জনগণকে ধাঁধায় ফেলে প্রবৃদ্ধির কাল্পনিক গল্প শোনানো হয়: শ্বেতপত্র প্রণয়ন কমিটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির ক্ষেত্রে যে অর্জন ছিল তা অতিরঞ্জিত বলে মনে করে গত ১৬ বছরের দুঃশাসনের সময়ের অনিয়ম-দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি। পরিসংখ্যানগত দিক থেকে ব্যতিক্রমী হলেও তা ছিল এক অলীক বিষয়। এ সময় জনগণকে এক ধাঁধার মধ্যে ফেলে ‘উচ্চতর প্রবৃদ্ধি’র কাল্পনিক গল্প […]

বিস্তারিত পড়ুন

বিএসএফের নির্যাতনে ৩ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের উদ্বেগ

১৮ ডিসেম্বর যশোর জেলার বেনাপোল সীমান্তবর্তী শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তে বিএসএফের নির্যাতনে ৩ জন বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এক বিবৃতিতে জামায়াত নেতা বলেন, “গত ১৮ ডিসেম্বর যশোর জেলার বেনাপোল সীমান্তবর্তী শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তে বিএসএফের নির্যাতনে ৩ জন […]

বিস্তারিত পড়ুন

ইউরোপে প্রতি চারজনে একজন কর্মী অভিবাসী : আইএলও

শক্তিশালী অর্থনীতির দেশগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অভিবাসীরা৷ আন্তর্জাতিক শ্রম সংস্থার এক প্রতিবেদনে এই তথ্য বেরিয়ে এসেছে৷ সোমবার প্রকাশিত জাতিসংঘের এই সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, উত্তর, পশ্চিম এবং দক্ষিণ ইউরোপের দেশগুলোতে প্রতি চারজনের মধ্যে প্রায় একজন শ্রমিক অভিবাসী৷ গত এক দশকে এই দেশগুলোতে অভিবাসী কর্মীর সংখ্যা বেড়েছে৷ সেই সংখ্যা ২২ দশমিক ৫ ভাগ থেকে বেড়ে দাঁড়িয়েছে […]

বিস্তারিত পড়ুন

‘২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন’

২০২৬ সালের ৩০ জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের ব্রিফ করতে গিয়ে তিনি এ কথা জানান। শফিকুল আলম বলেন, ‘সংস্কার ও নির্বাচন আয়োজন নিয়ে কাজ করছে সরকার। নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে। এর […]

বিস্তারিত পড়ুন

কাতারের ৫০-তম জাতীয় দিবস উপলক্ষে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের শুভেচ্ছা

কাতারের ৫০-তম জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশস্থ কাতার দূতাবাসের রাষ্ট্রদূত মি. সেরায়া আলী আল-কাহতানির আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় হোটেল শেরাটন-এ আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেন। এ সময় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান কাতারের ৫০-তম জাতীয় দিবস উপলক্ষে একটি শুভেচ্ছা পত্র রাষ্ট্রদূতের নিকট হস্তান্তর করেন।

বিস্তারিত পড়ুন

আইনি চ্যালেঞ্জে কাউন্সিলের পক্ষে হাইকোর্টের রায়

কাউন্সিল যথাযথ পদ্ধতি অনুসরণ করেছে মর্মে আদালতের রায়কে আমি স্বাগত জানাইঃ মেয়র লুৎফুর রহমান তিনটি লো ট্রাফিক নেইবারহুড (এলটিএন) প্রকল্প বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আইনি চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষে রায় ঘোষণা করেছে। ১৭ ডিসেম্বর এই রায় ঘোষণা করা হয়। ‘লিভেবল স্ট্রিট’ প্রকল্প বাতিল করে রাস্তা গুলো পুণরায় খুলে দেয়ার সিদ্ধান্ত উচ্চ আদালতে […]

বিস্তারিত পড়ুন

বিগত ১৫ বছরের নির্বাচন স্পষ্টত প্রহসন : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে যত নির্বাচন হয়েছে তার মধ্যে দু’একটা ছাড়া অন্যগুলোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকে যায়। বিশেষ করে বিগত ১৫ বছরের নির্বাচন স্পষ্টত প্রহসন। আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। ড. […]

বিস্তারিত পড়ুন

মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ

মহান বিজয় দিবস’২৪ উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার বিকাল সাড়ে ৩টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক বঙ্গভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল যোগদান করেন। সংগঠনের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া […]

বিস্তারিত পড়ুন

৫ কার্যদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ প্রেস ব্রিফিংয়ে তিনি এ সব কথা বলেন। উপদেষ্টা বলেন, কমিটি বিডিআর বিদ্রোহের বিষয়ে একটি বিস্তৃত তদন্ত […]

বিস্তারিত পড়ুন

‘তত্ত্বাবধায়ক’ ব্যবস্থা ফিরে এলো, দলীয় সরকারের অধীনে নির্বাচন বাতিল

দলীয় সরকারের অধীনে নির্বাচন বাতিল হয়েছে। ফিরে এসেছে ‘তত্ত্বাবধায়ক’ ব্যবস্থা। আওয়ামী লীগ সরকার সংবিধানের যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়েছিল, তা বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। এক রিট মামলার রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রায় দেন। ২০১১ সালে সংবিধানে […]

বিস্তারিত পড়ুন