আ য় না ঘ র : আলামত ধ্বংস করলো কারা?

ছোট ছোট খুপরি। গা ছমছম পরিবেশ। আলোহীন এক একটি কামরা যেন গ্রামের মুরগির খাঁচা। বাইরের জগৎ থেকে পুরাই আলাদা। কোথায় আছেন, দিনের কোন সময় পার করছেন জানারও সুযোগ নেই। কোনো কোনো কক্ষ সাউন্ডপ্রুফ। যেসব কক্ষে থাকতো নির্যাতনের নানা সরঞ্জাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভিন্নমত দমনে গড়ে ওঠে এসব সেল। যেটি আয়নাঘর বা গোপন বন্দিশালা […]

বিস্তারিত পড়ুন

ট্রাম্প-পুটিন ফোনে কথা, ইউক্রেন যুদ্ধ বন্ধে শুরু হবে আলোচনা

ভ্লাদিমির পুটিনের সঙ্গে ফোনে কথা বলে ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা শুরুর সিদ্ধান্ত হয়েছে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, ”রাশিয়ার প্রেসিডেন্ট অবিলম্বে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা শুরু করতে রাজি হয়েছেন।” পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। দীর্ঘস্থায়ী ও ভরসাযোগ্য শান্তি নিয়ে কথা হয়েছে। […]

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনি বইয়ের দোকানে অভিযানে জার্মান রাষ্ট্রদূতের নিন্দা

পূর্ব জেরুজালেমে একটি ফিলিস্তিনি বইয়ের দোকানে ইসরায়েলের পুলিশি অভিযানের সমালোচনা করেছেন দেশটিতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত স্টেফেন সাইবার্ট৷ অভিযানে দোকানটির মালিককে গ্রেপ্তার করা হয়েছে৷ অন্যান্য দেশের কূটনীতিক ও সাংবাদিকদের সঙ্গে পুলিশি অভিযানের বিরুদ্ধে সমালোচনায় অংশ নেন স্টেফেন সাইবার্ট৷ দোকানটির দুটি শাখায় অভিযান চালিয়ে আহমেদ ও মাহমুদ মুনাকে বিধিনিষেধ অমান্য করার অভিযোগে আটক করা হয়৷ পূর্ব জেরুজালেমে […]

বিস্তারিত পড়ুন

এটা একটা বিভৎস দৃশ্য, আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা

আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “ এটা একটা বিভৎস দৃশ্য। মানুষের মনুষ্যত্ববোধ বলে যে কোনো জিনিস আছে, সেটার থেকে বহু দূরে গভীরে নিয়ে গেছে। নৃশংস অবস্থা প্রতিটি জিনিস যে হয়েছে এখানে। যতটা শুনি অবিশ্বাস্য লাগে যে এটা কি আমাদেরই দেশ, আমাদেরই জগৎ?” “বিনা কারণে জঙ্গি আখ্যায়িত করে মানুষকে তুলে এনে […]

বিস্তারিত পড়ুন

মুসা আল হাফিজের দার্শনিক অন্বেষা ।। সাঈদ চৌধুরী

এক মুসা আল হাফিজ কবি-কলামিস্ট ও ইসলামি চিন্তক। বাংলাদেশের শিক্ষিত সমাজে ইসলাম সম্পর্কে আগ্রহ সৃষ্টির ব্রত নিয়ে যারা প্রাণপাত করছেন, তিনি তাদের অন্যতম। নতুন প্রজন্মের বিপুল সংখ্যক তরুণের মাঝে তার চিন্তার প্রভাব স্পষ্ট। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেমিনার-সিম্পোজিয়াম, একক বক্তৃতা, পাঠচক্র ইত্যাদিতে তার ধারাবাহিক উপস্থিতি লক্ষণীয়। ইসলামী সংষ্কৃতি ও ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয়ে দার্শনিক দৃষ্টিতে বিশ্লেষণের জন্য বিদগ্ধ […]

বিস্তারিত পড়ুন

অমর ও বিরল বিচারপতি আব্দুর রউফ ।। ব্যারিষ্টার হামিদ আজাদ

“মহান আল্লাহর কাছ থেকে এসেছি, মহান আল্লাহর কাছেই ফিরে যেতে হবে”। স্রষ্টা নির্ধারিত সে নিয়মেই সর্বজন শ্রদ্বেয় বিচারপতি আব্দুর রউফ সাহেব তাঁর রব্বের সান্নিধ্যে চলে গেছেন। এক বর্ণাঢ‍্য জীবনের অধিকারী এ মহান ব‍্যক্তি জাতির জন‍্য যা করেছেন তা অতুলনীয়। সকল মাপে তিনি আপন গুনে সেরা ছিলেন। আজকের বাংলাদেশে তার মত দেশ প্রেমিক ও চৌকষ যোগ‍্যতার […]

বিস্তারিত পড়ুন

সুষ্ঠুভাবে পার্বত্য জেলা পরিষদ পরিচালনার মানসিকতা থাকতে হবে -পার্বত্য উপদেষ্টা

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা এবং জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনূর্ধ্ব ১৭) ২০২৫ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খাগড়াছড়ি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা। ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার আয়োজিত এ অনুষ্ঠানে উপদেষ্টা পার্বত্য […]

বিস্তারিত পড়ুন

‘বাংলা’ বিতর্কে ব্রিটিশি এমপি রুপার্ট ও আমেরিকান ধনকুবের ইলন মাস্ক

সাঈদ চৌধুরী মাল্টিকালচারাল ও মাল্টিন্যাশনাল বৃটেনের রাজধানী লন্ডন। বহু জাতিগোষ্ঠীর মানুষের শিক্ষা ও সংস্কৃতির মেল বন্ধনে এই শহর সারা বিশ্বজুড়ে আলাদা মর্যাদার অধিকারী। লন্ডনের বিভিন্ন রাস্তা ও প্রতিষ্ঠানে বিশ্বের বিভিন্ন ভাষার নামফলক ও দিকনির্দেশনা আছে। এভাবেই ইস্ট লন্ডনে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র হোয়াইটচ্যাপেল টিউব স্টেশনের নাম ইংরেজির পাশাপাশি বাংলায় লেখা হয়েছে। সাউথ হল স্টেশনের নাম ইংরেজির সাথে […]

বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তী সরকার প্রধান দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দেবেন : মির্জা ফখরুল

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার প্রধান দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দেবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানান। […]

বিস্তারিত পড়ুন

‘বাংলাভিশন’ টিভিতে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

স্যাটেলাইট টেলিভিশন ‘বাংলাভিশন’-এ ৮ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে অমুসলিম প্রতিনিধি হিসেবে বক্তব্য দানকারী পরিমল কান্তি শীলকে আওয়ামীলীগ নেতা হিসেবে সংবাদ উপস্থাপন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী ও সেক্রেটারি জাহিদুল ইসলাম। নেতৃদ্বয় বলেন, ৮ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী […]

বিস্তারিত পড়ুন