ড. ইউনূসের সমর্থনে ১০ জুন আলতাব আলী পার্কে প্রবাসীদের গণ-জমায়েত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে মঙ্গলবার সকালে লন্ডন আসছেন। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ার লাইন্সের ফ্লাইটটি আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। ড. মুহাম্মদ ইউনূস বাকিংহাম প্যালেসে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহন করবেন। এছাড়া […]

বিস্তারিত পড়ুন

ইউনূস-মোদির ঈদ শুভেচ্ছা বিনিময়

ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উৎসব ত্যাগ, উদারতা ও ঐক্যের চেতনায় মানুষকে একত্রিত করে—এমন অভিন্ন বার্তা উঠে এসেছে দুই নেতার শুভেচ্ছাবার্তায়। রবিবার অন্তর্বর্তী সরকারের ভেরিফায়েড ফেসবুক পেজে উভয় নেতার শুভেচ্ছাবার্তা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, গত শুক্রবার ( ৬ জুন) […]

বিস্তারিত পড়ুন

সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ : ডিএমপি

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও এর পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারির কথা জানানো হয়। এটি গত ৪ জুন জারি করা হলেও তা রোববার রাতে প্রকাশ করা হয়। নির্দেশনাটি […]

বিস্তারিত পড়ুন

গাজায় যাওয়ার পথে গ্রেটা থুনবার্গের ত্রাণের জাহাজ ঘুরিয়ে দিয়েছে ইসরায়েল

ফিলিস্তিনি অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করার সময় রোববার “মেডলিন” নামের ত্রাণবাহী জাহাজটিকে ইসরায়েলি বাহিনী আটকে দিয়েছে বলে দাবি করেছে ওই জাহাজে থাকা ব্যক্তিরা। জাহাজটি মিশরের উপকূলের কাছাকাছি ছিল বলে জানা গিয়েছে। গাজার প্রথম ও একমাত্র নারী মৎস্যজীবী মেডলিনের নামে এই ইয়টের নামকরণ করা হয়েছে। ইয়টটি গত পহেলা জুন ইতালি থেকে যাত্রা করে। পরে ৬ই […]

বিস্তারিত পড়ুন

ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় সার্বিয়ার চিত্রকর্ম

ভিরোস্লাভা সোয়েতলিক উত্তর সার্বিয়ার ভয়ভদিনা অঞ্চলের ছোট শহর কোভাচিৎসার একজন চিত্রশিল্পী৷ শহরের বেশিরভাগ বাসিন্দার মতো তিনিও সার্বিয়ার স্লোভাক সংখ্যালঘুদের একজন৷ সার্ব এবং হাঙ্গেরিয়ানদের পর সার্বিয়ার তৃতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী হলো স্লোভাক৷ কোভাচিৎসা। সার্বিয়ায় নাইভ পেইন্টিং এর জন্মভূমি হিসাবে পরিচিত৷ এটি এমন এক শিল্প রূপ, যা লোকজ মোটিফ প্রদর্শন করে এবং কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই শিল্পীরা এগুলো […]

বিস্তারিত পড়ুন

ইলন মাস্কের সাথে সম্পর্ক শেষ, বললেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইলন মাস্কের সাথে তার সম্পর্ক শেষ হয়ে গেছে। “আমি এটাই ধরে নেব, হ্যা,” শনিবার এনবিসি নিউজকে বলেছেন তিনি। তাকে প্রশ্ন করা হয়েছিলো তাদের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক শেষ হয়ে গেছে বলে তিনি মনে করেন কি-না। এরপর তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তিনি এ সম্পর্ক আবার জোড়া লাগাতে চান কি-না তখন […]

বিস্তারিত পড়ুন

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম ১২ ঘণ্টারও কম সময়ে সম্পন্ন : আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সমন্বিত উদ্যোগে মাত্র ১২ ঘণ্টারও কম সময়ে সম্পন্ন হয়েছে রাজধানী ঢাকার বিস্তৃত পরিচ্ছন্নতা কার্যক্রম। আসিফ মাহমুদ বলেন, ‘যারা ঘামের বিনিময়ে এই শহরকে পরিচ্ছন্ন রাখেন, তাঁরা আমাদের নীরব নায়ক। ১২ ঘণ্টারও কম সময়ে পরিচ্ছন্ন ঢাকা- এটাই কর্মের শক্তি, এটাই […]

বিস্তারিত পড়ুন

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময়

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আজ (০৭ জুন, শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন। উপদেষ্টা আজ দুপুরে প্রথমে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে যান এবং সেখানকার পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ও তাদের জন্য আয়োজিত প্রীতিভোজের উদ্বোধন করেন। পরবর্তীতে উপদেষ্টা […]

বিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেন সেনাপ্রধান ও নৌবাহিনী প্রধান

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নজমুল হাসান।   শনিবার (৭ জুন ২০২৫) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা সাক্ষাৎ করে  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে, শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান […]

বিস্তারিত পড়ুন

লন্ডনে দলীয় নেতা-কর্মীদের নিয়ে ঈদ জামায়াতে অংশ নেন তারেক রহমান

বৃটেনের রাজধানী লন্ডন কিংসটন এলাকার কিংসমেডো স্টেডিয়ামে দলীয় নেতা-কর্মীদের নিয়ে খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঈদের জামাতে তারেক রহমানের সাথে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ,  সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি তাজুল ইসলাম, সহ-সভাপতি কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মিসবাহউজ্জামান সোহেল, দপ্তর […]

বিস্তারিত পড়ুন