রবীন্দ্রজয়ন্তীতে কামাল আহমেদের নতুন অ্যালবাম ‌’সুদূর নীহারিকা’

বিনোদন প্রতিবেদক: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উপলক্ষে ৮ই মে, শুক্রবার (২৫ শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ) প্রকাশিত হচ্ছে সঙ্গীতশিল্পী কামাল আহমেদ এর ৩৫তম অডিও অ্যালবাম ‘সুদূর নীহারিকা’। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘মিউজিক অফ বেঙ্গল’ এর ব্যানারে প্রকাশিতব্য এ অ্যালবামটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মোট ৮টি গান নিয়ে সাজানো হয়েছে। গানগুলো ‘মিউজিক অফ বেঙ্গল’ এর ইউটিউব চ্যানেল ও […]

বিস্তারিত পড়ুন

শাপলা চত্বর হত্যাকাণ্ডে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার (৫ মে ২০২৬) দুপুরে তিনি এ কথা বলেন। ২০১৩ সালে শাপলা চত্বরের হেফাজতে ইসলামের সমাবেশে সরকারি দলের সহিংসতায় কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তিকে পারস্পরিক স্বার্থে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, ‘যেকোনো আন্তর্জাতিক চুক্তি দুই পক্ষের সমন্বয়ে গড়ে ওঠে। এতে উভয় পক্ষের স্বার্থের বিষয়গুলো বিবেচনায় রেখেই ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি করা হয়। কাজেই এই চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই।’ আজ মঙ্গলবার (৫ মে ২০২৬) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন […]

বিস্তারিত পড়ুন

তৃণমূল কংগ্রেসকে হটিয়ে পশ্চিমবঙ্গে বিজয়ী বিজেপি

পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাত পৌনে ১০টা নাগাদ বেসরকারি ফলাফলে বিজেপি ১৬৭টি আসনে বিজয়ী হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছে ৫৯টি আসনে। যে ৬১টি আসনে ফলাফল ঘোষণা এখনো বাকি রয়েছে, সেগুলোর মধ্যে বিজেপি ৪১টি আর তৃণমূল কংগ্রেস ২০টি এগিয়ে রয়েছে। কংগ্রেস […]

বিস্তারিত পড়ুন

‘প্রজেক্ট ফ্রিডম’ নামে হরমুজ প্রণালিতে নতুন অভিযান শুরুর ঘোষণা দিলেন ট্রাম্প

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ইরানের অবরোধের মুখে জলপথটিতে যেসব জাহাজ আটকে পড়েছে, নতুন ওই অভিযানের মাধ্যমে সেগুলোকে বের করে আনতে যুক্তরাষ্ট্র সাহায্য করবে বলে জানিয়েছেন তিনি। সোমবার (৪ মে ২০২৬) থেকে মার্কিন নৌ-সেনারা আটকেপড়া জাহাজগুলোকে পথ দেখাবে বলে জানানো হয়েছে। “ইরান, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে আমরা […]

বিস্তারিত পড়ুন

প্রযুক্তি-ভিত্তিক অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা পালনের জন্য জাপান প্রবাসীদের প্রতি আহ্বান জানালেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান জাপানে বসবাসরত প্রবাসী মুসলিমদের নৈতিক ও চারিত্রিক মানোন্নয়ন এবং স্থানীয় জাপানিজ সমাজের কাছে ইসলামের সুমহান আদর্শ সঠিকভাবে তুলে ধরার আহবান জানিয়েছেন। তিনি বলেন, “জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা শুধু নিজেদের জীবনের মান উন্নয়নের সুযোগই পাচ্ছেন না, বরং তারা দেশের জন্যও গুরুত্বপূর্ণ অবদান রাখতে […]

বিস্তারিত পড়ুন

সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য। আজ রোববার (৩ মে ২০২৬) রাত ৯টায় সংসদ ভবনের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া শপথ […]

বিস্তারিত পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ছাড়া গণমাধ্যম অসম্পূর্ণ : নোয়াব ও সম্পাদক পরিষদ

নিউজপেপার্স ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ আয়োজিত সভায় বক্তারা বলেছেন, স্বাধীন সাংবাদিকতা ছাড়া একটি সুস্থ ও বিশ্বাসযোগ্য গণমাধ্যম ব্যবস্থা গড়ে উঠতে পারে না। তথ্যপ্রবাহে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হলে সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। একই সঙ্গে ভুয়া খবর ও অপতথ্যের বিস্তার রোধে প্রযুক্তিনির্ভর উদ্যোগ এবং সচেতনতা জরুরি। রোববার (৩ […]

বিস্তারিত পড়ুন

সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশে বাধার প্রতিবাদে মুখে কালো কাপড় বেধে সাংবাদিকদের প্রতিবাদ

বাংলাদেশের দেশের উচ্চ আদালতের এজলাসে সাংবাদিকদের প্রবেশে, গণমাধ্যমকর্মীদের প্রবেশে একধরনের অলিখিত নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে মুক্ত গণমাধ্যম দিবসে মুখে কালো কাপড় বেধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। রোববার দুপুরে আদালতের মেইন গেটের সামনে এই কর্মসূচি পালন করে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)। এসময় সাংবাদিকরা জানান, গত সাতই জানুয়ারি থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস এবং হাইকোর্ট […]

বিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রী জাতির সামনে ‘হিপোক্রেসি’ করেছেন: হাসনাত আবদুল্লাহ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির সামনে ‘হিপোক্রেসি’ করেছেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। রোববার (৩ মে ২০২৬) সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ে জাতীয় কনভেনশনে তিনি এই অভিযোগ করেন। হাসনাত আবদুল্লাহ বলেন […]

বিস্তারিত পড়ুন