অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণের অভিজ্ঞতা থেকে দুর্নীতির বিরুদ্ধে আরো শক্তিশালী ভূমিকা রাখতে পারবেন: ড. ইফতেখারুজ্জামান

বাংলাদেশ সাম্প্রতিক সিলেট
শেয়ার করুন

হুমায়ূন রশিদ চৌধূরী সিলেট থেকে :

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, সাংবাদিকরা প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান ব্যবহার করে, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে আরো শক্তিশালী ভূমিকা রাখতে পারবেন।

শনিবার সিলেটের হোটেল ক্রাউন পার্ক হল রুমে অনুসন্ধানী প্রতিবেদন এবং ডেটা সাংবাদিকতা বিষয়ক টিআইবি আয়োজিত একটি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। এই প্রশিক্ষণে সিলেট বিভাগের চার জেলা থেকে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের ৪১ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের প্রথম অধিবেশনে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল, পদ্ধতি, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ সহ পুরো প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন অনুসন্ধানী সাংবাদিক ও প্রশিক্ষক মোহাঃ বদরুদ্দোজা।

ডেটা সাংবাদিকতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন টিআইবির আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি বিশেষভাবে সরকারি ক্রয়ে দুর্নীতি-অনিয়ম উদঘাটনসহ উন্মুক্ত ডেটা ব্যবহার করে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

শেষ অধিবেশনে ডেটা সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই ব্যবহারের পদ্ধতি এবং সঠিকভাবে এআই ব্যবহার করে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য তথ্য সংগ্রহ, ডেটা বিশ্লেষণ ও ভিজুয়ালাইজেশন বিষয়ে বিষদ আলোচনা করেন টিআইবির অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর (ডেটাভিজুয়ালাইজেশন) রিফাত রহমান।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

এর আগে অংশ গ্রহণকারী সাংবাদিকরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, এ ধরণের প্রশিক্ষণ তাদের খুব ভালো লেগেছে। তারা বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তথ্য সমৃদ্ধ করা সম্ভব এবং সাংবাদিকতার মান বৃদ্ধিতে সহায়ক হবে। এতে সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধ করতে কার্যকর ভূমিকা রাখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *