জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকালে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করেছেন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে তিনি এই স্মারক ডাক টিকেট অবমুক্ত করেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকেট ও একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন।

এ সময়ে ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, সচিব মো. কামরুজ্জামান ও ডাক অধিদফতরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন। বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *