ক্যান্সার রোগীদের সহায়তার ঠিকানা : প্রবাসীদের অনুদানে প্রতিষ্টিত ‘বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন’

প্রবাসী সাম্প্রতিক সিলেট
শেয়ার করুন

হুমায়ূন রশিদ চৌধূরী সিলেট :

সবুজ কাচের গ্লাস, দুসর রংয়ের ইটের গাথুনি এবং হালকা হলুদে মিশেল চারতলা ভবনটি দূর থেকে চোখে পড়লেই- একটি মানবিক হাসপাতালের চিত্র ফুটে ওঠে। যেখানে রোগীর চিকিৎসার পাশাপাশি তার মানসিক শান্তি ও মর্যাদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। আর এটি হচ্ছে- প্রবাসীদের অনুদানে প্রতিষ্টিত মহিলাদের জরায়ূতে ক্যান্সার ও স্তন ক্যান্সারে সহায়তার ঠিকানা ‘বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন’।

এটি কেবল একটি হাসপাতাল নয়, বরং একটি নিরাময় কেন্দ্র। যেখানে গরীব লোকদের চিকিৎসা হয় বিনামূল্যে।

যুক্তরাজ্য বিয়ানীবাজার প্রবাসীদের উদ্যোগে এই মানবিক হাসপাতালটি প্রতিষ্টিত হয় ২০১৫ সালে। দীর্ঘ ১১ বছরে সেবামূলক এই প্রতিষ্ঠানের পরিচিতি বৃহত্তর সিলেট ছাড়িয়ে- নির্দিষ্ট ভৌগোলিক সীমানা বা আঞ্চলিকতার গণ্ডি পেরিয়ে দেশ-বিদেশে এখন ব্যাপক পরিচিত।

বিয়ানীবাজার কলেজ রোডে দাস গ্রামের ৬৩ শতাংশ ভূমির উপর ৩০ শয্যার ‘বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনে’ ক্যান্সার ছাড়াও বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়।

অনন্য সেবা: শুরু থেকে এ পর্যন্ত সাড়ে ৪ হাজার ক্যান্সার রোগীর চিকিৎসা দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রায় ৫ হাজার ভর্তি রোগীর সেবা দেয়া হয়েছে। ২ লক্ষ ৩০ হাজার জনকে প্রদান করা হয়েছ সাধারণ পরীক্ষা। বিনা মূল্যে সেবা দেয়া হয় প্রায় ৪০ হাজার জনকে।

গড়ে ৫০ জনের বেশী রোগী প্রতিদিন চিকিৎসা নিতে পারেন এই হাসপাতালে। ৪০ জনকে প্রতিদিন বিনা মূল্যে পরামর্শ, জরুরী পরীক্ষা নিরীক্ষা ও ওষুধ সরবরাহ করা হয়। অসচ্ছল রোগীদের জন্যও রয়েছে বিভিন্ন সেবা। হাসপাতালের বাইরে বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে ক্যান্সার সচেতনতা, স্ক্রিনিং বা স্বেচ্ছা সেবক কার্যক্রমও পরিচালিত হয়। বিনা মূল্যে মোবাইল ক্লিনিক, মেডিকেল ক্যাম্প, বিনা মূল্যে অর্শ বা পাইলস পরীক্ষা, জরায়ূ ও স্থন ক্যান্সার স্কৃনিং করা হয়।

বর্তমানে এই হাসপাতালে যন্ত্রপাতির মধ্যে ক্যান্সার মার্কার, এন্ডোষ্কপি ও বায়ান্সি কলেকশন হয়। বিশেষঞ্জ চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারী-সহ মোট ৫০ জনের জনবল বিদ্যমান।

প্রবাসীদের প্রচেষ্টায় এই হাসপাতালটির সেবা কার্যক্রম বর্ধিত করে পূর্ণাঙ্গ একটি ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে রূপ দিতে ‘ইউনিভার্সিটি হাসপাতাল’ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন এই হাসপাতালের এমডি ও সিইও মোহাম্মদ সাবউদ্দিন। তিনি বলেন, সিলেট শহরে আমরা ভূমির সন্ধান করছি। এই হাসপাতালের মোট ১ হাজার প্রবাসী ও দেশী জীবন সদস্যরা ভূমি কিনে এখন একটি সার্বজনীন ও পূর্নাঙ্গ ক্যান্সার ও জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন।

