আফগানিস্তান ও পাকিস্তানকে আইন মেনে চলা ও সংলাপের আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস দুই দেশকে আন্তর্জাতিক আইন—বিশেষত আন্তর্জাতিক মানবাধিকার আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন। গুতেরেস এবং সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক চলমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন।

এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ‘সংলাপ সহজতর’ করার উদ্দেশ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইরান। সে দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে এই বার্তা জানিয়েছেন।

পাকিস্তান এবং আফগানিস্তানকে “ভালো প্রতিবেশীর মতো সম্পর্ক রাখতে এবং সংলাপের মাধ্যমে মতপার্থক্য মেটানোর” আহ্বান জানিয়েছেন তিনি। এর আগেও দুই দেশের মধ্যে যখন সীমান্ত সংক্রান্ত উত্তেজনা বাড়ছিল, সেই সময়েও একই প্রস্তাব দিয়েছিল ইরান।

এছাড়া টুর্ক সীমান্ত সংঘর্ষ ও প্রাণঘাতী বিমান হামলার প্রেক্ষাপটে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছেন। বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *