চার লাখ দক্ষ কর্মীর ঘাটতি, জার্মান ভিসা আবেদনের নতুন পোর্টাল

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা আবেদনের জন্য সম্প্রতি একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে৷ এই উদ্যোগকে ‘আসল, প্রশাসনিক বিপ্লব’ বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক৷ পোর্টালটি দেখুন এই লিংকে: https://digital.diplo.de/visa এই ২৮ রকমের ভিসার ক্যাটাগরি থেকে সঠিক ধরনের ন্যাশনাল ভিসা বেছে নিতে পারেন আবেদনকারীরা৷ বিশ্বের মোট ১৬৭টি স্থানে রয়েছে জার্মান ভিসা কেন্দ্র৷ ২০২৫ সালের ১ জানুয়ারি […]

বিস্তারিত পড়ুন

সাদাপোশাকে কাউকে গ্রেফতার করতে পারবে না ডিবি: স্বরাষ্ট্র উপদেষ্টা

এখন থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি সাদা পোশাকে কাউকে গ্রেফতার করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৬ জানুয়ারি) ডিবি কার্যালয়ে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এমন কথা বলেন। উপদেষ্টা বলেন, ‘আইনের বাইরে তারা কোনো কাজ করতে পারবেন না। যে কারণে সাদা পোশাকে তারা কাউকে গ্রেফতার করতে […]

বিস্তারিত পড়ুন

গুম-বিচার বহির্ভূত হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

গত ১৫ বছরে বলপূর্বক গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া এরই মধ্যে অন্য অভিযোগে গ্রেফতার হয়ে কারাবন্দি বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে আজকের অভিযোগে আগামী ১২ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেয়া হয়েছে। আজ ট্রাইব্যুনালের চেয়ারম্যান […]

বিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের বিরুদ্ধে দুই মিত্র বিএনপি-জামায়াত ।। আবু সালেহ ইয়াহইয়া

ফ্যাসিবাদের বিরুদ্ধে লম্বা এই লড়াইয়ের অন্যতম দুই মিত্র বিএনপি ও জামায়াত। সম্ভবত হাসিনার এমন কোন রাজনৈতিক বক্তব্য পাওয়া যাবে না, যেখানে তিনি দোষ চাপাতে গিয়ে ‘বিএনপি-জামায়াত বা জামায়াত-বিএনপি’ নাম একসাথে উচ্চারণ করেন নি। জুলুম, নিপীড়ন, নির্যাতন দুই দলের উপর দিয়েই গিয়েছে। সর্বশেষ জুলাই বিপ্লবেও দুই দলেরই অংশ গ্রহণ রয়েছে। কারও বেশি, কারও কম। যাদের অবদান […]

বিস্তারিত পড়ুন

‘রাতের ভোটে’র ৩০ জেলা প্রশাসক এখনো গুরুত্বপূর্ণ পদে বহাল’

‘রাতের ভোটে’র ৩০ জেলা প্রশাসক এখনো গুরুত্বপূর্ণ পদে বহাল’— নয়া দিগন্তের প্রধান শিরোনাম এটি। এতে বলা হচ্ছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘রাতের ভোট’ হিসেবে পরিচিত। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার প্রায় পাঁচ মাস হলেও এখন পর্যন্ত রাতের ভোটের সেই কারিগরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি। ওই নির্বাচনে দায়িত্ব পালনকারী ৩০ জেলা প্রশাসক […]

বিস্তারিত পড়ুন

বর্ণাঢ্য আয়োজনে ডুয়েনকা’র মিলনমেলা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী এবং তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ডুয়েনকা’র বার্ষিক মিলনমেলা। দীর্ঘদিনের প্রস্তুতির অংশ হিসেবে নতুন বছরের শুরুতে গত ৩ ও ৪ জানুয়ারি গোপালগঞ্জের অভিজাত একটি রিসোর্টে অনুষ্ঠিত হয় এই মিলনমেলা। ডুয়েনকা হচ্ছে- বিএনসিসি কনটিনজেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় নৌ শাখার প্রাক্তন ছাত্র-ছাত্রীদের একমাত্র সংগঠন, যার পূর্ণরুপ হচ্ছে- ঢাকা ইনিভার্সিটি […]

বিস্তারিত পড়ুন

খালেদা জিয়াকে বাড়িছাড়া করে শেখ হাসিনা এখন দেশছাড়া : সৈয়দ এমরান সালেহ প্রিন্স

শুক্রবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপির বিরুদ্ধে সুকৌশলে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপির শিকড় মাটির অনেক গভীরে, জনগণের হৃদয়ের মণিকোঠায় বিএনপির অবস্থান। ইচ্ছা করলেই ফুঁ দিয়ে বিএনপিকে উড়িয়ে দেওয়া যাবে না। অন্যায় ও অবৈধভাবে বেগম খালেদা জিয়াকে […]

বিস্তারিত পড়ুন

পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় সাজা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা হতে যাচ্ছে। তবে তাকে কারাদণ্ড বা অন্য সাজা দেওয়ার সম্ভাবনা নেই বলে শুক্রবার একজন বিচারক জানিয়েছেন। যৌন সম্পর্কের বিষয়টি ধামাচাপা দিতে স্টর্মিকে ঘুষ দেওয়া সংক্রান্ত ফৌজদারি মামলাটিতে নিউইয়র্কের ম্যানহাটান আদালতে ডোনাল্ড ট্রাম্পের বিচার চলছে। বিচারক জুয়ান মার্চানের ওই বক্তব্যের অর্থ […]

বিস্তারিত পড়ুন

অবৈধভাবে ক্ষমতায় থাকাকালে যারা তাণ্ডব চালিয়েছে, তারা তো নির্বাচনে বিশ্বাস করে না : ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সম্প্রতি কথা উঠেছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না? কিন্তু নির্বাচন তো তাদের জন্য, যারা মানুষকে সম্মান করে, যারা দেশবাসীকে ভালোবাসে, যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত। এতে যারা বিশ্বাসী নয়, তাদের কপালে নির্বাচন নেই। তারা তিনটি নির্বাচনে অবৈধভাবে ক্ষমতায় থাকাকালে যে তাণ্ডব চালিয়েছে, […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশে সফরে মসজিদুল আকসার ইমাম

বাংলাদেশে ১০ দিনের সফরে গিয়েছেন আমাদের প্রথম কিবলা ফিলিস্তিনের মসজিদুল আকসার ইমাম শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী। শুক্রবার (০৩ জানুয়ারি ২০২৫) তিনি ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে একটি ইসলামি সম্মেলনে বক্তব্য দেবেন। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, লন্ডনপ্রবাসী সিলেটের ব্যবসায়ী মাওলানা ফরিদ আহমদ খানের আমন্ত্রণে গত ২৯ ডিসেম্বর ঢাকায় আসেন মসজিদুল আকসার ইমাম ইয়াকুব […]

বিস্তারিত পড়ুন