৫ বিসিএসে নিয়োগ পাবেন ১৮ হাজার ১৪৯ জন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেছেন, সরকারি চাকরিতে সাড়ে ৫ লাখ পদ খালি আছে। শিগগিরই পাঁচটি বিসিএসের মাধ্যমে মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডারে ৫ হাজার ৪৩৯ জন। রবিবার (২৪ নভেম্বর ২০২৪) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি […]

বিস্তারিত পড়ুন

শপথ নিলেন নতুন সিইসি ও ৪ কমিশনার

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার কমিশনার শপথ নিয়েছেন। রবিবার (২৪ নভেম্বর ২০২৪) বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব এ এম এম মো. নাসির উদ্দিন। চার কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব মো. […]

বিস্তারিত পড়ুন

খ্যাতিমান সাংবাদিক নূরুল কবিরকে হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ পুলিশের বিশেষ শাখার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিউ এজ সম্পাদক খ্যাতিমান সাংবাদিক নূরুল কবিরকে হয়রানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। তারা ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং ইতোমধ্যেই এ ঘটনায় অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, নিউ এজ সম্পাদক নূরুল কবির শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক […]

বিস্তারিত পড়ুন

জাতীয় নির্বাচন হতে পারে ২০২৬ সালে : উপদেষ্টা সাখাওয়াত হোসেন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আশা প্রকাশ করে বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি বাংলাদেশের জাতীয় নির্বাচন হতে পারে। ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর বাংলাদেশ’ আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটা মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন […]

বিস্তারিত পড়ুন

ভিওএ বাংলা জরিপঃ এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ, সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯%

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ৬১ দশমিক ১ শতাংশ মানুষ মনে করেন এক বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। তবে আরেকটি প্রশ্নের উত্তরে বেশির ভাগ মানুষ (৬৫ দশমিক ৯ শতাংশ) বলেছেন, অন্তর্বর্তী সরকার যা যা সংস্কার করা প্রয়োজন মনে করবে তার সবগুলো করার পরই নির্বাচন আয়োজন করা উচিত। আর শুধুমাত্র নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করে […]

বিস্তারিত পড়ুন

বেগম খালেদা জিয়ার সাথে প্রধান উপদেষ্টার কুশল বিনিময়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৪) ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন। এক যুগের মধ্যে এই প্রথম ‘সশস্ত্র বাহিনী দিবস’র সংবর্ধনা অনুষ্ঠানে তিনি অংশ নিলেন। এর আগে বেগম খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালের সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ […]

বিস্তারিত পড়ুন

সেনাকুঞ্জে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা […]

বিস্তারিত পড়ুন

সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৪’ উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেছেন। তিনি আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৪) বিকাল সাড়ে ৩ টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে তাঁর গুলশানের বাসভবন ‘ফিরেজা’ থেকে রওনা দেন এবং বিকেল পৌণে ৪ টায় সেনাকুঞ্জে পৌঁছোন। গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার […]

বিস্তারিত পড়ুন

সিঙ্গাপুরের নাগরিক দাবি করে সুরক্ষা চাইলেন এস আলম

বাংলাদেশ ব্যাংক এস আলম গোষ্ঠীর বিরুদ্ধে যে ব্যবস্থা নিচ্ছে তাকে ‘ভীতি প্রদর্শনমূলক ব্যবস্থা’ বলে উল্লেখ করেছেন ‘ব্যাংক ডাকাত’ বলে খ্যাত এস আলম। নিজেকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে দাবি করেছেন তিনি। আজকের পত্রিকার প্রথম পাতার খবর এটি। এতে বলা হয়েছে, নিজেকে সিঙ্গাপুরের নাগরিক দাবি করে আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তির আলোকে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম তার বিনিয়োগের […]

বিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক পুলিশ প্রধানসহ ৮ জন

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান ও এনটিএমসি’র সাবেক মহাপরিচালকসহ ৮ কর্মকর্তাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন, সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যাত্রাবাড়ী থানার সাবেক (ওসি) আবুল হাসান, এনটিএমসি’র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব) জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক […]

বিস্তারিত পড়ুন