মোহাম্মদ সাবউদ্দিন বলেন, বিয়ানীবাজারে এমন একটি প্রতিষ্ঠান স্থাপন করে যে সাড়া পেয়েছি, সে থেকেই বড় শহরে এমন একটি সেবা মূলক প্রতিষ্টান স্থাপনে আশাবাদী প্রবাসীরা। তাতে আরো বড় পরিসরে ক্যান্সার সহ জটিল রোগের চিকিৎসা হবে। বাইরের দেশে দৌড়ানো লাগবে না। অর্থেরও সাশ্রয় হবে।

সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, এটি স্থাপনে যারা অবদান রেখেছেন হাসপাতাল চত্বরের দেয়ালে তাদের নামফলক শোভা পাচ্ছে। । যে নামগুলো এলাকার মানুষের হৃদয় ছুয়ে ইতিহাসের অংশ হয়েছে মানব সেবার উজ্জ্বল অবদানের জন্য।

২৪ ঘন্টাই সেবা: ‘বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন’ ২৪ ঘন্টাই সেবা প্রদান করে। সাধারন চিকিৎসা সেবা সহ মরনব্যাধি ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণ এবং ক্যান্সারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হাসপাতাল কর্তৃক বহুমুখী ক্যান্সার সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের তত্বাবধানে জরায়ু ও স্থন ক্যান্সার স্ক্রিনিং ও প্রশিক্ষণ কেন্দ্রের তত্ববধানে হাসপাতালের নিজস্ব প্রশিক্ষিত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীগণ চিকিৎসা দিয়ে থাকেন।

সুবিধা বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালিত হচ্ছে। আর্থিক অসচ্ছল ক্যান্সার রোগীদের জন্য “ক্যান্সার হেল্প ডেস্ক” ও “দরিদ্র তহবিল” রয়েছে।

প্রয়োজনে দেশের সরকারি ও বেসরকারি স্বনামধন্য হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা হয়। বিগত কোভিড-১৯ দুর্যোগ সময়ে আইসোলেশন কেন্দ্র স্থাপন এবং দরিদ্র কোভিড আক্রান্ত রোগীদেরকে বিনামূল্যে সেবা দেয় এই হাসপাতাল। জেনারেল সার্জারির পাশাপাশি ওভারিয়ান ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার সার্জারি চলমান রয়েছে।

অত্যাধুনিক এন্ডোস্কপি, কোলনস্কপি ও পলিপেক্টমি সেবা-সহ পরিপাকতন্ত্র ক্যান্সার সেবা ও সার্জারি শুরু: দেশের প্রান্তিক স্থানে এই হাসপাতালটিতে অত্যাধুনিক এন্ডোস্কপি, কোলনস্কপি ও পলিপেক্টমি সেবা-সহ পরিপাকতন্ত্র ক্যান্সার সেবা ও সার্জারি শুরু হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক স্বাস্থ্য সেবা ও ক্যান্সার সনাক্তকরণের জন্য মোবাইল ক্লিনিক (বিশেষায়িত গাড়ি) চালু করা হয়েছে। রোগীদেরকে সাশ্রয়ী মূল্যে বা নামমাত্র মূল্যে সেবা দেয়া হয়। সচ্ছল রোগীগণ থেকে প্রাপ্ত আয় এবং প্রবাসী ও দেশী ব্যক্তিদের অনুদানে হাসপাতালের ব্যয় নির্বাহ হয়। এছাড়াও ট্রাস্টিগণ বিভিন্ন কারণে ভর্তুকি দিয়ে থাকেন।

ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টার যাত্রা শুরু: অতিসম্প্রতি, হাসপাতালের অভ্যন্তরে অত্যাধুনিক ও বিশ্বমানের ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টার চালু করা হয়। আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবলের সমন্বয়ে কম খরচে, বিশ্বমানের ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। দেশে যেভাবে ক্যান্সার রোগী বাড়ছে সেপরিমানে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও প্রশিক্ষিত লোকবল নেই। এ ক্ষেত্র বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল একটি আশির্বাদ হিসেবে পরিগণিত হয়েছে- এমন মন্তব্য সিলেটবাসীর।

Beani Bazar Cancer & General Hospital Foundation, College Road, Dasgram, Beanibazar, Sylhet, Sylhet, Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *