তেহরানে পালিত হলো বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস

তেহরানের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হলো বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৯ এপ্রিল সন্ধ্যায় ইরানের রাজধানী শহর তেহরানের অভিজাত হোটেল ‘পারসিয়ান আজাদি’র অত্যাধুনিক লবিতে অনুষ্ঠিত হয় ওই চমৎকার আয়োজন। তেহরানে বাংলাদেশের রাষ্ট্রদূত চৌধুরী মঞ্জুরুল করিম খান এবং তাঁর সহধর্মিনী ফারজানা নাসরিনের আমন্ত্রণে আনন্দমুখর ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শতশত অতিথি। প্রধান অতিথি ছিলেন ইরানের খনিজ সম্পদ, […]

বিস্তারিত পড়ুন

দ্যা উইকে আমীরে জামায়াতের সাক্ষাৎকার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা প্রতিটি বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন এবং সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেছি। জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার পর্যায়ে আমাদের উল্লেখযোগ্য সংখ্যক নির্বাচিত প্রতিনিধি ছিলেন। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি। আমরা মনে করি, শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর হওয়া উচিত। তিনি উল্লেখ করেন, যদি জনগণ আমাদের সমর্থন করেন […]

বিস্তারিত পড়ুন

যদি কিন্তু অথবা ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগকে যদি কিন্তু অথবা ছাড়া নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (২ মে ২০২৫) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। হাসনাত লিখেন, ‘যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আজ বিকেল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে […]

বিস্তারিত পড়ুন

চলে গেলেন সাবেক আইজিপি মোদাব্বির হোসেন

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. মোদাব্বির হোসেন চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১ মে ২০২৫) ভোর ৫টায় রাজধানীতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের জানাজা বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ […]

বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টা নির্দেশ

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বিশ্বমানের সেবা নিশ্চিত করতে সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশনা […]

বিস্তারিত পড়ুন

৫ মে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া

আগামী সোমবার লন্ডন থেকে দেশে ফিরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। গত চার মাস ধরে তিনি চিকিৎসার জন্য লন্ডনে আছেন। ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। সেখানে তাঁর পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ […]

বিস্তারিত পড়ুন

কমিউনিটির সেরা ৭ নারীকে সম্মাননা দিলো টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেছেন, সমাজের অগ্রযাত্রায় নারীর অবদান কোন অংশে কম নয়। কাউন্সিলের প্রতিটি অর্জনের পিছনে তাদের ভূমিকা অনস্বীকার্য। আর তাই কমিউনিটিতে নানাভাবে অবদান রেখে চলা নারীদের স্বীকৃতি দেয়ার পাশাপাশি অন্যদেরকে অনুপ্রাণিত করতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল দ্বিতীয়বারের মতো আয়োজন করলো বার্ষিক উইমেন্স এওয়ার্ড অনুষ্ঠানের। কাউন্সিলের উদ্যোগে ২০২৫ সালের উইমেনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কমিউনিটি […]

বিস্তারিত পড়ুন

সিলেট জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) রাতে নগরীর শেখঘাট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ। সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, মাহফুজুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। আজ […]

বিস্তারিত পড়ুন

বিএনপি নাকি জামায়াত কোন দিকে ঝুঁকছে ইসলামপন্থি দলগুলো?

কাদির কল্লোলবিবিসি বাংলাদেশে ইসলামপন্থি দলগুলোর মধ্যে মতের ভিন্নতা, রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও এখন নির্বাচন লক্ষ্য করে ‘এক বাক্সে ভোট আনার’ স্লোগান তোলা হয়েছে। কওমী মাদ্রাসাভিত্তিক পাঁচটি দল নির্বাচনি জোট করার তৎপরতা চালাচ্ছে। তবে বড় ইসলামি দল জামায়াতে ইসলামীর অবস্থান নিয়ে সন্দেহ রয়েছে অন্য দলগুলোর মধ্যে। অন্যতম প্রধান দল বিএনপিও ইসলামি দলগুলোকে কাছে টানার চেষ্টায় রয়েছে। শেষ […]

বিস্তারিত পড়ুন

এক ঠিকানায় সকল ‘নাগরিক সেবা’

এক ঠিকানায় সকল নাগরিক সেবা পৌঁছে দিতে প্রধান উপদেষ্টা কার্যালয়ের উদ্যোগে চালু হলো নতুন সেবা আউটলেট ‘নাগরিক সেবা বাংলাদেশ’ যার সংক্ষেপিত রূপ ‘নাগরিক সেবা’। সেবাদাতা হিসেবে ব্যক্তি উদ্যোক্তারা আবেদন করতে পারবেন। চলমান ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকেও এখানে অন্তর্ভুক্ত করে নেয়া হবে। আগ্রহী উদ্যোক্তাদের www.nagoriksheba.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের অনুরোধ করা যাচ্ছে। এর মাধ্যমে সরকারি সেবা এখন জনগণের […]

বিস্তারিত পড়ুন