ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

ভারতের পুলিশ শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার মূল আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে। রোববার (৮ মার্চ ২০২৬) ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ শাখার সদস্যরা বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাকে আটক করেছে। পটুয়াখালীর বাসিন্দা রাহুল (৩৭) ও ঢাকার বাসিন্দা আলমগীর (৩৪)। বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ভারতের পুলিশ বনগাঁ সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে অনুপ্রবেশ ও […]

বিস্তারিত পড়ুন

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ রোববার (৮ মার্চ ২০২৬) সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। দুদকের দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়েছেন তিনি। বেনজীর আহমেদকে গ্রেফতার করা গেল কি-না পুলিশকে সেই সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে আগামি ৩০ মার্চ ধার্য করেছেন আদালত। সুত্র মতে, দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে […]

বিস্তারিত পড়ুন

মির্জা আব্বাসের মামলায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতের সমন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে করা মামলার আবেদন গ্রহণ করে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। রমনা থানা বিএনপির সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে রোববার (৮ মার্চ ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে মামলা দায়ের করেন। আদালত […]

বিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি: ভ্রমণ বিপর্যয়ে দিশেহারা হজযাত্রীরা

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির ফলে সৃষ্ট ভ্রমণ বিপর্যয়ে বিপাকে পড়েছেন ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাওয়া হজযাত্রীরা। ইতোমধ্যে অনেক যাত্রী সেখানে আটকা পড়েছেন এবং ঘরে ফেরার বিকল্প পথ খুঁজছেন। আবার অনেককে তাদের পরিকল্পিত সফর পুরোপুরি বাতিল করতে হয়েছে। ওমরাহ সম্পন্নকারী অনেকের মনেই ইসলামের পবিত্র স্থান দর্শনের অভিজ্ঞতার ওপর বিষাদের ছায়া ফেলেছে যুদ্ধ পরিস্থিতি। ইন্দোনেশিয়ার হজ ও […]

বিস্তারিত পড়ুন

সকল ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার কাল থেকে বন্ধ : শিক্ষা মন্ত্রণালয়

পবিত্র রমজানে জনভোগান্তি নিরসন ও বিশ্ব পরিস্থিতি বিবেচনায় আগামীকাল সোমবার (৯ মার্চ ২০২৬) থেকে দেশের সকল বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয় (ইংলিশ মিডিয়াম স্কুল) এবং সব ধরনের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছে সরকার। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, […]

বিস্তারিত পড়ুন

জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০ কোটি ডলারের রাডার ব্যবস্থা ধ্বংস করেছে ইরান: ব্লুমবার্গ

একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ ৩০ কোটি ডলারের একটি রাডার ব্যবস্থা ইরান ধ্বংস করেছে, যা ভবিষ্যতে হামলা প্রতিহত করার আঞ্চলিক সক্ষমতাকে দুর্বল করে দিতে পারে। ব্লুমবার্গ জানায়, সিএনএনের বিশ্লেষিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে যে যুদ্ধের শুরুর দিকেই জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের থাড ক্ষেপণাস্ত্র […]

বিস্তারিত পড়ুন

‘হামলা না করলে’ আক্রমণ করবে না ইরান : মাসুদ পেজেশকিয়ান

আরমান শরীফি বিবিসি মনিটরিং প্রতিবেশী দেশগুলো থেকে ‘প্রথমে হামলা না হলে’ ইরানও তাদের ওপর হামলা করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রেসিডেন্টের একটি ভিডিও বার্তা প্রচার করা হয়েছে, যেখানে এই বক্তব্য দিয়েছেন তিনি। মি. পেজেশকিয়ান বলেছেন, “যে প্রতিবেশী দেশগুলো আক্রমণের শিকার হয়েছে তাদের কাছে দুঃখপ্রকাশ করা প্রয়োজন বলে আমি মনে করি”। […]

বিস্তারিত পড়ুন

১৬ মার্চ থেকে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনের প্রচারণা শুরু

আসন্ন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচার-প্রচারণার জন্য মোট ২৩ দিন সময় পাচ্ছেন। উভয় আসনে বাছাই কার্যক্রম শেষ হয়েছে এবং বর্তমানে আপিল আবেদন গ্রহণ করা হচ্ছে। শনিবার (৭ মার্চ ২০২৬) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। আগামী ১৬ মার্চ প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মাঠে নামতে পারবেন। […]

বিস্তারিত পড়ুন

‘কুপিয়া’ টুপি তৈরিতে নওগাঁয় অর্ধলাখ নারীর কর্মসংস্থান, আসছে বৈদেশিক মুদ্রা

নওগাঁয় টুপি বুনন শিল্পকে কেন্দ্র করে গ্রামীণ নারীদের কর্মসংস্থানের পরিধি দ্রুত বাড়ছে। এ শিল্পের প্রায় ৯০ শতাংশ নারী শ্রমিক। জেলায় বর্তমানে প্রায় ৫০ হাজার নারী এ পেশায় নিয়োজিত। বিসিকের তথ্য অনুযায়ী, রপ্তানিযোগ্য টুপি বুনন শিল্পে নওগাঁয় প্রায় অর্ধলাখ নারীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এ শিল্প থেকে প্রতি বছর অন্তত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করছেন […]

বিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মধ্যপ্রাচ্যজুড়ে চলমান ‘বেআইনি হামলার’ তীব্র নিন্দা জানিয়েছেন। শুক্রবার (৬ মার্চ ২০২৬) তিনি সতর্ক করে বলেন, সংঘাত বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী। ইরানও […]

বিস্তারিত পড়ুন