সিলেট সরকারি কলেজে সাড়া জাগিয়েছে শিবিরের আইসিটি অলিম্পিয়াড

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক  “আইসিটি অলিম্পিয়াড ২০২৫” অনুষ্ঠিত হয়েছে সিলেট সরকারি কলেজে।  ব্যতিক্রমী অনুষ্ঠানে অংশ নিয়েছেন কলেজের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী।  সাড়া জাগিয়েছে এই নান্দনিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জ্ঞান ছড়িয়ে দিতে বেশ সহায়ক হবে বলে মেধাবী ছাত্র-ছাত্রীরা মনে করছেন। সফটওয়্যার, প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন, নেটওয়ার্কিং, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস-সহ বিভিন্ন বিষয়ে নিয়মিত প্রশিক্ষণের […]

বিস্তারিত পড়ুন

জৈন্তাপুরে তরমুজের বাম্পার ফলন

শীতের মাঝামাঝি সময় থেকে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন হাওর ও পাহাড়ি নদীর তীরবর্তী এলাকায় চাষ হওয়া তরমুজ বাজারজাতের পাশাপাশি ট্রাকে করে যাচ্ছে ঢাকাসহ সারা দেশে। সরজমিনে দেখা যায়, জৈন্তাপুর উপজেলার সারী নদীর তীরবর্তী সিলেট-তামাবিল মহাসড়কের সারিঘাট দক্ষিণ বাজার এলাকায় রাস্তার দুই পাশে বিশাল তরমুজের পসরা সাজিয়ে বসেছেন ব্যাবসায়ীরা। দিনভর চলছে বেঁচাকেনা। কোনো কোনো সময় পিকনিকে আগত […]

বিস্তারিত পড়ুন

ধরা পড়েছে টিলাগড়ের ভয়ংকর সন্ত্রাসী স্বেচ্ছাসেবক লীগের পান্না

অবশেষে ধরা পড়ল প্রবাসীদের বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলকারী চক্রের হোতা, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি, টিলাগড় ও শাহপরান এলাকার ভয়ংকর সন্ত্রাসী সুফিয়ান এ পান্না। মঙ্গলবার সন্ধ্যায় খাদিমপাড়া এলাকায় দীর্ঘদিন থেকে দখলে রাখা একটি রিসোর্ট থেকে শাহপরান থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত পান্নার ছবি ও ক্যাপশন দেখে তার সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া […]

বিস্তারিত পড়ুন

বিএসএফের বাধায় জকিগঞ্জ সীমান্তে বেড়িবাঁধ নির্মাণ বন্ধ, ভয়াবহ বন্যার শঙ্কা!

এখলাছুর রহমান জকিগঞ্জ থেকে: সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধার মুখে চার মাস থেকে বন্ধ রয়েছে সুরমা-কুশিয়ারা নদীর প্রতিরক্ষা বাঁধের বাংলাদেশ অংশের ভাঙ্গন এলাকার মেরামত কাজ। এর ফলে আগামী বর্ষা মৌসুমে বন্যার হুমকিতে রয়েছে জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, গোলাপঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলাসহ সিলেট অঞ্চলের ১০/১২টি উপজেলা। ২০২২ সালের বন্যার পর থেকে […]

বিস্তারিত পড়ুন

সিলেটের মানুষ স্বাধীনতার অতন্দ্র প্রহরী : মাহমুদুর রহমান

দেশদ্রোহীতার অপরাধে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে গ্রেফতারের দাবী জানিয়েছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য মোমেন ভারতে গিয়ে মোদীকে অনুরোধ করেছিলেন। শুধু তাই নয়, ভারত বাংলাদেশ সম্পর্ককে স্বামী-স্ত্রীর সম্পর্ক বলেও অভিহিত করেছিলেন সিলেটের সেই বিতর্কিত মোমেন। যা ছিল সুষ্পষ্ট দেশদ্রোহী বক্তব্য। এজন্য তাকে দ্রুত গ্রেফতার করা উচিত। রোববার সন্ধ্যায় […]

