ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক শক্তি কেমন এবং কী অস্ত্র ব্যবহার করছে

আমিরা মাহাদবি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস বিশ্বের দরিদ্র দেশগুলোর একটি ইয়েমেনে ২০১৪ সালে শিয়া মুসলিম গোষ্ঠী হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নেয়ার পর থেকে গৃহযুদ্ধে পর্যুদস্ত হয়ে পড়েছে। এরপর হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে যৌথ বাহিনীর আকাশ পথে হামলা আরও বেশি ধ্বংস ও দারিদ্র্যতা ডেকে এনেছে।তারপরও হুথিরা গত নভেম্বর থেকে সাগরপথে পণ্য পরিবহনের জন্য হুমকি […]

বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার প্রতিশোধের হুমকি হুথিদের, বেড়েছে তেলের দাম

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হুথি বিদ্রোহীদের অবস্থানের ওপর হামলা শুরুর পর বিশ্ব বাজারে তেলের দাম ৪ শতাংশ বেড়ে গেছে। হুথিরা পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে এটা ‘শাস্তি বা প্রতিশোধ’ ছাড়া যাবে না। ইরান সমর্থিত গ্রুপটি লোহিত সাগরে জাহাজে হামলা এবং গাজায় হামাসকে সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা রাতভর ষোলটি হুথি অবস্থানকে […]

বিস্তারিত পড়ুন

যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে বিচার শুরু

ফিলিস্তিনের গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলার শুনানি শুরু হয়েছে। দক্ষিণ আফ্রিকার করা মামলায় ইরানও যুক্ত হয়েছে। এর আগে বলিভিয়াও এই মামলার সঙ্গে নিজেদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়। নেদারল্যান্ডসের হেগে গতকাল বৃহস্পতিবার আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলার প্রথম দিনের শুনানি হয়েছে। আজ শুক্রবার জাতিসংঘের শীর্ষ আদালতে দক্ষিণ আফ্রিকার আনা অভিযোগের জবাব […]

বিস্তারিত পড়ুন

গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে শুরু হয়েছে আইসিজে আদালতের বিচার

ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার যুগান্তকারী গণহত্যা মামলার কার্যক্রম শুরু করেছেন জাতিসংঘের শীর্ষ আদালতের সভাপতি জোয়ান ডনোগু। গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আইসিজে আদালতের বিচার শেষ পর্যন্ত শুরু হয়েছে। ইসরাইল তার ইতিহাসে প্রথমবারের মতো হেগের জাতিসঙ্ঘ আন্তর্জাতিক বিচারিক আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াচ্ছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি ২০২৪) স্থানীয় সময় সকাল ৯টায় এই গণহত্যা মামলা শুনানি শুরু হয়েছে বলে […]

বিস্তারিত পড়ুন

সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ’র নেতৃত্ব ও হেজবুল্লাহ

শেখ হাসান নাসরাল্লাহ হলেন একজন ধর্মপ্রচারক, যিনি ১৯৯২ সাল থেকে লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ’র প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। হেজবুল্লাহকে বর্তমানে লেবাননের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে গণ্য করা হয়। এর অন্যতম প্রধান কারণ হল, লেবাননের জাতীয় সেনাবাহিনীর পাশাপাশি একমাত্র তাদেরই নিজস্ব শক্তিশালী সশস্ত্র বাহিনী রয়েছে। এদিকে, হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ লেবাননসহ অন্যান্য […]

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যেতে চাপ দেয়া যাবে না : ব্লিঙ্কেন

ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসনের বিষয়ে ইসরায়েলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যেতে চাপ দেয়া যাবে না এবং শর্তসাপেক্ষে তাদের বাড়ি ফিরতে দিতে হবে। এছাড়া দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরা ব্যুরো চিফের বড় ছেলে সাংবাদিক হামজা আল দাউদের মৃত্যুকে “ অকল্পনীয় পরিণতি” বলে উল্লেখ করেছেন মি. ব্লিঙ্কন। […]

বিস্তারিত পড়ুন

হামাসকে রাজি করাতে কাতারি প্রধানমন্ত্রীর সাথে ইসরায়েলি পরিবারের সাক্ষাৎ

সাঈদ চৌধুরী আটক বন্দীদের মুক্তির জন্য হামাসকে রাজি করাতে ইসরায়েলি বন্দী-পরিবারের লোকজন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। শনিবারের বৈঠকটি ছিল প্রথমবারের মতো কাতারের প্রধানমন্ত্রীর সাথে দোহায় ইসরায়েলি জিম্মিদের পরিবারের। কাতারি প্রধানমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তারা ছয় মার্কিন ও ইসরায়েলি জিম্মির পরিবারের সদস্যদের জানিয়েছেন, বৈরুতে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সালেহ আল-আরুরির হত্যা একটি নতুন চুক্তি নিশ্চিত […]

বিস্তারিত পড়ুন

গাজায় বিকলাঙ্গ হয়েছে সাড়ে ১২ হাজার ইসরায়েলি সেনা

হাজার হাজার ইসরায়েলি সেনা ফিলিস্তিনের গাজায় বিকলাঙ্গ হয়েছে বলে খবরে প্রকাশ। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে হামাস ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধে ১২ হাজার ৫০০ ইসরায়েলি সেনা সদস্য বিকলাঙ্গ হয়ে পড়েছে। দেশটির পুনর্বাসন কেন্দ্রগুলো এখন বিকলাঙ্গ সেনা সদস্যে ভরে গেছে। তবে মিডল ইস্ট আই লিখেছে, ইয়েদিওট আহরোনোথ সুত্রে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রকের মূল্যায়নে প্রকাশিত পরিসংখ্যানের চেয়ে মোট […]

বিস্তারিত পড়ুন

কেন ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা?

অনিয়া গ্যালাগার বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস শতাব্দীর সবচেয়ে উল্লেখযোগ্য মামলার মধ্যে এটি নিঃসন্দেহে একটি। এই মামলাকে কেন্দ্র করে ইসরায়েল এবং দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্বকারী আইনজীবীরা আদালতে মুখোমুখি হবেন আগামী ১১ ও ১২ই জানুয়ারি। আর গোটা বিশ্ব তাকিয়ে থাকবে তাদের দিকে। ইসরায়েল কি গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের গণহত্যা করছে? দক্ষিণ আফ্রিকা কিন্তু তাই মনে করে এবং সেই অভিযোগ তুলেই […]

বিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি ‘গণহত্যা’র বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলাকে তুরস্কের সমর্থন

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলি ‘গণহত্যা’র বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলাকে সমর্থন করেছে তুরস্ক। বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে তুরস্ক দাবি করেছে, দখলদার ইসরায়েল গাজার উপর চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের গণহত্যা করছে। ১৯৪৮ সালের গণহত্যার অপরাধ প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের অধীনে তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওঙ্কু কেসেলি বলেছেন, তুরস্ক দক্ষিণ আফ্রিকার দায়ের করা […]

বিস্তারিত পড়ুন