শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশ ওয়াকার-উজ-জামানের

নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। এসময় সেনাপ্রধান বলেন, আমরা ভাবছিলাম যে দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব, কিন্তু কাজটা দীর্ঘদিন […]

বিস্তারিত পড়ুন

কক্সবাজার বিমান ঘাঁটিতে অতর্কিত হামলা: আইএসপিআর

কক্সবাজার সমিতি পাড়ার কাছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি ঘাঁটিতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন খবর দিয়েছে। এতে বলা হয়, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। ইউএনবি

বিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণে অনলাইন আমদানি-রপ্তানি হাব চালু করেছে এনবিআর

আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ করতে একক প্ল্যাটফর্ম থেকে কাস্টমস সম্পর্কিত তথ্য প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইন আমদানি-রপ্তানি হাব চালু করেছে। গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে এ পোর্টালটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আমদানি-রপ্তানি ব্যবসাকে আরো সহজ ও ঝুঁকিমুক্ত করার লক্ষ্যে অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) সিস্টেমটির উদ্বোধন করা হয়েছে। এনবিআর চেয়ারম্যান মো: আবদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে […]

বিস্তারিত পড়ুন

হাসিনার নির্দেশ ছিল ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ : চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

পতনের কিছুদিন আগে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে ‘নো ট্রিটমেন্ট, নো রিলিজ’ নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। আদালতে পূর্বনির্ধারিত বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে গতকাল এক প্রেস ব্রিফিংয়ে […]

বিস্তারিত পড়ুন

অবিলম্বে আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দিন : লক্ষ্মীপুরের সমাবেশে আমীরে জামায়াত

লক্ষ্মীপুর জেলায় বিশাল গণজমায়েত থেকে অবিলম্বে মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ২২ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত সমাবেশে তিনি যুবকদের নতুন বাংলাদেশ বির্নিমাণে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, হে যুবক! এগিয়ে আসো, দেশ গড়ার মিছিলে আমিও সামনের সারিতে থাকবো। নতুন করে কোরআনের দেশ গড়তে পারে এমন যুবক […]

বিস্তারিত পড়ুন

জেনারেল ওসমানীর রণকৌশল বিজয়ের পথকে সুগম করেছিল: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানী ছিলেন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব। দৃঢ়তা, কঠোর নিয়মানুবর্তিতা, গণতন্ত্রের প্রতি অবিচল এবং নিপুণ সমর কুশীলতার মাধ্যমে তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সামরিক নেতৃত্ব দিয়েছিলেন। উপদেষ্টা বলেন, ওসমানী ছিলেন সকল মুক্তিযোদ্ধার আস্থার প্রতীক। যার রণকৌশল, পরিকল্পনা বাংলাদেশের বিজয়ের পথকে সুগম করেছিল। […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ হাইকমিশন লন্ডনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

মহান ভাষা আন্দোলনের অমর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বাংলাদেশ হাই কমিশন লন্ডনে যথাযোগ্য মর্যাদায় মহান ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উদযাপন করা হয়েছে। “টেকসই উন্নয়নের জন্য ভাষা” প্রতিপাদ্যকে সামনে রেখে এবার (২০২৫ সালে) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী উদযাপিত হল। মহান একুশের প্রথম প্রহরে হাইকমিশনার আবিদা ইসলাম এবং টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান […]

বিস্তারিত পড়ুন

দেশ গঠনে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

দেশ গঠনে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশকে আমরা নতুন করে গড়ে তুলব। সবাই এই কথাটা বলছে। এতে সবার আরো বেশি আন্তরিক হওয়া প্রয়োজন। যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গঠনে সবাই মিলে কাজ করতে পারি। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মরহুম সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর […]

বিস্তারিত পড়ুন

ভাষা আন্দোলনে অধ্যাপক গোলাম আযমের অবদান মুছে ফেলা যাবে না

’৫২-এর ভাষা আন্দোলন জাতি হিসাবে আমাদের জন্য গর্বের এবং প্রেরণার উৎস’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি ভাষা আন্দোলনে শহীদ অধ্যাপক গোলাম আযমের অবদানের কথা উল্লেখ করে বলেন, অধ্যাপক গোলাম আযম ছিলেন ভাষা আন্দোলনের সম্মুখ সারির নেতা। তিনি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ডাকসুর নির্বাচিত জিএস […]

বিস্তারিত পড়ুন

ধরা পড়েছে টিলাগড়ের ভয়ংকর সন্ত্রাসী স্বেচ্ছাসেবক লীগের পান্না

অবশেষে ধরা পড়ল প্রবাসীদের বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলকারী চক্রের হোতা, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, টিলাগড় ও শাহপরান এলাকার ভয়ংকর সন্ত্রাসী সুফিয়ান এ পান্না। মঙ্গলবার সন্ধ্যায় খাদিমপাড়া এলাকায় দীর্ঘদিন থেকে দখলে রাখা একটি রিসোর্ট থেকে শাহপরান থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত পান্নার ছবি ও ক্যাপশন দেখে তার সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া […]

বিস্তারিত পড়ুন