আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা ‘সময় বলে দিবে’: সিইসি

আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা এবং আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কিনা, তা সময় বলে দেবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সময় আসলে দেখা যাবে। সেজন্য কাজ করছে সিইসি। […]

বিস্তারিত পড়ুন

রাশিয়ার জ্বালানি খাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ব্যাপক নিষেধাজ্ঞা ঘোষণা

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা ছাড়ার মাত্র কয়েক দিন আগে শুক্রবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বৃহৎ রুশ জ্বালানি তেল কোম্পানি গাজপ্রম নেফটও সহ রাশিয়ার জ্বালানি খাতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ বলেছে, জ্বালানি খাত থেকে রাশিয়ার আয় কমানোর জি৭-এর প্রতিশ্রুতি রক্ষায় দেশটির ১৮০টির বেশি জাহাজের পাশাপাশি জ্বালানি […]

বিস্তারিত পড়ুন

ঢামেক মর্গে মিলেছে অভ্যুত্থানে শহিদ ৬ জনের লাশ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহিদ আরও ছয়টি লাশের সন্ধান পাওয়া গেছে। জুলাই গণ-অভুত্থ্যান বিষয়ক বিশেষ সেল শুক্রবার (১০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। মর্গে থাকা লাশগুলোর মধ্যে রয়েছে অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা নারী (৩২), অজ্ঞাতনামা পুরুষ (৩০) ও এনামুল (২৫)। বিশেষ […]

বিস্তারিত পড়ুন

আনজুমানের ৩দিনব্যাপী তাফসীর মাহফিলের ১ম দিনে উপস্থিতি ব্যাপক

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহর স্মৃতি বিজড়িত আনজুমানে খেদমতে কুরআন সিলেটের ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিনেই ধর্মপ্রাণ জনতার উপস্থিতি ছিল ব্যাপক। ৩দিনব্যাপী মাহফিলের ১ম দিনে তাফসীর পেশ করেন শায়খ মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, মাওলানা আব্দুল্লাহ আল আমীন, প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান, মাওলানা কমর উদ্দিন, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল হাই জিহাদী, মাওলানা আব্দুল […]

বিস্তারিত পড়ুন

খালেদার চিকিৎসায় সুবিধা দেওয়ায় কাতার ও যুক্তরাজ্যকে ধন্যবাদ দিল বিএনপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুবিধা দেওয়ায় কাতার ও যুক্তরাজ্য সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য বিনা ভাড়ায় এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করেছে। আর লন্ডনে তার চিকিৎসার ব্যবস্থা করায় ব্রিটিশ সরকারকেও ধন্যবাদ জানাই।’ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গুলশানে বিএনপি […]

বিস্তারিত পড়ুন

শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে শিল্প কারখানা ও প্রযুক্তি স্থানান্তর, আরও বেশি বিনিয়োগ নিয়ে আসা এবং বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগানোর জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমের বলাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। বাংলাদেশকে বিশ্বের […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে আওয়ামী সহযোগীদের নিয়োগ দানের ষড়যন্ত্রের প্রতিবাদ জামায়াতের

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে আওয়ামী ফ্যাসিস্টদের ৩জন সহযোগীকে নিয়োগ দানের ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এক বিবৃতি বলেন, “বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন-এ নিয়োগ দেয়ার জন্য প্রস্তাবিত যে সব নাম গণমাধ্যমে প্রচারিত হয়েছে তা দেখে জনগণ বিস্মিত। মাত্র কিছু দিন হল ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিস্ট […]

বিস্তারিত পড়ুন

গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি ও ফ্রান্স

এলেক্স থেরিনবিবিসি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করতে সামরিক শক্তি প্রয়োগের হুমকি ফিরিয়ে না নেয়ায় নবনির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছে জার্মানি ও ফ্রান্স। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ বলেছেন, “সীমানার অখণ্ডতার নীতি প্রতিটি দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। তা খুব ছোট বা খুব শক্তিশালী দেশ যাই হোক না কেন।” ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জাঁ-নোয়েল ব্যারো বলেছেন, “এতে কোনো […]

বিস্তারিত পড়ুন

জামায়াত নেতা আজহারের শুনানি ২৩ জানুয়ারি

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানির তারিখ ২৩ জানুয়ারি ধার্য করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আদালতের ৫ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামায়াত নেতা আজহারের রিভিউ আবেদন উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক। সহযোগী ছিলেন, আইনজীবী মোহাম্মদ […]

বিস্তারিত পড়ুন

সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক

ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) ভাইস-প্রেসিডেন্ট নিকোলা বিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন। সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করার মত প্রযুক্তিগত দক্ষতা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র রয়েছে উল্লেখ করে নিকোলা বিয়ার বলেন, ‘আমরা অত্যন্ত চ্যালেঞ্জিং একটি সময়ে […]

বিস্তারিত পড়ুন