মানবিক কারণে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব গৃহীত

শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সহায়তার জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। আরব দেশগুলোর পক্ষে সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেছে জর্ডান। ১৯৩ সদস্যের বিশ্ব সংস্থার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন পরিষদের ১২০ সদস্য। বিপক্ষে ভোট দিয়েছেন ১৪ সদস্য। অপরদিকে ৪৫ সদস্য ভোটদানে বিরত ছিলেন। যে চৌদ্দ সদস্য প্রস্তাবের বিপক্ষে ভোট […]

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য: সৌদিসহ ১০টি আরব রাষ্ট্র

শান্তির জন্য শনিবার কায়রো সম্মেলনের পর সৌদি আরব এবং অন্য নয়টি রাষ্ট্র বৃহস্পতিবার একটি যৌথ বিবৃতি প্রদান করেছে। এতে ইসরাইল এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল, বিশেষ করে গাজায় ৭ অক্টোবর ২০২৩ তারিখে শুরু হওয়া চলমান উত্তেজনাকে সম্বোধন করা হয়েছে। বিবৃতিতে নিরীহ বেসামরিক মানুষের ক্রমাগত ক্ষতিকে অমানবিক এবং আন্তর্জাতিক কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। একই […]

বিস্তারিত পড়ুন

গাজায় প্রবেশের আগে ইসরায়েলের যত হিসাব-নিকাশ

ফ্রাঙ্ক গার্ডনার, বিবিসি নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা বেশ কয়েকদিন ধরে ইসরায়েল আভাস দিয়ে যাচ্ছে যে, তাদের বিশাল সৈন্য বাহিনী হামাসকে চিরতরে নিশ্চিহ্ন করতে গাজায় অভিযান চালানোর জন্য প্রস্তুত। ইসরায়েলের ডিফেন্স ফোর্স-আইডিএফের তিন লাখ সংরক্ষিত সেনা সদস্যকে ডাকা হয়েছে এরই মধ্যে। গাজা সীমান্তের অন্যপাশে ইসরায়েল অংশের ছোট ছোট শহর, মাঠ আর শস্যক্ষেত সব এখন ট্যাংক, গোলা বারুদ […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েলের হামলায় গাজায় আল-জাজিরার সাংবাদিকের স্ত্রী-সন্তান নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় আল–জাজিরার সাংবাদিক ওয়ায়েল আল–দাহদুহর স্ত্রী ও দুই সন্তান নিহত হয়েছেন। গাজার একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় তাঁরা নিহত হন। আল–জাজিরার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মেদ মোয়াদাদ বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়ায়েল আল–দাহদুহ আল–জাজিরার আরবির সাংবাদিক। তিনি ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে সরেজমিন প্রতিবেদন করছেন। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চল খালি করে দেওয়ার নির্দেশ দেয়। […]

বিস্তারিত পড়ুন

গণতন্ত্র কোথায়? কোথায় মৌলিক অধিকার? প্রশ্ন আনোয়ার ইব্রাহিমের

গণতন্ত্র কোথায়? কোথায় মৌলিক অধিকার? কোথায় ফিলিস্তিনিদের মানবাধিকার? গত রাতে আজিয়াটা এরিনা, বুকিত জলিল, কুয়ালালামপুরে হাজার হাজার মানুষের সাথে “মালয়েশিয়া টুগেদার উইথ প্যালেস্টাইন গ্যাদারিং”-এ যোগ দেওয়ার সময় আনোয়ার এ কথা বলেন। তিনি বলেন, এই সমাবেশ ফিলিস্তিনি জনগণের বৈধ সংগ্রামের প্রতি মালয়েশিয়ার সংহতির অন্যতম বার্তা। আনোয়ার উল্লেখ করেন, ‘নানা চ্যালেঞ্জ ও হুমকির সম্মুখীন হওয়া সত্ত্বেও, আমি […]

বিস্তারিত পড়ুন

হামাসের হামলা শূন্য থেকে হয়নি: জাতিসংঘ মহাসচিব

বিবিসি ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছিল, তা ‘শূন্য থেকে’ হয়নি বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে এসব কথা বলেন তিনি। আন্তোনিও গুতেরেস বলেছেন, হামাসের হামলা শূন্য থেকে হয়নি। ফিলিস্তিনের মানুষ ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারির শিকার হয়েছেন। তাঁরা তাঁদের […]

বিস্তারিত পড়ুন

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন ওবামা

মিডল ইস্ট আই ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে নীরবতা ভাঙলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। চলমান এ সংঘাত নিয়ে গতকাল সোমবার তিনি একটি বিবৃতি দিয়েছেন। এতে ইসরায়েলের ‘আত্মরক্ষার অধিকারের’ প্রতি সমর্থন জানিয়েছেন ওবামা। একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের দুর্দশা উপেক্ষা করার বিষয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। মতামত প্রকাশের উন্মুক্ত মাধ্যম মিডিয়াম-এ ওবামার বিবৃতিটি প্রকাশিত হয়। […]

বিস্তারিত পড়ুন

স্থল অভিযানে এসে গাজা থেকে পালাতে বাধ্য হয়েছে ইসরাইলি বাহিনী

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস শাসিত গাজায় নির্বিচারে বোমা হামলার মধ্যেই সীমিত পরিসরে স্থল অভিযানে চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। কিন্তু হামাসের সাথে টিকতে না পেরে অবশেষে সমর থেকে পালাতে বাধ্য হয়েছে তারা। হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডস বলেছে, সোমবার (২৩ অক্টোবর) রাতে ইসরাইলি বাহিনী দক্ষিণ গাজার খান ইউনিসে অনুপ্রবেশ করে। তখন তাদের কঠোরভাবে প্রতিরোধ করে হামাস। […]

বিস্তারিত পড়ুন

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখন সবচেয়ে জরুরি: ড. ইউনূস

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই এখন সবচেয়ে জরুরি বলে মনে করেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার সমস্যার এখন একটিই সমাধান, আর তা হলো দুটি আলাদা রাষ্ট্র সৃষ্টি। এ বিষয়ে কোনো রকম বিলম্ব কিছুতেই আর গ্রহণযোগ্য নয়। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখন সবচেয়ে জরুরি বিষয় উল্লেখ করে বিবৃতিতে ড. ইউনূস বলেন, […]

বিস্তারিত পড়ুন

লন্ডনে লাখো মানুষের কন্ঠে ধ্বনিত হয়েছে ফিলিস্তিন ফিলিস্তিন

সাঈদ চৌধুরী যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এক সাথে লাখো মানুষের কন্ঠে ধ্বনিত হয়েছে ফিলিস্তিন, ফিলিস্তিন, মুক্ত ফিলিস্তিন চাই, গাজায় বোমাবর্ষণ বন্ধ করো। শনিবার দুপুরে নানা রকম ব্যানার ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে বিভিন্ন ধর্ম ও বর্ণের লক্ষাধিক নারী-পুরুষের গগণবিদারী স্লোগানে আকাশ-বাতাস ছিল মুখরিত। দেশটির সাম্প্রতিক ইতিহাসে এমন স্বতঃস্ফূর্ত ডেমোস্ট্রেশন নজিরবিহীন। ফিলিস্তিনের গাজায় বেসামরিক লোকজনের ওপর ইসরায়েলের […]

বিস্তারিত পড়ুন