বাংলাদেশে আরবি ভাষা : বাস্তবতা ও প্রত্যাশা শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত আরবি ভাষা বিষয়ক বিশেষায়িত প্রতিষ্ঠান মারকাযুল লুগাতিল আরাবিয়্যার উদ্যোগে আরবি ভাষা প্রশিক্ষক ও সাহিত্যিকদের মিলনমেলা এবং বাংলাদেশে আরবি ভাষা : বাস্তবতা ও প্রত্যাশা শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার মারকাযুল লুগার প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ মহিউদ্দীন ফারুকীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জামিয়াতুল উসতাজের মুদির উসতাজ শফিকুল ইসলাম আল ইমদাদী, অ্যারাবিক মডেল মাদরাসার […]

বিস্তারিত পড়ুন

৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২০২৩ সালের স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার (০৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়। এবার প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এ পুরস্কার পাচ্ছে। ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে চারজন ও […]

বিস্তারিত পড়ুন

ঢাকার গুলিস্তানে বিস্ফোরণে নিহত ১৮, আহত শতাধিক

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫৫ মিনিটে রাজধানী ঢাকার গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে ৫ তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৮ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক ১৬ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের […]

বিস্তারিত পড়ুন

বিমানের চাকায় ফাটল : ৭২ যাত্রী নিয়ে ঢাকায় জরুরি অবতরণ

কলকাতা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি যাত্রীবাহী ফ্লাইটের ডান পাশের টায়ার ফেটে গেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এ সময় ফ্লাইটে ৭২ জন যাত্রী ছিল, তাদের সবাই নিরাপদে আছে। সোমবার (৬ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। কলকাতা থেকে উড্ডয়ন করে ঢাকায় ফিরছিল বিজি-৩৯২ ফ্লাইটটি। সকাল ১০টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করে […]

বিস্তারিত পড়ুন

সব আদালতের কাছে ঐতিহাসিক দলিলপত্রের তথ্য চেয়েছে সুপ্রিম কোর্ট

বাংলাদেশের সব আদালত ও আইনজীবী সমিতিতে থাকা ঐতিহাসিক দলিলপত্র ও মূল্যবান সামগ্রীর তথ্য চেয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন। সুপ্রিমকোর্ট জাদুঘরে এসব তথ্য সংরক্ষণের জন্য জেলা জজদের এ বিষয়ে চিঠি দেয়া হয়। আগামী ১০ মার্চের মধ্যে ডাকযোগে বা ই-মেইলে এসব তথ্য দিতে বলা হয়। ২০১৪ সালের ২৭ অক্টোবর সুপ্রিমকোর্ট জাদুঘর উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় তালপাতায় লেখা রায় […]

বিস্তারিত পড়ুন

‘শিবির’ আখ্যা দিয়ে নির্যাতন: ছাত্রলীগের ২ নেতার ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী কৃষ্ণ রায়কে গভীর রাতে রুমে ডেকে নিয়ে মারধর ও ‘শিবির’ আখ্যা দিয়ে নির্যাতনের অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। এ ঘটনায় অভিযুক্ত হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম ইসলাম ও যুগ্ম সম্পাদক মো. সোলাইমানের ছাত্রত্ব বাতিলের সুপারিশ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানায়, সোমবার (২৭ ফেব্রুয়ারি) […]

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে গোলাপের বাড়ি : দুদককে অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আবদুস সোবহান গোলাপের ৯টি বাড়ি কেনার বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। দুদকের পক্ষে […]

বিস্তারিত পড়ুন

নিউইয়র্কে গোলাপের ৯ বাড়ি : অনুসন্ধান চেয়ে ব্যারিস্টার সুমনের রিট

ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আবদুস সোবহান মিয়ার (গোলাপ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে ৯টি বাড়ি কেনার বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ রিট দায়ের করেন। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি চলতি সপ্তাহে […]

বিস্তারিত পড়ুন

দিনকাল বন্ধে যুক্তরাষ্ট্র সহ ৯ টি দেশের উদ্বেগ প্রকাশ

বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন দৈনিক দিনকাল বন্ধে বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে । শুক্রবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস নিজেদের ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ করেছে। এতে লেখা হয়েছে: আমরা, বাংলাদেশস্থ মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)-এর নিম্নস্বাক্ষরিত সদস্যরা, দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লারেশন (প্রকাশ ও মুদ্রণের অনুমোদন) বাতিল করার যে সিদ্ধান্ত বাংলাদেশ সরকার সাম্প্রতিক সময়ে নিয়েছে সে ব্যাপারে আমাদের উদ্বেগ প্রকাশ […]

বিস্তারিত পড়ুন

বাংলাকে মর্যাদার আসনে বসাতে হবে: প্রফেসর ড. আবদুর রব

প্রফেসর ড. আবদুর রব বলেছেন, সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার এখনো আমরা নিশ্চিত করতে পারিনি। প্রতি বছর একুশে ফেব্রুয়ারি এলে আমরা আবেগতাড়িত হই, পাঞ্জাবি-পায়জামা পরে বাঙালি সাজি। এসবই ভণ্ডামি। ভণ্ডামিমুক্ত হয়ে আমাদের সমৃদ্ধ ভাষা বাংলাকে মর্যাদার আসনে বসাতে হবে। বাংলাদেশের বাংলা ভাষার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। এ বৈশিষ্ট্যের সাথে জড়িয়ে আছে ধর্ম, বিশ্বাস ও সংস্কৃতি; যা […]

বিস্তারিত পড়ুন