সন্দেহভাজন ব্যক্তি ‘প্রশাসনিক কর্মকর্তাদের’ লক্ষ্যবস্তু করেছিল:ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল

আমেরিকা সাম্প্রতিক
শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লানচে বলেছেন, সন্দেহভাজন হামলাকারীর উদ্দেশ্য এখনো তদন্তাধীন রয়েছে। তবে ‘প্রাথমিক’ তথ্য অনুযায়ী, প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেছিলেন তিনি। যার মধ্যে “সম্ভবত” প্রেসিডেন্টও ছিলেন।

এনবিসি টেলিভিশনের মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি হোটেলের ভেতরেই অস্ত্রটি তৈরি করেছিলেন কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তিনি আরো জানান, “খুব বেশি দূর এগোতে পারেননি” সন্দেহভাজন ব্যক্তি।

“হোটেলের সীমানা খুব একটা অতিক্রম করতে পারেননি তিনি” বলেন ব্লানচে।

তিনি আরো জানান, সন্দেহভাজন ব্যক্তি সম্ভবত লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগো এবং তারপর ট্রেনে করে ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলেন। গুলির ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে সোমবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হবে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লানচে। বিবিসি ও রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *