সংসদে ইনসাফ প্রতিষ্ঠা হলে দেশেও হবে : বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদে ইনসাফ প্রতিষ্ঠা হলে দেশেও হবে। রোববার (২৯ মার্চ ২০২৬) জাতীয় সংসদে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হয়। ডেপুটি স্পিকার সংসদে স্বাগত বক্তৃতা করেন।

ডা: শফিকুর রহমান ডেপুটি স্পিকারের বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে বলেন, আপনার বক্তব্যে নিরপেক্ষ ভূমিকা পালন করার যে কথা বলেছেন, সংসদে ইনসাফ প্রতিষ্ঠার যে মনোভাব দেখিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জনগণও এ ধরনের একটি সংসদ কামনা করে।

বিরোধী দলীয় নেতা বলেন, সংসদের কার্যক্রমে আমরা আপনাকে সযোগিতা করবো এবং আপনি যদি কোনো ভুল করেন তাহলে আমরা নিয়মতান্ত্রিকভাবে ভুলগুলো তুলে ধরার চেষ্টা করবো।

উল্লেখ্য, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ দুই সপ্তাহ মুলতবির পর আজ আবার শুরু হয়েছে। আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত এই অধিবেশন চলবে।

এদিকে আজ রোববার (২৯ মার্চ ২০২৬) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের ৯ম তলায় বিরোধীদলীয় সভাকক্ষে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বিরোধীদলীয় সংসদীয় দলের সভা অনুষ্ঠিত।

সভায় জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে বিএনপির রহস্যজনক ভূমিকায় সংসদ সদস্যগণ ক্ষোভ প্রকাশ করেন এবং এ বিষয়ে বিরোধী দলের করণীয় সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি দলের সামগ্রীক তৎপরতা, জ্বালানি পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সভায় স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এর সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালে শোক প্রকাশ করা করে সমবেদনা জ্ঞাপন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *