিভাগের প্রোপ্রাইটি অ্যান্ড এথিকস টিমের কর্মকর্তা রোববার তাকে জিজ্ঞাসাবাদ করেন বলে দ্য টেলিগ্রাফ, টাইমস, সানডে টাইমস-সহ যুক্তরাজ্যের কয়েকটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। এর আগে পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্রের নির্মাণে প্রায় ৪০০ […]

বিস্তারিত পড়ুন

সীমান্তে বিজিবিকে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতে বিজিবির প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। সোমবার সকালে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবি দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত বিজিবি পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। উপদেষ্টা বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ ২২৯ বছরের ঐতিহ্যবাহী […]

বিস্তারিত পড়ুন

আগামীর বাংলাদেশ তরুণদের হাতে তুলে দিতে চাই : মৌলভীবাজারে ডা. শফিক

আগামীর বাংলাদেশকে তরুণদের হাতে তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান। তিনি বলেন, সাড়ে ১৫ বছর আমরা দফায় দফায় অনেক আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু সেই আন্দোলনের পরিসমাপ্তি ঘটাতে পারিনি। স্বৈরাচারকে আমরা তাড়াতে পারিনি, বিদায় করতে পারিনি। আমি গর্বিত আমাদের সন্তানেরা সেই কাজটি করে দেখিয়েছে। আমি আমাদের সন্তানদেরকে ভালবাসা উপহার দিচ্ছি। […]

বিস্তারিত পড়ুন

আল্লাহ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে জাতিকে বাঁচিয়েছেন : লন্ডনে ব্যারিস্টার রাজ্জাক

সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘ এক যুগ পর দেশে ফিরছেন। ২৫ ডিসেম্বর ঢাকার উদ্দেশে তিনি লন্ডন ত্যাগ করবেন। লন্ডনে আইন পেশায় দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন এই আইনজীবী দৈনিক সময় ও মানব টিভি সম্পাদকের সাথে একান্ত আলাপচারিতায় বললেন, বাংলাদেশ জাতি, আমরাতো খুবই সৌভাগ্যবান যে, আল্লাহ তায়ালা এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। সাঈদ চৌধুরী: […]

বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে শহিদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্ত করণের লক্ষ্যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। গণঅভ্যুথান সংক্রান্ত বিশেষ সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা (অতিরিক্ত সচিব) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শহিদ ও আহত ব্যক্তিদের নামের তালিকা […]

বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি’র মনোভাব কি বদলাচ্ছে?

সৌমিত্র শুভ্র বিবিসি অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি শুরু থেকেই সমর্থন ও আস্থা প্রকাশ করে এলেও নির্বাচনের ‘সুস্পষ্ট’ সময়সীমা নিয়ে প্রত্যাশা পূরণ না হওয়ায় এখন প্রতিনিয়ত অসন্তোষ জানাচ্ছেন দলটির নেতারা। রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি’র রোডম্যাপ ঘোষণার তাগিদের মুখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন। কিন্তু, তাতে ‘অস্পষ্টতার’ অভিযোগ […]

বিস্তারিত পড়ুন