এমিরেটস স্কাইকার্গো প্রতিনিধি দলের ওসমানী বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স পরিদর্শন

সাম্প্রতিক সিলেট
শেয়ার করুন

এমিরেটস স্কাইকার্গো প্রতিনিধি দল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো কমপ্লেক্স পরিদর্শন করেছেন। তারা বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স ও বিদ্যমান সুবিধাসমূহ সরেজমিনে পরিদর্শন করে দ্রুততম সময়ে সিলেট থেকে কার্গো ফ্লাইট চালুর সম্ভাব্যতা যাচাই করেন। পরে এয়ারপোর্টের ব্যবস্থাপক মো: হাফিজ আহমদের সাথে সিলেট থেকে কার্গো ফ্লাইট পরিচালনা নিয়ে আলোচনা করেন। আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু হলে রপ্তানি-বাণিজ্য, প্রবাসী অধ্যুষিত অঞ্চলগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সামগ্রিকভাবে সিলেট অঞ্চলের বাণিজ্যিক সক্ষমতা আরও বিস্তৃত হবে বলে উভয় পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এমিরেটস স্কাইকার্গো ম্যানেজার (বাংলাদেশ) মো: আব্দাল্লা। সাথে ছিলেন এমিরেটস স্কাইকার্গোর সুদীপ্ত পাল ও মো. রাদওয়ান হোসেন। এছাড়াও ছিলেন সিলেট চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও শরীফ কার্গোর ব্যবস্থাপনা পরিচালক হিজকিল গুলজার এবং আইটি অ্যালায়েন্স লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক (ফাইন্যান্স) কাজী মো. মাহফুজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *