যুক্তরাষ্ট্রে গোপন সামরিক অভিযান নিয়ে গ্রুপ চ্যাটে আলোচনা

ডনাল্ড ট্রাম্প প্রশাসন সিগন্যালের গ্রুপ চ্যাটে সামরিক অভিযান নিয়ে আলোচনা করলো। সেই চ্যাটে ছিলেন এক সাংবাদিকও। সেমবার ট্রাম্প প্রশাসন জানিয়েছে, আধিকারিক বা কর্মকর্তারা মার্কিন সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা করার গ্রুপ চ্যাটে ভুল করে এক সাংবাদিককে রেখেছিলেন। সিগন্যাল মেসেজিং গ্রুপে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মন্ত্রিসভার একাধিক সদস্য ছাড়াও ছিলেন উপরাষ্ট্রপতি জেডি ভান্স এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সেই […]

বিস্তারিত পড়ুন

দেশবিরোধী আন্দোলনে উসকানিদাতাদের গ্রেপ্তার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকলে এবং দেশবিরোধী ও ধ্বংসাত্মক আন্দোলন-সমাবেশে উসকানিদাতাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৮ম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। […]

বিস্তারিত পড়ুন

আবদুল হান্নান মাসউদের ওপর হামলা : বিএনপিকে লজ্জিত হতে বললেন সারজিস

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় বিএনপির লজ্জিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ফেসবুকে সারজিস লেখেন, ‘গতকাল আমার সহযোদ্ধা আবদুল হান্নান মাসউদের ওপর […]

বিস্তারিত পড়ুন

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্বরা ‘বাংলার সূর্যসন্তান’ : প্রফেসর মুহাম্মদ ইউনূস

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাত বিশিষ্ট ব্যক্তি এ বছর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্বরা ‘বাংলার সূর্যসন্তান’। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ বছরের স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ভিডিও: https://youtu.be/hftu_oxzyL0?si=gl1QuG5PsnCBAdQ8 এ বছর সাত বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়। মরণোত্তর […]

বিস্তারিত পড়ুন

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জানিয়েছেন আমীরে জামায়াত

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এক বিবৃতিতে তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। মহান […]

বিস্তারিত পড়ুন

খুনী শেখ হাসিনা-সহ আ. লীগের সন্ত্রাসী ও বিদেশে অর্থ পাচারকারীদের দ্রুত বিচার চাই: এনসিপি ইউকে

‘আওয়ামী লীগের আস্তানা- বাংলাদেশে হবে না’, ‘দফা এক, দাবি এক- লীগ নট কাম ব্যাক‘, ‘বাঁচতে হলে লড়তে হবে- এ লড়াইয়ে জিততে হবে’ ইত্যাদি প্লেকার্ড হাতে নিয়ে রোববার জাতীয় নাগরিক পার্টি ইউকে সাপোর্টার্স ফোরামের সদস্যদের স্লোগানে মুখরিত হয় লন্ডনের আলতাব আলী পার্ক। ভারতে পলাতক খুনী শেখ হাসিনা-সহ আওয়ামী লীগের সন্ত্রাসী ও বিদেশে অর্থ পাচারকারীদের বিচারের দাবিতে […]

বিস্তারিত পড়ুন

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন হাতে এসেছে: চিফ প্রসিকিউটর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় ছয়টি লাশ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন হাতে এসেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর কার্যালয়ে সাংবাদিকদের তিনি আজ এ কথা জানান। চিফ প্রসিকিউটর বলেন, একটি মামলার (আশুলিয়ায় লাশ পোড়ানোর) তদন্ত রিপোর্ট আমাদের হাতে চলে এসেছে। এছাড়া […]

বিস্তারিত পড়ুন

আ‘লীগ বিদেশ থেকে আসা একটি ‘প্রতিস্থাপিত শক্তি’ : উপদেষ্টা মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামিলীগ কোন দেশীয় শক্তি নয়। এটা মূলত বিদেশ থেকে ট্রান্সপ্লান্টেড (প্রতিস্থাপিত শক্তি) একটি শক্তি। এটার নাটাই ধরে রাখা হয়েছে দিল্লিতে, ঘুড়ি উড়ে বাংলাদেশে। এই ঘুড়ি আর বাংলাদেশে উড়তে দেওয়া হবে না। শুক্রবার রাজধানীর নোফেল সোসাইটি আয়োজিত ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও ইফতার অনুষ্ঠানে তিনি […]

বিস্তারিত পড়ুন

জনতা ব্যাংকের পর এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে তুলছে ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের সম্পত্তি নিলামে তুলছে বলে জানা গেছে। ব্যাংকটি বকেয়া ঋণ আদায়ে এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্পত্তি নিলামে বিক্রির নোটিশ দিয়েছে। রবিবার (২৩ মার্চ) একটি জাতীয় দৈনিকে সম্পত্তি বিক্রির জন্য নিলামের নোটিশ প্রকাশ করা হয়েছে। এর আগে এস আলম গ্রুপের বন্ধকি সম্পদ বিক্রি করে ঋণ আদায়ের […]

বিস্তারিত পড়ুন
এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতি যশবন্ত ভার্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয়েছে

বিচারপতির বাড়ি থেকে রাশি রাশি নোট, বদলি করলো সুপ্রিম কোর্ট

দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার সরকারি বাসভবনে আগুন লাগে। দমকল আগুন নেভানোর সময় প্রচুর টাকা পায়। পুলিশও সেখানে ছিল। এই খবর সামনে আসার পরই ভয়ংকর আলোড়ন দেখা দিয়েছে। ঘটনাটি যখন ঘটে তখন বিচারপতি ভার্মা দিল্লিতে ছিলেন না। তার পরিবারের সদস্যরা দমকলে খবর দেন। দমকল আগুন নিয়ন্ত্রণ করার পর একটি ঘরে রাশি রাশি নোট পায়। বিচারপতি […]

বিস্তারিত পড়ুন