জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান : মজলিসে শূরায় ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ১১ ডিসেম্বর সকাল ১০টায় সংগঠনের আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে মগবাজার আল ফালাহ মিলানায়তনে অনুষ্ঠিত হয়। সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার-এর পরিচালনায় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম-সহ কেন্দ্রীয় […]

বিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতকে যথাযথভাবে আইনগত আহ্বান জানানো হবে : টবি ক্যাডম্যান

হাসিনাকে প্রত্যর্পণে ভারতকে যথাযথভাবে আইনগত আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি আরও বলেন, ‘ভারত আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হলে এবং প্রত্যর্পণের একটি আইনগতভাবে বৈধ এবং যথাযথ অনুরোধের সম্মান […]

বিস্তারিত পড়ুন

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সাথে ইরানের রাষ্ট্রদূত মি. মানসুর চাভোশির সৌজন্য সাক্ষাত

ঢাকাস্থ ইরানের রাষ্ট্রদূত মি. মানসুর চাভোশি ১০ ডিসেম্বর বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকারটি অত্যন্তু হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। উভয় দেশের উন্নতি, অগ্রগতি ও উন্নয়নের ধারা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও […]

বিস্তারিত পড়ুন

‘বঞ্চিত’ সরকারি কর্মকর্তাদের বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন জমা

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি মঙ্গলবার তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা মুহাম্মাদ ইউনূসের কাছে পেশ করেছেন। কমিটির প্রধান জাকির আহমেদ খান কমিটির অন্য সদস্যদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদনটি পেশ করেন। ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর পাঁচ সদস্যের কমিটি গঠন করে সরকার। ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট […]

বিস্তারিত পড়ুন

যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনের সমস্যা স্থায়ীভাবে সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান আমীরে জামায়াতের

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে বলেছেন “১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে বিশ্বজুড়ে এ দিনটি মানবাধিকার দিবস হিসেবে পালিত হচ্ছে। আমীরে জামায়াত বলেন, […]

বিস্তারিত পড়ুন

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় আপিলে স্থগিত

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষকে আপিলের অনুমতি দিয়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ আজ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্র পক্ষে শুনানি করেন অতিরিক্ত এটর্নি জেনারেল অনিক আর হক। ২০২০ সালের ১০ মার্চ জয় […]

বিস্তারিত পড়ুন

বৃটিশ হাই কমিশনার মিস. সারাহ কুকের সাথে আমীরে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

বৃটিশ হাই কমিশনার মিস. সারাহ কুকের সাথে তাঁর বাংলাদেশস্থ বাস ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন বৃটিশ হাই কমিশনের পলিটিক্যাল হেড মি. টিম ডুকেট। সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে ভবিষ্যতে যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেগবান হবে বলে […]

বিস্তারিত পড়ুন

প্রবাসী আইনজীবী পেশাগত জ্ঞান ও দক্ষতা দিয়ে প্রসিকিউশনকে এডভাইস ও ট্রাইবুনালে অবজার্ভার হিসেবে অংশ নিতে পারেন : চিফ প্রসিকিউটর

প্রবাসী আইনজীবী পেশাগত জ্ঞান ও দক্ষতা দিয়ে প্রসিকিউশনকে এডভাইস ও ট্রাইবুনালে অবজার্ভার হিসেবে অংশ নিতে পারেন: চিফ প্রসিকিউটর ইউকে লইয়ার্স অ্যালায়েন্স ফর বাংলাদেশ (ইউল্যাব) আয়োজিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ন্যায় বিচার প্রদানে তারা শতভাগ সচেষ্ট। দেশবিরোধী সকল ষড়যন্ত্র নস্যাৎ হতে বাধ্য। এক্ষেত্রে প্রবাসী বাংলাদেশী আইনজীবীরা পেশাগত […]

বিস্তারিত পড়ুন

এনটিসির ১৯ চা বাগানে দেড় মাস ধরে চলছে কর্মবিরতী, ক্ষতি ৫০ কোটি টাকা

হুমায়ূন রশিদ চৌধুরী, সিলেট থেকে : প্রায় দেড় মাস সময় ধরে কর্মবিরতী চলছে ন্যাশনাল টি কোম্পনীর (এনটিসির) ১৯টি চা বাগানে। ১৫ হাজার চা-শ্রমিক বেকার দিন কাটছে। তাদের পূষ্যরা-সহ অন্তত: ৫০ হাজার লোক অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। ঐসব বাগানে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ ও ১৩ মাসের প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) চাঁদা তহবিলে জমা না দেওয়ার প্রতিবাদে গত […]

বিস্তারিত পড়ুন

চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন করা হয়েছে। রোববার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার আবেদন করা হয়। মামলাটিতে অজ্ঞাত আরও পাঁচশ জনকে আসামি করা হয়েছে। এনামুল হক নামের একজন ব্যবসায়ী আবেদনটি দায়ের করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজ […]

বিস্তারিত পড়ুন