এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক এ কথা জানিয়েছেন। বুধবার (১৯ মার্চ) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ইউকে আয়োজিত এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ প্রেসক্লাব ইউকে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশের মানুষ বারবার স্বাধীনতার জন্য রক্ত দিলেও এখনো স্বাধীনতার প্রকৃত সুফল ভোগ করতে পারেনি। বাংলাদেশ প্রেসক্লাব ইউকে আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন খ্যাতিমান সাংবাদিক মোখলেসুর রহমান চৌধুরী। সিনিয়র সাংবাদিক ও ক্লাব সভাপতি শাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশ […]

বিস্তারিত পড়ুন

মাদরাসা শিক্ষাব্যবস্থাকে বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তুলতে হবেঃ শিক্ষা উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার বলেছেন, মাদরাসা শিক্ষার্থীদের সমাজ জীবনের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে হবে। মাদ্রাসায় ন্যায়নিষ্ঠ, বিজ্ঞানভিত্তিক ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা প্রণয়ন করার পাশাপাশি তা নিশ্চিত করতে হবে। শিক্ষাখাতে সংকট কাটিয়ে উঠতে সুশাসন প্রতিষ্ঠা ও সংস্কারের দিকে অন্তর্বর্তী সরকার বেশ মনোযোগী। বুধবার (১৯ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক […]

বিস্তারিত পড়ুন

গাজায় ইসরাইলের নতুন হামলা , একদিনে সর্বোচ্চ’ শিশু নিহত হয়েছে : ইউনিসেফ প্রধান

অবরুদ্ধ গাজায় মঙ্গলবার ভোরে আকস্মিক হামলা চালিয়েছে ইসরাইল। হামলায় একদিনে ১৩০ জনেরও বেশি শিশু নিহত হয়েছে, যা গত বছরে একদিনে শিশু মৃত্যুর চেয়েও বেশি। জাতিসঙ্ঘের শিশুদের কল্যাণ, উন্নতি ও নিরাপত্তাবিষয়ক সংস্থার (ইউনিসেফ) প্রধান ক্যাথেরিন রাসেল মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরাইলের মারাত্মক বিমান হামলার নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আজকের হামলার পর গাজা উপত্যকা থেকে যে […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি কাতারের পূর্ণ সমর্থন

সমৃদ্ধশালী উপসাগরীয় রাষ্ট্র কাতার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়েছে। আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার সরকারের বার্তা পৌঁছে দেন। রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে বলেন, ‘বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে কাতার আগ্রহী।’ বাংলাদেশের সংস্কার কর্মসূচিতে কাতারের […]

বিস্তারিত পড়ুন

লন্ডনে প্রবাসীদের ক্ষমতায়ন ও জাতি গঠন শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সোমবার (১৭ মার্চ) গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ‍্যোগে পূর্ব লন্ডনের বেথনালগ্রীন রোডের একটি হলে ‘প্রবাসীদের ক্ষমতায়ন : অধিকার,স্বীকৃতি ও জাতি গঠণ’ শীর্ষক এক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বৃটেনে বাংলাদেশের হাই কমিশনারের পক্ষে ফার্স্ট সেক্রেটারি মীর নূরানী রূপমা । গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের আহবায়ক মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে ও সদস্য […]

বিস্তারিত পড়ুন

লন্ডনে এনসিপি’র মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইস্ট লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার একটি কমিউনিটি সেন্টারে মঙ্গলবার (১৮ মার্চ) সমবেত হয়েছিলেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী। মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে সেখানে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে সমৃদ্ধ জাতি গঠনে প্রবাসীদের আরো সক্রিয় অংশ গ্রহনের। ২০২৪-এর গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র–তরুণদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র প্রতি […]

বিস্তারিত পড়ুন

শেখ হাসিনা-জয়-পুতুল-রেহানার আরো ৩১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও তাঁর ছোট বোন শেখ রেহানার ৩১টি ব্যাংক অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এসব ব্যাংক হিসাবে তিনশত চুরানব্বই কোটি ষাট লাখ টাকা রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলাম আবেদনে উল্লেখ করেছেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ […]

বিস্তারিত পড়ুন

রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও প্রকৌশলীদের সম্মানে ইফতার মাহফিল

দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ (এফইএবি) এর উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। মানুষকে তিনি ভালো মন্দের জ্ঞান বা বিবেক দিয়েছেন। প্রকৌশলীরা হচ্ছে মানুষের মধ্যে অন্যতম […]

বিস্তারিত পড়ুন

গাজায় আবার ইসরায়েলের হামলা, অন্তত ৩৩০ জন নিহত

গাজা উপত্যকায় জোরালো হামলা শুরু করেছে ইসরায়েল। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় অন্তত ৩৩০ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর জানিয়েছে। গাজার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী এবং হামাসের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মাহমুদ আবু ওয়াফাহ একটি হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় এটিই সবচেয়ে বড় বিমান হামলা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পবিত্র রমজান মাস হওয়ায় […]

বিস্তারিত পড়ুন