মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সিটি কর্পোরেশনের আরও পাঁচ কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে তিনি এ পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। […]

বিস্তারিত পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়ানোর উদ্যোগ জনস্বার্থবিরোধী: বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান

বাজেট অধিবেশন শুরুর আগে তড়িঘড়ি করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা এক ধরনের ধোঁকাবাজি বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। গত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সরকার আগে আশ্বস্ত করেছিল অন্তত চলতি মাসে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না। এরপরও যদি নতুন করে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত […]

বিস্তারিত পড়ুন

মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত অবস্থায় প্রাণ হারানো ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ প্রদান করা হবে। আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ পদক দেওয়া হবে। জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পদক দেবেন। পদকপ্রাপ্ত বাংলাদেশি ছয় শান্তিরক্ষী হলেন- মো. জাহাঙ্গীর […]

বিস্তারিত পড়ুন

ফ্রান্সে উদ্দাম চ্যাম্পিয়ন্স লিগ উদযাপনের পর শত শত গ্রেপ্তার

আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি) এর জয়ের পর ফ্রান্সজুড়ে ফুটবল সমর্থক ও পুলিশের সংঘর্ষে চারশোর বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে। রাজধানী প্যারিসে বাস, ট্রেন ও রেল সেবা ব্যাহত করা এই উশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাজার হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। পিএসজির জয়ের পর বিভিন্ন স্থানে আতশবাজি ও ফ্লেয়ার জ্বালানো হয়। উদ্‌যাপনের সময় […]

বিস্তারিত পড়ুন

ময়লা-আবর্জনা অপসারণে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান অপরিচ্ছন্ন ঢাকার ময়লা-আবর্জনা অপসারণে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘গতকাল নগরীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ঘুরে দেখেছি। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছে। অনেক এলাকার বর্জ্য পরিষ্কার করা হয়েছে। তবে এখনও বেশ কিছু এলাকায় কাজ বাকি আছে। আপনারা (নগরবাসী) নিজ নিজ অবস্থান থেকে এই শহরটিকে পরিষ্কার রাখুন। প্রধানমন্ত্রী বলেন, ‘টিভির […]

বিস্তারিত পড়ুন

খুলনায় বসতঘর থেকে এক পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় একটি ভাড়াবাসা থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে এবং প্রধান আসামি হিসেবে এক ব্যক্তিকে খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (৩০ মে ২০২৬) সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা এলাকার তমিজউদ্দিন সড়কের দারুস আমান মহল্লার শরিফুল ইসলামের ভাড়াবাসা থেকে মরদেহগুলো উদ্ধার করে সোনাডাঙ্গা থানা পুলিশ। এছাড়া ডিবি এবং […]

বিস্তারিত পড়ুন

ইরানের বিষয়ে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নিতে ট্রাম্পের বৈঠক, তবে চুক্তির ঘোষণা হয়নি

আওইফে ওয়ালশবিবিসি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর একটি রূপরেখা নিয়ে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নিতে শুক্রবার শীর্ষ সহযোগীদের সঙ্গে বৈঠক করেছেন, তবে পরবর্তী পদক্ষেপ কী হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই সেটি শেষ হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ”ইরানকে অবশ্যই এই বিষয়ে সম্মত হতে হবে যে তারা কখনোই কোনো পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি […]

বিস্তারিত পড়ুন

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে নির্বাহী মেয়র লুৎফুর রহমানের নতুন পারিষদ

লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ৪র্থ বারের মতো নির্বাহী মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক লুৎফুর রহমান। এবার একঝাঁক মেধাবীদের নিয়ে গড়েছেন তাঁর পারিষদ। কর্মঠ ও উদ্যমী ব্যক্তিত্বদের অগ্রাধিকার দিয়ে গঠন করা হয়েছে কাউন্সিলের নতুন স্পিকার, ডেপুটি স্পিকার ও ক্যাবিনেট । টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন স্পিকার, ডেপুটি […]

বিস্তারিত পড়ুন

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী

হুমায়ুন রশিদ চৌধুরী সিলেট থেকে: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জুলাই মাসের মধ্যে চামড়া খাতের উন্নয়ন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধির জন্য একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করা হবে। তিনি বলেন, কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী খাতে পরিণত […]

বিস্তারিত পড়ুন

রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পেতে যাচ্ছে তালেবান সরকার

এমা বার্জ বিবিসি কাবুল রাশিয়ার কাছ থেকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জামসহ সামরিক সহায়তা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছে আফগানিস্তানের তালেবান সরকার- একটি নির্ভরযোগ্য সূত্র বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছে। রাশিয়াকে আধুনিক আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম প্রদানে রাজি করানোর এই কাজটি করতে সফল ভূমিকা রেখেছেন তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ। সূত্রটি আরও জানিয়েছে যে, প্রতিরক্ষা সরঞ্জাম দেওয়ার বিষয়ে […]

বিস্তারিত পড়ুন