সরকার শিশুর বিকাশের অন্তরায়গুলো চিহ্নিত করে সমাধান করতে বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার শিশুর প্রতি বঞ্চনা, শিশুশ্রম, অপুষ্টি ও বাল্যবিবাহসহ অন্যান্য সমস্যা যা শিশুর সঠিক বিকাশের অন্তরায় সেসব চিহ্নিত করে সমাধান করতে বদ্ধপরিকর। ৭ অক্টোবর ‘বিশ্ব শিশু দিবস’ উপলক্ষ্যে দেয়া এক বাণীতে তিনি বলেন, “বাংলাদেশে ‘বিশ্ব শিশু দিবস ২০২৪’ উদ্যাপন উপলক্ষ্যে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল […]

বিস্তারিত পড়ুন

যেভাবে সামরিক শক্তি অর্জন করেছে ইরান

অর্চি অতন্দ্রিলা বিবিসি মধ্যপ্রাচ্য পরিস্থিতি ক্রমেই ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে। সম্প্রতি ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এটিকে ইসরায়েলের অপরাধের ‘ন্যূনতম শাস্তি’ বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনী। এ হামলার কৌশলগত দিক বিশ্লেষণ করে আমেরিকার ইনস্টিটিউট ফর দ্যা স্টাডি অফ ওয়ার বলছে, এত বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র এমনভাবে ছোড়া হয়েছে যেটি ইসরায়েলের […]

বিস্তারিত পড়ুন

প্রশাসন থেকে ‘ফ্যাসিবাদের ভূত’ সরানোর উপর নির্ভর করছে অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য: ফখরুল

প্রশাসন থেকে ‘ফ্যাসিবাদের ভূত’ নির্মূল করা না গেলে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় মির্জা ফখরুল দেশের প্রশাসনের অবস্থা তুলে ধরেন। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে শিক্ষক-কর্মচারী ইউনিয়ন। অন্তর্বর্তীকালীন সরকারের […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে : তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশকে নিয়ে যেকোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। দেশের সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থানকে সঠিকভাবে মিডিয়াতে প্রচার করতে হবে। রোববার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘দ্যা ক্রস-বর্ডার স্প্রেড অভ মিসইনফরমেশন ইন সাউথ এশিয়া’ শীর্ষক সেমিনারে উপদেষ্টা এসব কথা বলেন। ছাত্র-জনতার আন্দোলন নিয়ে অপপ্রচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এই […]

বিস্তারিত পড়ুন

টাওয়ার হ্যামলেটস মেয়রস্ ক্রিকেট কাপ সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের সার্বিক ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আয়োজিত মেয়রস্ ক্রিকেট কাপ প্রতিযোগিতা পাঁচটি বিভাগে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেয়ার মাধ্যমে সফলভাবে সমাপ্ত হয়েছে। বারার ভিক্টোরিয়া পার্কে অনুষ্ঠিত ক্রিকেট উৎসবটি সেপ্টেম্বরের শেষ দুই সপ্তাহান্তে অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টে অনূর্ধ্ব ১১ বছর বয়সী থেকে প্রাপ্তবয়স্কদের বিভিন্ন টিম অংশ নেয়। এর মধ্যে ছিল মহিলা […]

বিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সংলাপ

ছয়টি সংস্কার কমিশনের কার্যক্রম এগিয়ে নিতে প্রধান রাজনৈতিক দলগুলোর মতামত জানতে নতুন পর্যায়ের সংলাপ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার (৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ কয়েকজন উপদেষ্টার সঙ্গে সংলাপে বসে বিএনপি। প্রধান রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণাসহ নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক […]

বিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টার সাথে জামায়াত নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের আমন্ত্রণে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল তাঁর কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে এক বৈঠকে মিলিত হন। ৫ অক্টোবর শনিবার বিকালে বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সাংবাদিকদের ব্রিফিংকালে বৈঠকের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, “আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে […]

বিস্তারিত পড়ুন

আনোয়ার ইব্রাহিম ও ড. ইউনূস দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে একমত

* মালয়েশিয়ার শ্রমবাজারে প্রথম পর্যায়ে ১৮ হাজার বাঙালি নেওয়া হবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গতকাল বিকেল ২ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সফরে মন্ত্রিপরিষদের সদস্য, মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে ৫৮ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে রয়েছেন। ৫ […]

বিস্তারিত পড়ুন

ভারতে ধ্রুপদী ভাষার মর্যাদা পেলো বাংলা ভাষা

ভারতে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিলো কেন্দ্রীয় মন্ত্রিসভা। বাংলা-সহ মোট পাঁচটি ভাষাকে এই স্বীকৃতি দেয়া হলো। বৃহস্পতিবার নরেন্দ্র মোদী মন্ত্রিসভার বৈঠকে বাংলা, মারাঠি, পালি, প্রাকৃত ও অসমীয়া ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এর আগে সংস্কৃত, তেলুগু, তামিল, মালয়ালম, কন্নড় ও ওড়িয়া ভাষাকে এই স্বীকৃতি দেয়া হয়েছিল। এবার আরো পাঁচটি ভাষাকে […]

বিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ রাজনীতি করতে চাইলে তাদের আগে বিচার হতে হবে : অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “আওয়ামী লীগ অপরাধ করেছে বলেই পালিয়ে গেছে। আওয়ামী লীগ জাতীয়ভাবে অপরাধী হিসেবে সাব্যস্ত হয়েছে বলেই তারা আজ প্রকাশ্যে চলাফেরা করতে পারছে না। আমরা সকল মানুষের অধিকারের স্বীকৃতি দিতে চাই। কিন্তু যারা অন্যায় করেছে, জুলুম করেছে, খুন করেছে, গুম করেছে, আয়নাঘরে অত্যাচার করেছে তাদের […]

বিস্তারিত পড়ুন