সফলভাবে সম্পন্ন হল খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সিরাতুন্নবী (সা.) সম্মেলন

যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

https://www.facebook.com/reel/3080644385636206

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার আয়োজনে সোমবার (৩১ আগস্ট ২০২৬) ইস্ট লন্ডনের ফোর্ডস্কয়ার কনফারেন্স হলে বিপুল সংখ্যক ওলামায়ে কেরামের উপস্থিতিতে সফলভাবে সম্পন্ন হয়েছে সিরাতুন্নবী (সা.) সম্মেলন।

মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদের পরিচালনায় মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর বিষয় ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন দারুল উলুম লন্ডনের শায়খুল হাদিস মুফতী আব্দুর রহমান, ইষ্ট লন্ডন মসজিদের প্রধান ইমাম ও খতিব শায়খ আব্দুল কাইয়ূম, এসেক্স মসজিদের প্রধান ইমাম ও খতিব শায়খ ড. মাহমুদুল হাসান আল আজহারী, মাযাহিরুল উলুম মাইল্যান্ডের প্রিন্সিপাল শায়খ ইমদাদুর রহমান আল মাদানী।

মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল অফ মস্কের চেয়ারম্যান মাওলানা শামছুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, মাওলানা নাজিম উদ্দীন প্রমূখ।

মানবজাতির সফলতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের অপরিসীম গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, আল্লাহ তাআলা মহানবীকে মানবজাতির জন্য পূর্ণাঙ্গ ও সর্বশ্রেষ্ঠ আদর্শ হিসেবে পাঠিয়েছেন। পবিত্র কুরআনে তাঁকে ‘উসওয়াতুন হাসানাহ’ বা উত্তম নমুনা বলা হয়েছে। মহানবীর নীতি ও আদর্শ মেনে চললে ব্যক্তি, পরিবার এবং সমাজ জীবনে শান্তি, ন্যায়বিচার, সততা ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। তাই, আল্লাহর সন্তুষ্টি, ক্ষমা এবং জান্নাত লাভের একমাত্র পথ হলো রাসূল (সা.)-এর সুন্নাহ ও তরীকা শক্তভাবে আঁকড়ে ধরা। দুনিয়া ও আখিরাতের প্রকৃত সফলতা অর্জনে আমাদের দৈনন্দিন জীবনে রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ ও সুন্নাহর অনুসরণ করা আবশ্যক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *