ইরানে মার্কিন সেনা পাঠানো ‘সময়ের অপচয়’ বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই মুহূর্তে ইরানে মার্কিন সেনা পাঠানো ‘সময়ের অপচয়’ হবে এবং এখন তিনি এমন কোনো বিষয় নিয়ে এখনই ভাবছেন না।বৃহস্পতিবার এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “এটা সময়ের অপচয়। তারা সবকিছু হারিয়েছে। তারা তাদের নৌবাহিনী হারিয়েছে। তারা যা হারাতে পারে তার সবকিছুই হারিয়েছে”। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এনবিসিতে যে […]

বিস্তারিত পড়ুন

গভর্নর মনসুরকে সরিয়ে মোস্তাকুরকে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে অপসারণ করে ওই পদে মো. মোস্তাকুর রহমানকে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন যুক্ত করে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন। তার পক্ষে আবেদনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারোয়ার হোসেন বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। […]

বিস্তারিত পড়ুন

খালেদা জিয়া-সহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হবে স্বাধীনতা পুরস্কার

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জন ব্যক্তি এবং ৫ প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ বেসামরিক পদক ‘স্বাধীনতা পুরস্কার’ দিচ্ছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) চলতি বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ […]

বিস্তারিত পড়ুন

বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভা আজ বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা হয়। এদিকে বুধবার ঢাকায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। […]

বিস্তারিত পড়ুন

‘ভাড়াটে সৈন্য’ হিসেবে রাশিয়ার পক্ষে লড়ছে বাংলাদেশি তরুণরা, তারা যুদ্ধে জড়াচ্ছে কীভাবে?

তারেকুজ্জামান শিমুল বিবিসি “প্রাণ নিয়ে দেশে ফিরতে পারবো, এটা কল্পনাও করতে পারতাম না। যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি এতটা ভয়াবহ ছিল,” বিবিসি বাংলাকে বলছিলেন মুন্সিগঞ্জের বাসিন্দা মোহন মিয়াজি। মি. মিয়াজি ২০২৪ সালের জানুয়ারিতে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে গিয়েছিলেন। এরপর যুদ্ধক্ষেত্রে যে ভয়বহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে, সেটি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “চারিদিকে শুধু লাশ […]

বিস্তারিত পড়ুন

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে জামায়াতের বৈঠক

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সকাল ৯টায় ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহেরের নেতৃত্বে এ প্রতিনিধিদলে ছিলেন সহকারী […]

বিস্তারিত পড়ুন

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

চব্বিশের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আগামী ৯ এপ্রিল। আজ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়ের এই দিন ধার্য করেন। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে গত ২৭ জানুয়ারি ট্রাইব্যুনাল-২ মামলাটি […]

বিস্তারিত পড়ুন

দুবাই ইউএস কনস্যুলেট ও কাতারে ইউএস বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

শনিবার থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে দেশটি ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও মিত্রদের ওপর হামলা শুরু করেছে। মঙ্গলবার বিকেলে দুবাইয়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি কনস্যুলেট ভবনে ইরান ড্রোন হামলা চালানোর পর সেখানে ধোঁয়া উড়তে দেখা যায়। বিবিসি ভেরিফাই এই ছবির যাচাই করে সত্যতা নিশ্চিত করেছে। কনস্যুলেটের কয়েক মিটার দূর […]

বিস্তারিত পড়ুন

মহিলা জামায়াতের বর্ণাঢ্য ইফতার মাহফিল ও মতবিনিময়

ঢাকা লেডিস ক্লাবে রাজনীতিক, বুদ্ধীজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ কবি-সাহিত্যিক, উদ্যোক্তা-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের ইফতার মাহফিল ও মতবিনিময় ছিল বর্ণাঢ্য এবং প্রাণবন্ত। ভিডিও নিউজ : https://www.facebook.com/reel/1698053931373613 মতবিনিময় কালে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা সকলকে ঐক্যবদ্ধ ভাবে দেশ গড়ার কাজে ভূমিকা পালনের আহ্বান জানান। ঘরে বাইরে সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করারও […]

বিস্তারিত পড়ুন

সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা জারি

সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা, প্রশাসনিক গতিশীলতা ও আন্তঃদপ্তর সমন্বয় বাড়াতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে। গত ২ মার্চ এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে। যদিও এর আগে ২০২১ ও ২০১৯ সালে এ বিষয়ে পরিপত্র জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পরিপত্রে […]

বিস্তারিত পড়ুন