কাতারের আমিরের মায়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের আমিরের মা এবং কাতার ফাউন্ডেশনের চেয়ারপার্সন শেখ মোজা বিনতে নাসেরের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে তাঁরা এ বৈঠক করেন।  প্রধান উপদেষ্টা কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের চেয়ারপার্সন শেখ থানি বিন হামাদ বিন খলিফা আল-থানির সঙ্গেও এক বৈঠকে যোগ দেন।এছাড়া তিনি কাতার চ্যারিটির আন্তর্জাতিক অপারেশনস সেক্টরের […]

বিস্তারিত পড়ুন

সোনিয়া মুন্নি ‘ইয়াং ডিপ্লোম্যাট অফ দ্য ইয়ার ২০২৫’ পুরস্কারে ভূষিত

লন্ডনে বাংলাদেশের হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি সোনিয়া মুন্নি ‘ইয়াং ডিপ্লোম্যাট অফ দ্য ইয়ার ২০২৫’ পুরস্কারে ভূষিত হয়েছেন। লন্ডনে কূটনৈতিক অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ ডিপ্লোম্যাট ম্যাগাজিন কর্তৃক তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়। সোনিয়া মুন্নির হাতে পুরস্কার তুলে দেন বিবিসির কূটনৈতিক সংবাদদাতা জেমস ল্যান্ডেল। মঙ্গলবার সন্ধ্যায় লন্ডনের হিলটন হোটেলে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটি ছিল […]

বিস্তারিত পড়ুন

বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’!

পলাতক পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)। গত ১০ এপ্রিল রেড নোটিশ জারি করা হলেও তা প্রকাশ্যে আসে ২২ এপ্রিল, মঙ্গলবার। ‘রেড নোটিশ’ এর বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর। তবে ইন্টারপোলের নিজস্ব ওয়েবপেইজে রেড নোটিশের তালিকায় বেনজীর আহমেদের নাম […]

বিস্তারিত পড়ুন

গুজব ও অপতথ্য মোকাবিলায় কাজ করতে হবেঃ তথ্য উপদেষ্টা

স্থানীয়ভাবে গুজব ও অপতথ্য মোকাবিলায় জেলা তথ্য অফিসসমূহকে কাজ করতে হবে। এর পাশাপাশি স্থানীয় জনগুরুত্বপূর্ণ বিষয়াদি প্রচারেও তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কার্যকর ভূমিকা পালন করতে হবে। ২২শে এপ্রিল, মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে ফোকাস গ্রুপ আলোচনায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম এসব কথা বলেন। জনসচেতনতা সৃষ্টিতে জেলা তথ্য অফিসের সম্ভাবনার […]

বিস্তারিত পড়ুন

দেশে ৩ স্তরে কমছে ইন্টারনেটের দাম

দেশে তিন স্তরে নতুন করে কমছে ইন্টারনেটের দাম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) পর্যায়ে ১০ শতাংশ এবং ন্যাশনাল ট্রান্সমিশন পর্যায়ে ১৫ শতাংশ দাম কমাবে ফাইবার অ্যাট হোম। পাশাপাশি মোবাইল সেবাদাতা ৩টি বেসরকারি কোম্পানিকেও ইন্টারনেটের দাম কমানোর আহ্বান জানিয়েছে সরকার। সোমবার (২১ এপ্রিল) সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ফাইবার অ্যাট হোম […]

বিস্তারিত পড়ুন

বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

সাইবার স্ক্যাম বা কেলেংকারির আশঙ্কা করছেন বিশেষজ্ঞেরা। এই স্ক্যাম ছড়াতে পারে আফ্রিকা এবং ইউরোপে। সোমবার জাতিসংঘ একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, এশিয়ায় একটি কয়েক বিলিয়ন ডলারের স্ক্যাম সিন্ডিকেট গড়ে উঠেছে। রীতিমতো পরিকল্পনা করে তারা সাইবার অপরাধ সংগঠিত করছে। গোটা এশিয়াজুড়ে এই চক্র সক্রিয়। এবার তারা আফ্রিকা, ইউরোপ এবং অ্যামেরিকাতেও জাল বিস্তারের চেষ্টা চালাচ্ছে। […]

বিস্তারিত পড়ুন

জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি ৬ মে

জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি ৬ মে পুনর্নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার (২২ এপ্রিল) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে এটিএম আজহারুল ইসলামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিক। সাথে ছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার […]

বিস্তারিত পড়ুন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

গুরুতর অসুস্থ হয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক রাজনীতিবিদ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক হাসপাতালে ভর্তি হয়েছেন। ২১ এপ্রিল, সোমবার সকালে তার একান্ত সহকারী আইনজীবী শিশির মনির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্যার গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। সবাই তার জন্য দোয়া করবেন।’ এ বিষয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী বলেন, ‘বাবাকে ধানমন্ডির […]

বিস্তারিত পড়ুন

ঢাকায় ইইউভুক্ত দেশের ভিসা সেন্টার খোলার অনুরোধ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ইউরোপীয় ইউনিয়নভুক্ত যেসব দেশের ভিসা ঢাকা থেকে ইস্যু করা হয় না, ইইউ রাষ্ট্রদূতকে সেসব দেশের জন্য ঢাকায় একটি ভিসা সেন্টার খোলার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ২১ এপ্রিল, সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকলে মিলার সাক্ষাৎ করতে এলে তিনি এ অনুরোধ […]

বিস্তারিত পড়ুন

সম্প্রসারণবাদ, আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী গণজোয়ার সৃষ্টি করে মজলুম গাজাবাসীদের পাশে দাঁড়ানোর আহবান ইউকে জমিয়তের

ইউকে জমিয়তের প্রতিবাদ সমাবেশে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে মজলুম গাজাবাসীদের পাশে দাঁড়ানো আহবান জানানো হয়েছে। অনুষ্ঠানে বক্তরা বলেছেন সম্প্রসারণবাদ, আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী গণজোয়ার সৃষ্টি করে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের অসহায় গাজাবাসীদের পাশে দাঁড়াতে হবে। জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহন করেন। ইউকে জমিয়তের সভাপতি ডক্টর […]

বিস্তারিত পড়ুন