মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বিষয়ে মতবিনিময়

শিক্ষা সাম্প্রতিক
শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকাস্থ মালয়েশিয়ার হাইকমিশনার মুহাম্মাদ শুহাদা বিন ওসমানের সঙ্গে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্র তৈরির বিষয়ে এক মতবিনিময় সভা রবিবার (১৭ মে ২০২৬) অনুষ্ঠিত হয়েছে।

এ সময় হাইকমিশনারের সঙ্গে ছিলেন মালয়েশিয়ার তেরেঙ্গানু বিশ্ববিদ্যালয়ের কর্পোরেট যোগাযোগ বিভাগের পরিচালক মি. জুকিফেরি বিন ইব্রাহিম।

জামায়াতের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। ৭ সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আবদুর রব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা প্রমুখ।

মতবিনিময় অনুষ্ঠানটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সভায় উভয়পক্ষ বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বিশেষভাবে বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে মালয়েশিয়ার সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অধিকহারে বৃত্তি প্রদান এবং উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *