৭ দিন রিমান্ডে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক 

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন। মামলার শুনানিতে তাঁর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বিদ্বেষ ও দুর্নীতিমূলক বেআইনি রায় প্রদানসহ ব্যাপক জালিয়াতির অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় তিনি আটক হয়েছেন। গত ২৪ জুলাই রাজধানীর […]

বিস্তারিত পড়ুন

বিচার ও সংস্কারের আগে নির্বাচন হলে জাতির জন্য হবে ডিজাস্টার: আমীরে জামায়াত

জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ড. শফিকুর রহমান বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে হবে। বিচার ও সংস্কারের আগে নির্বাচন হলে সেটা জাতির জন্য ডিজাস্টার হবে। ভিডিও: https://youtu.be/ZzNirMJx4oI?si=BwcL7YGaotCTXqph শহীদ পরিবারের দাবি মোতাবেক বিচার না দেখে আমরা কোনো নির্বাচন চাই না উল্লেখ করে আমীরে জামায়াত বলেন, সরকার জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা […]

বিস্তারিত পড়ুন

জুলাই গণআন্দোলনে মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিশ্চিতে আমরা বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা

মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের পাশাপাশি জুলাইয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর। তিনি বলেন, ন্যায়বিচার মানে কেবল শাস্তি নয়, ন্যায়বিচার মানে এমন একটি রাষ্ট্র গঠন, যেখানে রাষ্ট্রক্ষমতা আর কখনও জনগণের বিরুদ্ধে ব্যবহার হবে না। ভিডিও: https://youtu.be/cE7gOVc1418?si=Y12W3UMk9lkZ2Q93 আজ মঙ্গলবার ঢাকায় একটি […]

বিস্তারিত পড়ুন

জুলাই সনদের প্রাথমিক খসড়া তৈরি: আলী রীয়াজ

বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদের প্রাথমিক খসড়া তৈরি হয়েছে। এ কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৯ তম বৈঠকের শুরুতে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। আলী রীয়াজ বলেন, ‘কমিশন ইতোমধ্যে একটি খসড়া প্রস্তুত করেছে এবং বিবেচনার জন্য আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের […]

বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ সংক্রান্ত ঐতিহাসিক প্রস্তাব গৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের বার্ষিক প্রস্তাব ‘ফলোআপ টু দ্য ডিক্লারেশন এন্ড প্রোগ্রাম অব একশন অন আ কালচার অব পিস’ শীর্ষক শান্তির সংস্কৃতির বিষয়ে বাংলাদেশের বার্ষিক প্রস্তাব বিপুল সংখ্যক সদস্য রাষ্ট্রের আন্তঃআঞ্চলিক সমর্থনে গৃহীত হয়েছে। আজ এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মূলত ১৯৯৯ সালে বাংলাদেশের উদ্যোগে গৃহীত প্রস্তাবটি বৈচিত্র্য বা বিভিন্নতা, সহনশীলতা, সংহতি এবং […]

বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের সংগ্রামী ছাত্র-জনতা জাতির শ্রেষ্ঠ সম্পদ: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সংগ্রামী ছাত্র-জনতা তাদের জীবন বিলিয়ে দিয়ে ফ্যাসিবাদের যাঁতাকল থেকে জাতিকে মুক্তি দিয়েছেন। তারা জাতির শ্রেষ্ঠ সম্পদ। গণঅভ্যুত্থানের পরপরই জামায়াত শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে। কিন্তু ছাত্র-জনতার রক্তের উপর দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার শহীদ ও আহতদের জন্য কার্যকর তেমন […]

বিস্তারিত পড়ুন

গণ-অভ্যুত্থানে ১৭ শহীদের সিলেট এনসিপির দুর্গ হবে : নাহিদ ইসলাম

সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণ-অভ্যুত্থানে সিলেট জেলায় ১৭ জনেরও অধিক শহীদ হয়েছেন। সিলেট এনসিপির অন্যতম দুর্গ হবে। আমরা সেই সব শহীদের রক্তের শপথ নিয়ে নতুন বাংলাদেশ গড়তে সিলেটে এসেছি। দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য শহীদ ভাইয়েরা রক্ত দিয়েছে, আপনার-আমার দায়িত্ব হচ্ছে সেই বাংলাদেশের জন্য কাজ […]

বিস্তারিত পড়ুন

আল জাজিরার অনুসন্ধান: ২০২৪ সালের বিক্ষোভে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন হাসিনা

২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের গণবিক্ষোভ দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে ‘প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের’ নির্দেশ দিয়েছিলেন বলে দাবি করেছে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা। তাদের অনুসন্ধানী দল ‘আই-ইউনিট’ গোপন টেলিফোন কথোপকথনের অডিও বিশ্লেষণের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা একটি ‘খোলা আদেশ’ জারি করে বিক্ষোভকারীদের ওপর যেখানে পাওয়া […]

বিস্তারিত পড়ুন

সাবেক প্রধান বিচারপতি খায়রুল গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি চান ফখরুল

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দায়িত্বে থাকাকালীন এই বিচারপতি জাতির অপূরণীয় ক্ষতি করেছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল বলেন, ভবিষ্যতে যেন কেউ রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করতে উচ্চপদে থেকে ক্ষমতার অপব্যবহার না করে, সে […]

বিস্তারিত পড়ুন

অতীতের মতো বস্তাপচা নির্বাচন মেনে নেবো না: বিয়ানীবাজারে ডা. শফিকুর রহমান

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন, আমরা অতীতের মতো বস্তাপচা নির্বাচন চাই না, এমন নির্বাচন মেনেও নেব না। নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডে; কালো টাকার প্রভাব ও মাস্তানতন্ত্র বন্ধ করতে হবে। ভিডিও: https://youtu.be/LfDl_LoPQhs?si=byY8WIJQoY0l1FAU সিলেটের বিয়ানীবাজারে বুধবার (২৩ জুলাই) জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। […]

বিস্তারিত পড়ুন