বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে রপ্তানির ভিত্তি শক্তিশালী করুন: ড. ইউনূস

প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে সামগ্রিক রপ্তানি বাড়াতে সেবা খাতে আরও বেশি বিনিয়োগের মাধ্যমে রপ্তানির ভিত্তি শক্তিশালী করতে দেশের ব্যবসায়ী সম্প্রদায় ও উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘আমাদের রপ্তানি বাড়াতে হবে। এটি বাড়াতে পণ্যের পাশাপাশি সেবা খাতে আরও বিনিয়োগে সব ব্যবসায়ীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’ বুধবার (১ জানুয়ারি) রাজধানীর পূর্বাচলে […]

বিস্তারিত পড়ুন

মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে জুলাই-আগস্টের গণজাগরণের চেতনাকে অনন্য উচ্চতায় ধরে রাখার প্রত্যয়

মার্চ ফর ইউনিটি, পূর্বে ঘোষিত বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কর্মসূচি উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে সারাদেশ থেকে হাজার হাজার লোকের সমাগম হয়েছে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকজনকে ছোট ছোট মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে শহিদ মিনারে জড়ো হতে শুরু করে। সমবেত ছাত্র-জনতা জুলাই-আগস্টের গণজাগরণের চেতনাকে অনন্য ভিন্ন উচ্চতায় ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। শহিদ মিনারের […]

বিস্তারিত পড়ুন

বিশ্বজুড়ে ‘উত্তাপ’ ছড়ানোর বছর ২০২৪

অর্চি অতন্দ্রিলা বিবিসি একের পর এক সংঘাত, ক্ষমতার পালাবদল, নির্বাচনের ডামাডোল, রেকর্ড তাপমাত্রা সব মিলিয়ে ২০২৪ সালকে হয়তো বলা যেতে পারে ‘উত্তাপ’ ছড়ানোর বছর। বলতে গেলে এক রকম টানটান উত্তেজনার মধ্য দিয়ে পার হয়েছে পুরো বছরটি। পতন, পলায়ন বিশ্বের নানা অঞ্চলে যুদ্ধ, হামলা-পাল্টা হামলা, রক্তক্ষয়ী আন্দোলন উত্তেজনা তৈরি করেছে। লড়াইয়ের কারণে হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন, […]

বিস্তারিত পড়ুন

বিজয় শুধু গৌরব না, দায়িত্বও দেয় : নজরুল ইসলাম খান

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ঢাকা কেন্দ্র আয়োজিত “রক্ত স্নাত বিজয়” প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান বলেছেন, বিজয় শুধু গৌরব না, দায়িত্বও দেয়। একজন জনপ্রতিনিধি যখন হয়, তখন তাকে সবাই ভোট দেয় না। তবে তাকে সবার হয়ে কাজ করতে হয়। এটা দায়িত্ববোধ। এটাই বিজয়ের তাৎপর্য। কিন্তু আমরা কী […]

বিস্তারিত পড়ুন

‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত রাত ১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র-জনতা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন। সহস্রািধক বাস ইতিমেধ্য ঢাকায় ঢুকেছে। ফ্যাসিবাদবিরোধী শপথে […]

বিস্তারিত পড়ুন

স্বাধীনতার পর থেকে সকল সংখ্যালঘু নির্যাতনের ঘটনার তদন্ত করতে জাতিসংঘের প্রতি ডা. শফিকুর রহমানের আহ্বান

স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সংঘটিত সকল সংখ্যালঘু নির্যাতনের ঘটনা তদন্ত করার জন্য জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বলেছেন, স্বাধীনতার পর থেকে একটি দল সংখ্যালঘু বলে ফায়দা লুটে নিয়েছে। তারাই তাদের ক্ষতি করেছে, সম্পদ লুটে নিয়েছে, বাড়ি ঘর দখল করেছে, নির্যাতন করেছে। তারা […]

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। স্থানীয় সময় রোববার বিকেলে জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইনসে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। স্থানীয় সময় ২৯ ডিসেম্বর রোববার জিমি কার্টারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর প্রতিষ্ঠিত কার্টার সেন্টার। কার্টার গত কয়েক বছর ধরে ত্বকের ক্যানসার মেলানোমাসহ বিভিন্ন শারীরিক […]

বিস্তারিত পড়ুন

জামায়াতে ইসলামী সম্পর্কে রুহুল কবির রিজভীর বিভ্রান্তিকর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ

২৯ ডিসেম্বর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দেয়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, “বিএনপি নেতা জনাব রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামী সম্পর্কে ‘ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত’ মর্মে যে বক্তব্য দিয়েছেন, তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। […]

বিস্তারিত পড়ুন

জানুয়ারি থেকে দূর হচ্ছে লন্ডন-সিলেট-ঢাকা রুটে বিমানের ভাড়া বৈষম্য

সাঈদ চৌধুরী লন্ডন-সিলেট-ঢাকা রুটে বিমানের ভাড়া বৈষম্য দূরীকরণের দাবি ছিল প্রবাসীদের দীর্ঘদিনের। এ নিয়ে গ্রেট বৃটেনে ব্যাপক ক্যাম্পেইন হয়েছে। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার একটা যৌক্তিক সমাধানে এসেছে বলে জানা গেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী প্রবাসী ও সিলেটবাসীর যৌক্তিক দাবি গ্রহন করে জানুয়ারি থেকে লন্ডন রুটে সিলেট ও ঢাকার যাত্রীদের সমান ভাড়া […]

বিস্তারিত পড়ুন

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ১৭৪

দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরের রানওয়েতে একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৪ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার পর ৯ ঘণ্টা পেরিয়ে গেলেও অগ্নিবিধ্বস্ত বিমানটি থেকে এ পর্যন্ত মাত্র দুজনকে উদ্ধার করতে পেরেছে উদ্ধারকর্মীরা; বাকিরা এখনও নিখোঁজ রয়েছেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা ৩ […]

বিস্তারিত পড়ুন