বিস্তারিত পড়ুন

সিলেট বিভাগের ১৯ আসনেই সক্রিয় জামায়াত

সিলেট বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনে সক্রিয় রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী ও নেতাকর্মীরা। তৃণমূল পর্যায়ে সামাজিক, রাজনৈতিক এবং শিক্ষা ও প্রশিক্ষণ মূলক কর্মকান্ডের পাশাপাশি তারা ব্যাপকভাবে সভা-সমাবেশ করে চলেছেন। কেন্দ্র থেকে দলের আমীর ও অন্যান্য নেতারা জেলা পর্যায়ে কর্মশালায় অংশ নিয়ে জাতীয় পরিকল্পনার আলোকে সমৃদ্ধ জাতি গঠনে ভূমিকা পালনের জন্য প্রশিক্ষণ দিচ্ছেন। […]

বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে লিফলেট, ‘অপারেশন ডেভিল হান্ট’ সিলেটে কবে?

এমজেএইচ জামিল সিলেট থেকে : দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। শনিবার রাত থেকে শুরু হওয়া এই অভিযানে রোববার দুপুর পর্যন্ত সারাদেশে ১ হাজার ৩০৮ জনকে আটক করেছে বলে বাংলাদেশ পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত সিলেটে শুরু হয়নি ‘অপারেশন ডেভিল হান্ট’, আটক হয়নি কেউ? জনমনে প্রশ্ন এই অপারেশন […]

বিস্তারিত পড়ুন

আগামীর বাংলাদেশ হবে বৈষম্যমুক্ত : সিলেটে ডা. শফিকুর রহমান

সিলেট জেলা জামায়াতের রুকন সম্মেলনে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত, ন্যায় ও ইনসাফের; যেখানে মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশের অধিকার পাবে। প্রত্যেকে তার ন্যায্য অধিকার যথাযথভাবে ভোগ করতে পারবে। আমীরে জামায়াত আরও বলেন, আমাদেরকে অন্যায়ভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছিলো। দেশব্যাপী আমাদের নেতাকর্মীদেরকে অমানবিকভাবে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে, […]

বিস্তারিত পড়ুন

বিএসএফের বাধায় জকিগঞ্জে অনাবাদী কয়েক হাজার হেক্টর জমি

এখলাছুর রহমান জকিগঞ্জ সীমান্ত থেকে : সিলেট জেলার পূর্ব সীমান্তবর্তী কৃষিনির্ভর জকিগঞ্জ উপজেলার রহিমপুর খালের মুখের বাঁধ দীর্ঘ ১৫ বছর ধরে অপসারণ করতে না পারায় এ উপজেলার হাজার হাজার হেক্টর কৃষিজমি অনাবাদী থেকে মরুভূমিতে পরিণত হয়েছে। কৃষিনির্ভর উপজেলার কৃষকরা বছরের পর বছর ক্ষেতের জমিতে পানি না পেয়ে কোনভাবে কৃষিক্ষেত করতে পারছে না। জানা যায়, জকিগঞ্জ […]

বিস্তারিত পড়ুন

সিলেটে ট্রাক ও প্রাইভেটকার মুখোমুখি, নিহত ৪

সিলেটের ওসমানীনগরে ট্রাক ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ঘে ৪ জনের প্রাণহানি ঘটেছে, গুরুতর আহত হয়েছেন আরো ৩জন। নিহতদের মধ্যে রয়েছেন, প্রাইভেটকারের চালক নারায়ণগঞ্জ রূপগঞ্জের মুগদাপাড়া এলাকার মিলন ভূইয়ার ছেলে সোহেল ভূইয়া (৪০), প্রাইভেটকারের যাত্রী ঢাকার ডেমরা থানার আশুলিয়া এলাকার জাহিদ হাসানের স্ত্রী সায়মা আক্তার ইতি বেগম (৩৫) জাহিদ হাসানের ছেলে আয়ান (৭) ও একই এলাকার শরিফ […]

বিস্তারিত পড়ুন