জামালপুরে বিএনপির সম্মেলনে দলবল নিয়ে হাজির যুবলীগ নেতা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে পৌর যুবলীগের নেতা ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম দলবল নিয়ে হাজির হন। সম্মেলেন মাঠের এক পাশে দলবল নিয়ে তাঁর দাঁড়িয়ে থাকার একটি ছবি ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। নজরুল ইসলাম বকশীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক ও বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র। তাঁর বড় […]

বিস্তারিত পড়ুন

বিএসএফের বাধায় জকিগঞ্জ সীমান্তে বেড়িবাঁধ নির্মাণ বন্ধ, ভয়াবহ বন্যার শঙ্কা!

এখলাছুর রহমান জকিগঞ্জ থেকে: সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধার মুখে চার মাস থেকে বন্ধ রয়েছে সুরমা-কুশিয়ারা নদীর প্রতিরক্ষা বাঁধের বাংলাদেশ অংশের ভাঙ্গন এলাকার মেরামত কাজ। এর ফলে আগামী বর্ষা মৌসুমে বন্যার হুমকিতে রয়েছে জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, গোলাপঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলাসহ সিলেট অঞ্চলের ১০/১২টি উপজেলা। ২০২২ সালের বন্যার পর থেকে […]

বিস্তারিত পড়ুন

ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা নিবেদন

মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখতে ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগের স্মরণে শ্রদ্ধা নিবেদন করছে জাতি। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সারা বিশ্বে ‘অমর একুশে’, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-সহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক […]

বিস্তারিত পড়ুন

স্বেচ্ছায় গ্রেপ্তার হতে চান আমীর জামায়াত ডা. শফিকুর রহমান

ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার নিপীড়নমূলক মামলায় জেলে আছেন জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম। তার মুক্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচি পালন করেছে জামায়াত। রাজধানী ঢাকা-সহ দেশের প্রায় প্রতিটি শহর ও নগরে বিক্ষোভ সমাবেশে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন। এদিকে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে […]

বিস্তারিত পড়ুন

নিরাপত্তা বাহিনীর তৎপরতা রাস্তায় বিক্ষোভ উস্কে দিয়েছিল: জাতিসংঘ

জাতিসংঘের অধিকার অফিস (ওএইচসিএইচআর) বলেছে, ২০২৪ সালের জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের প্রথম দিকের ধারাবাহিক ঘটনাবলীর কারণে বিগত সরকার উৎখাত হয়েছে এবং গণঅভ্যুত্থানের শেষ দিনগুলোতে ‘সাময়িকভাবে ভাটা পড়া’ আন্দোলনে নিরাপত্তা বাহিনীর তৎপরতা রাস্তায় বিক্ষোভকে পুনরায় উস্কে দিয়েছিল। ওএইচসিএইচআর রিপোর্টে বলা হয়েছে, কোটা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিক্ষোভকারীদের শান্ত করার জন্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আসতে অনেক […]

বিস্তারিত পড়ুন

ড.মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে উৎসবমুখর চাঁপাইনবাবগঞ্জ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা ড.মিজানুর রহমান আজহারীর রাজশাহী বিভাগীয় তাফসির মাহফিল শনিবার (২২ ফেব্রুয়ারী ২০২৫) চাঁপাইনবাবগঞ্জ সদরের মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড সংলগ্ন আম বাগানে অনুষ্ঠিত হবে। জাবালুন নুর ফাউন্ডেশন আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের বিশাল মাঠে মূল‌ প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়েছে। এলাকার কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, চাকরিজীবী-সহ শত শত মানুষ প্রস্তুতি কাজে অংশ নিচ্ছেন। শামিয়ানা টানানো, […]

বিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ পালনের আহ্বান জামায়াতের

আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে মহান ২১ শে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ হিসেবে পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এক বিবৃতিতে আমীরে জামায়াত বলেন, “২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’। ১৯৫২ সালে এ দেশের তরুণ, ছাত্র ও যুব সমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের প্রতি ইতালির সমর্থন পুনর্ব্যক্ত

ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপোদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার কর্মসূচি এগিয়ে নেওয়ার প্রচেষ্টায় ইতালি সরকারের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন মারিয়া ত্রিপোদি। এ সময় তিনি পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং চলমান কর্মসূচিতে সমর্থনের […]

বিস্তারিত পড়ুন

বিতর্কিত যেসব নির্বাচনের পর ক্ষমতায় গিয়েও টিকতে পারেনি সরকার

তারেকুজ্জামান শিমুলবিবিসি বাংলাদেশে ২০২৪ সালের শুরুতে একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণের মাত্র ছয় মাসের মাথায় পতন হয় আওয়ামী লীগ সরকারের। গণআন্দোলনের মুখে গত পাঁচই অগাস্ট ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত সরকার প্রধান শেখ হাসিনা। গণরোষের মুখে সরকার প্রধানের দেশত্যাগের ঘটনা বাংলাদেশে এবার প্রথম হলেও সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়ার ঘটনা দেশটিতে […]

বিস্তারিত পড়ুন

তিস্তাপাড়ে মশাল জ্বালিয়ে লাখো মানুষের প্রতিবাদ

রেজাউল করিম মানিক তিস্তার পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত উত্তরাঞ্চলের মানুষ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। প্রতিবাদ আর ক্ষোভের আগুনে মশাল প্রজ্জ্বলন করে তিস্তা অববাহিকাজুড়ে প্রতিবাদ জানিয়েছে তিস্তাপাড়ের কয়েক লাখ মানুষ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ৪৮ ঘণ্টার কর্মসূচির অংশ হিসেবে রংপুরের পাঁচ জেলার ১১টি পয়েন্টে একযোগে তারা মশাল […]

বিস্তারিত পড়ুন