আল জাজিরার সম্প্রচার বন্ধে ইসরাইলে বিল পাস

আলজাজিরার সম্প্রচার এবং স্থানীয় কার্যালয় ৩০ দিনের জন্য বন্ধ করতে বিল পাস হয়েছে ইসরাইলের পার্লামেন্টে। শুক্রবার এ তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম। মূলত ইসরাইল-হামাসের চলমান যুদ্ধে হামাসের পক্ষে সংবাদ প্রকাশের অভিযোগেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইসরাইল সরকার একটি প্রবিধান পাস করেছে যাতে কাতার ভিক্তিক গণমাধ্যম আলজাজিরার অফিসগুলো বন্ধ করে দেয়া যায়। প্রস্তাবে বলা হয়েছে, যদি […]

বিস্তারিত পড়ুন

গাজায় ১০০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা জিসিসির

উপসাগরীয় দেশগুলোর সহযোগিতা পরিষদ (জিসিসি) গাজা উপত্যকায় ক্রমবর্ধমান সহিংসতা ও বোমা হামলা শীর্ষক বৈঠকে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ এবং অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। বৈঠকে গাজায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার জরুরি মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে। ১৭ অক্টোবর ওমানের মাস্কাটে অনুষ্ঠিত উপসাগরীয় দেশগুলোর সহযোগিতা পরিষদের মন্ত্রিপরিষদের ৪৩তম বিশেষ বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়। বৈঠকে সৌদি আরব, […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলি হামলায় গাজায় ঐতিহাসিক মসজিদ ধ্বংস

ফিলিস্তিনি গাজার উত্তরাঞ্চলে ঐতিহাসিক এক মসজিদের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় আল ওমারি মসজিদ ধ্বংস হয়েছে। এর আগে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৩০৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ১৩ দিনের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ৭৮৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নারী […]

বিস্তারিত পড়ুন

গাজায় স্থল অভিযান চালালে ভয়ানক লড়াইয়ের মুখে পড়বে ইসরায়েল: সাবেক সিআইএ প্রধান পেত্রাউস

ইসরায়েলি বাহিনী গাজায় স্থল অভিযান চালালে বড় ধরনের প্রতিরোধের মুখে পড়বে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক প্রধান ডেভিড পেত্রাউস। ইরাক ও আফগানিস্তানে মার্কিন বাহিনীর শীর্ষ জেনারেল হিসেবে কাজ করা পেত্রাউস বলেছেন, ইসরায়েলি বাহিনী গাজায় ঢুকলে এই লড়াই অনেক বছর ধরে চলতে পারে এবং সেখানে ভয়ানক লড়াই হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোকে ডেভিড […]

বিস্তারিত পড়ুন

গাজার বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা জঘন্য অপরাধ : মোহাম্মদ বিন সালমান

সৌদি আরবের প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ বলেছেন, গাজার বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা একটি জঘন্য অপরাধ এবং নৃশংস তৎপরতা। বুধবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে গাজায় চলমান সংকট নিয়ে টেলিফোন আলাপে তিনি একথা বলেন। মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনিদের সুরক্ষা প্রদানের প্রয়োজনীয়তা উল্লেখ করে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতার […]

বিস্তারিত পড়ুন

যুদ্ধবিরোধী অবস্থান নেওয়ায় ইসরায়েলের এমপি সাময়িক বরখাস্ত

ফিলিস্তিনের গাজায় অব্যাহত ভাবে ইসরায়েলি সহিংসতার বিরুদ্ধে বক্তব্য প্রদান এবং যুদ্ধবিরোধী অবস্থান নেওয়ায় ইসরায়েলের একজন ইহুদি এমপিকে (আইন প্রণেতা) সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে রিপোর্ট করেছে দ্যা মেসেঞ্জার নিউজ। বরখাস্তকৃত ওই এমপির নাম ওফার ক্যাসিফ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম সহিংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের হামলায় গাজায় বিপুল সংখ্যক বেসামরিক প্রাণহানির ঘটনা ঘটছে, যাদের বেশিরভাগই […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলের অস্ত্র হস্তান্তরে আপত্তি জানিয়ে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার পদত্যাগ

ইসরায়েলকে আবারো সামরিক সহায়তা দেওয়ার ঘোষণায় ক্ষোভ প্রকাশ করে অস্ত্র হস্তান্তরে আপত্তি জানিয়ে পদত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। পদত্যাগের পর লিংকডইন অ্যাকাউন্টে পোস্ট করা প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি আশঙ্কা করছি- আমরা গত কয়েক দশক ধরে যে ভুলগুলো করেছি (ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিয়ে), এখনও তার পুনরাবৃত্তি করছি। আমি এই ভুলের অংশ হতে চাই […]

বিস্তারিত পড়ুন

হাসপাতালে হামলার ঘটনায় জাতিসংঘের মহাসচিব ‘হতভম্ব’

গাজায় হাসপাতালে হামলা চালিয়ে শত শত বেসামরিক নাগরিককে হত্যার ঘটনায় ‘হতভম্ব’ হয়েছেন বলে জানালেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইউএন নিউজে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) দেওয়া পোস্টে আন্তোনিও গুতেরেস এ হামলার কঠোর নিন্দা জানিয়ে হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি আরও বলেছেন, আন্তর্জাতিক আইনে সব হাসপাতাল ও চিকিৎসাকর্মীদের সুরক্ষা নিশ্চিত […]

বিস্তারিত পড়ুন

বোমার আগুন ইসরাইলকে গিলে খাবে : রাইসির হুঁশিয়ারি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সতর্ক করে বলেছেন, মার্কিন-ইসরায়েলের বোমার আগুন খুব শিগগিরই ইসরায়েলকে গিলে খাবে। গাজায় হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ বোমা হামলা পাঁচশ’ লোক নিহত হওয়ার পর বুধবার রাইসি এই হুঁশিয়ারি দেন। বার্তা সংস্থা ইরনার খবরে রাইসিকে উদ্ধৃত করে বলা হয়েছে, গাজায় আজ সন্ধ্যায় যে বোমা ফেলা হয়েছে সেই মার্কিন-ইসরায়েলের বোমার আগুন শিগগিরই ইহুদি রাষ্ট্রটিকে গ্রাস […]

বিস্তারিত পড়ুন

বাইডেনের সঙ্গে বৈঠক বাতিল ফিলিস্তিন, জর্ডান এবং মিশরের

গাজার আল আহলি হাসপাতালে ইসরাইলি বোমা হামলায় কমপক্ষে ৫০০ মানুষের মৃত্যুর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে অনুষ্ঠিতব্য বৈঠক বাতিল করে দিয়েছেন আরব নেতৃবৃন্দ। ইসরায়েল সফর শেষে জর্ডানের রাজধানী আম্মানে যাওয়ার কথা ছিল প্রেসিডেন্ট বাইডেনের। সেখানে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের কথা ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের। […]

বিস্তারিত পড়ুন