হারিছ চৌধুরীর মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব এক সময়ের প্রতাপশালী বিএনপি নেতা হারিছ চৌধুরীর মরদেহ কবর থেকে উত্তোলন করে ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত মরহুমের পরিচয় নিশ্চিত করতে […]

বিস্তারিত পড়ুন

পররাষ্ট্র সচিবের নেতৃত্বে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের উদ্যোগ নিয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে ফলপ্রসূ বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সাথে বৈঠকে পররাষ্ট্র সচিব গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সংস্কার এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা, মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতা, রোহিঙ্গা সংকটের মানবিক সহায়তা ও টেকসই সমাধান এবং শ্রম অধিকার নিয়ে আলোচনা করেন। […]

বিস্তারিত পড়ুন

‘অর্থ পাচারে জড়িত আ’লীগের ৭০ মন্ত্রী-এমপি ও প্রভাবশালী’

নয়া দিগন্তের প্রধান শিরোনাম, ‘অর্থ পাচারে জড়িত আ’লীগের ৭০ মন্ত্রী-এমপি ও প্রভাবশালী’। প্রতিবেদনে বলা হচ্ছে, গত ১৫ বছরে ক্ষমতার অপব্যবহার, ঘুষ-দুর্নীতির মাধ্যমে ক্ষমতাসীন দলের মন্ত্রী-এমপিসহ প্রভাবশালীরা যে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তার বেশির ভাগই তারা বিদেশে পাচার করে দিয়েছেন। বিগত লীগ সরকারের ৭০ জনের বেশি মন্ত্রী-এমপি, শিল্পপতি, ব্যবসায়ী, আমলা ও পুলিশ কর্মকর্তা এই পাচারের সঙ্গে […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের সংস্কার উদ্যোগে জাতিসংঘের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত

জাতিসংঘ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার নিউইয়র্কে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফর পলিটিক্যাল অ্যান্ড পিস বিল্ডিং অ্যাফেয়ার্স রোজমেরি ডিকার্লো এবং সফররত বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের মধ্যে এক বৈঠকে এ সমর্থন জানানো হয়। পররাষ্ট্র সচিব ছাত্র-নেতৃত্বাধীন […]

বিস্তারিত পড়ুন

আমীরে জামায়াতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক  

বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব কোরিয়ার  এ্যাম্বেসডর মি. পার্ক ইয়ং সিক এবং ডেপুটি চিফ মিশন মিস ঝিনহি ব্যাক ৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় ভিজিট করেন এবং  জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎ শেষে তারা দেশবাসীর উদ্দেশে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং-এ বক্তব্য রাখেন। প্রেস ব্রিফিং-এ আমীরে […]

বিস্তারিত পড়ুন

‘রিসেট বাটন’ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্যাখ্যা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘রিসেট বাটন’ চাপার কথাটি উল্লেখ করে দুর্নীতিগ্রস্ত রাজনীতি, যা বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে এবং কোটি মানুষের ভোটাধিকার ও নাগরিক অধিকার হরণ করেছে, সেটি থেকে বের হয়ে এসে নতুনভাবে শুরু করার কথা বুঝিয়েছেন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বক্তব্যের […]

বিস্তারিত পড়ুন

জেহাদের আত্মত্যাগের প্রেরণা বুকে ধারণ করেই গণতন্ত্র পূণরুদ্ধার করতে হবে : তারেক রহমান

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শহীদ জেহাদের আত্মত্যাগের প্রেরণাকে বুকে ধারণ করেই দেশী-বিদেশী অপশক্তির চক্রান্ত প্রতিহত, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পূণরুদ্ধার করতে হবে। শহীদ জেহাদ দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি বলেন, ‘গণতন্ত্রের ধারা বহমান রাখতে হলে সুষ্ঠু নির্বাচন করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপরিহার্য শর্ত হলো নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার। গণতন্ত্র মানে […]

বিস্তারিত পড়ুন

মানবজমিনের দৃষ্টিতে : গুজব গুঞ্জনের নেপথ্যে

শুভ্র দেব ও পিয়াস সরকার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা গুজব-গুঞ্জনের ছড়াছড়ি সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভুয়া ও অপ-তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বিভিন্ন পক্ষ থেকে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দলীয় ফেসবুক পেজ থেকেও গুজব ছড়ানোর অভিযোগ আসছে। যথেষ্ট পরিমাণ সাইবার নজরদারি না থাকায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা গ্রহণ না […]

বিস্তারিত পড়ুন

খালাস পেলেন ফখরুল, খসরু ও রিজভী

উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত মামলাটি খারিজ করে তাদের খালাস প্রদান করেন। আজকে এ মামলার ধার্য তারিখ ছিল। তবে এ নিয়ে […]

বিস্তারিত পড়ুন

ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে গুজব নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদ ছেড়েছেন বলে মঙ্গলবার রাতে গুজব ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এ নিয়ে দেশ বিদেশের আওয়ামী বলয় থেকে ব্যাপকভাবে পোস্ট দেয়া হয়। এসব গুজব নিয়ে বুধবার সকালে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লেখেন, […]

বিস্তারিত পড়ুন