যুক্তরাষ্ট্রে যেভাবে এক প্রেসিডেন্ট থেকে আরেক প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়

মাসুদ ফারিভার ভিওএ জুলাই মাসে, কির স্টারমার সংসদীয় নির্বাচনে ব্যাপক জয়ের এক দিন পরেই ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ডনাল্ড ট্রাম্প ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন, কিন্তু তাঁকে আবার প্রেসিডেন্ট হবার জন্য ৭৬ দিন অপেক্ষা করতে হবে। কারণটা কী? অন্যান্য সংসদীয় গণতন্ত্রের মত ব্রিটেনের বিরোধীদল একটি “ছায়া সরকার” গঠন করে, যার মাধ্যমে তারা […]

বিস্তারিত পড়ুন

সিঙ্গাপুরের নাগরিক দাবি করে সুরক্ষা চাইলেন এস আলম

বাংলাদেশ ব্যাংক এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে যে ব্যবস্থা নিচ্ছে তাকে ‘ভীতি প্রদর্শনমূলক ব্যবস্থা’ বলে উল্লেখ করেছেন ‘ব্যাংক ডাকাত’ বলে খ্যাত এস আলম। নিজেকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে দাবি করেছেন তিনি। আজকের পত্রিকার প্রথম পাতার খবর এটি। এতে বলা হয়েছে, নিজেকে সিঙ্গাপুরের নাগরিক দাবি করে আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তির আলোকে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম তার বিনিয়োগের […]

বিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক পুলিশ প্রধানসহ ৮ জন

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান ও এনটিএমসি’র সাবেক মহাপরিচালকসহ ৮ কর্মকর্তাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন, সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যাত্রাবাড়ী থানার সাবেক (ওসি) আবুল হাসান, এনটিএমসি’র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব) জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক […]

বিস্তারিত পড়ুন

হেজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি পর্যালোচনা করছে লেবানন

ইসরায়েল ও ইরান সমর্থিত গোষ্ঠীটির মধ্যে সংঘর্ষের অবসান ঘটাতে হেজবুল্লাহ কর্তৃক অনুমোদিত একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে লেবাননের কর্মকর্তাদের সাথে দেখা করতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিক বৈরুতে পৌঁছেছেন। মধ্যস্থতাকারী হেজবুল্লাহর মিত্র লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সাথে বৈঠক করেন আমোস হোসস্টেইন। বেরির সহযোগী আলী হাসান খলিল সোমবার রয়টার্সকে বলেন, লেবানন সরকার ও হেজবুল্লাহ উভয়েই গত […]

বিস্তারিত পড়ুন

জনবান্ধব পুলিশ গড়ে তুলতে থানার কার্যক্রম আরো সক্রিয় করতে হবেঃ স্বরাষ্ট্র উপদেষ্টা

থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে। জনগণ যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে যেকোনো সমস্যায় থানায় যেতে পারে ও উপযুক্ত সেবা পায় থানার পরিবেশ ও কার্যক্রম সেভাবে রূপান্তর করতে হবে। থানায় সাধারণ জনগণের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। জনবান্ধব পুলিশ গড়ে তুলতে থানার কার্যক্রম আরো সক্রিয় ও যুগোপযোগী করতে হবে। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল […]

বিস্তারিত পড়ুন

অতি প্রয়োজনীয় সংস্কার শেষ করেই দ্রুত নির্বাচন দেয়া হবে: আইন উপদেষ্টা

অতি প্রয়োজনীয় সংস্কার শেষ করেই দ্রুত নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। একইসাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কিছু সংশোধনী আনার জন্য কাল উপদেষ্টা পরিষদে তোলা হবে। মঙ্গলবার সচিবালয়ে ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। একজন সাংবাদিকের অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও নির্বাচন সংক্রান্ত এক […]

বিস্তারিত পড়ুন

গাজায় সাহায্য ও ইউক্রেন যুদ্ধ সমাধানের আহ্বান জি২০ সম্মেলনে

দারিদ্র্য ও ক্ষুধা মোকাবিলার জন্য বৈশ্বিক চুক্তি, যুদ্ধ-বিধ্বস্ত গাজা অঞ্চলে আরও সহায়তা দান এবং মধ্যপ্রাচ্য ও ইউক্রেনে যুদ্ধের অবসানের আহ্বান জানিয়েছেন বিশ্বের ২০টি প্রধান অর্থনীতির দেশের নেতারা। সোমবার এ বিষয়ে একটি যৌথ ঘোষণা জারি করেন তারা। তবে, এই ঘোষণাকে সাধারণ দিক-নির্দেশনা বলা যায়, এসব লক্ষ্য অর্জনের জন্য নির্দিষ্ট কৌশল বা বিস্তারিত কোনো পরিকল্পনা উপস্থাপন করা […]

বিস্তারিত পড়ুন

‘এস আলমের শেয়ার বিক্রি করে টাকা আদায় করবে ইসলামী ব্যাংক’

Islami Bank to sell S Alam’s stake as part of recovery strategy— অর্থাৎ এস আলমের শেয়ার বিক্রি করে টাকা আদায় করবে ইসলামী ব্যাংক। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান শিরোনাম এটি। এতে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের যেসব শেয়ার বাংলাদেশ ব্যাংক জব্দ করেছিল, সেগুলো বিক্রি করে দেয়ার পরিকল্পনা করছে ইসলামী ব্যাংক। এই শেয়ারগুলোর […]

বিস্তারিত পড়ুন

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী জুবিলী স্কুল ঐতিহ্য ধরে রাখুক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আজ সুনামগঞ্জে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষ, ছাত্রাবাস ঘুরে দেখেন। শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। স্কুল প্রাঙ্গণে এসে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং স্মৃতিচারণ করেন। উপদেষ্টা এ বিদ্যালয় থেকে ১৯৭৯ সালে এসএসসি পাস করেন। তিনি স্কুল সংলগ্ন লঞ্চঘাটও পরিদর্শন […]

বিস্তারিত পড়ুন

রাশিয়ার ভেতরে আমেরিকান ক্ষেপণাস্ত্র ব্যবহার!

প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবারের মত যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার গভীরে আঘাত করার জন্য ইউক্রেনকে অনুমতি দিয়েছেন। এই বিষয় সম্পর্কে ওয়াকিবহাল লোকজন এই তথ্য জানিয়েছেন। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, এবং তা এসেছে যখন বাইডেনের মেয়াদ শেষ হতে যাচ্ছে। নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য আমেরিকান সাহায্য কমিয়ে আনার এবং যত […]

বিস্তারিত পড়ুন