সংলাপ সাহিত্য-সংস্কৃতি ফ্রন্টের আয়োজনে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে ইউরোপের বৃহৎ ইসলামী কমপ্লেক্স ‘লন্ডন মুসলিম সেন্টার ও ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আবুল হুসাইন খানের সাম্প্রতিক গ্রন্থ ‘সবার জন্য ইসলাম’ এবং একুশে বইমেলা উপলক্ষে ঢাকার সরলরেখা থেকে প্রকাশিত দৈনিক সময় ও মানব টিভি সম্পাদক, সংলাপ চেয়ারম্যান সাঈদ চৌধুরীকে কেন্দ্র করে প্রকাশিত সমকালীন শিল্প-সাহিত্য বিষয়ক ‘সৃজনতরঙ্গ সাঈদ চৌধুরী সংখ্যা’র প্রকাশনা।

অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি ও সমকালীন সমাজভাবনা নিয়ে বিশিষ্টজনেরা আলোচনা করেন।
প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, ফুলকুঁড়ি আসরের সাবেক প্রধান পরিচালক ও বহু গ্রন্থের প্রণেতা অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা। প্রধান আলোচক ছিলেন লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ও জনপ্রিয় লেখক ব্যারিস্টার মুসতাক আহমদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক শাহাগীর বখত ফারুক।
উদ্বোধনী বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) প্রেসিডেন্ট, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট ও নতুনদিন সম্পাদক মহিব চৌধুরী।
গ্রন্থ মূল্যায়ন করেন এমসিএ’র কেন্দ্রীয় প্রেসিডেন্ট, খ্যাতিমান আইনজীবী, মানবাধিকার ব্যক্তিত্ব ও মুক্তচিন্তার লেখক ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ।

বিশেষ অতিথি ছিলেন বৃটেনে মূলধারার লেখক ও গবেষক, প্রভাবশালী প্যারেন্টিং কনসালট্যান্ট ও সমাজচিন্তক ড. মুহাম্মাদ আব্দুল বারী, ইসলামী উন্নয়ন ব্যাংকের (IDB) সাবেক সিনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট আব্দুল্লাহিল মামুন আল-আজমী, ব্রিটিশ-বাংলাদেশী কমিউনিটি কোয়ালিশনের চেয়ারম্যান, লন্ডনে অধিকার আদায়ের সংগ্রামী কণ্ঠ মোহাম্মদ সিরাজ হক, চ্যানেল ইউরোপ আইপিটিভি’র ব্যবস্থাপনা পরিচালক ও ইউকে বাংলা প্রেসক্লাব প্রেসিডেন্ট রেজা আহমদ ফয়সল চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বশির আহমদ বিইএম, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট ও সফল ব্যবসায়ী রফিক হায়দার, যুক্তরাজ্যের ল’ম্যাটিক সলিসিটর্সের অন্যতম পার্টনার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম, * লেখক ও সমাজ চিন্তক, সংলাপ সাহিত্য-সংস্কৃতি ফ্রন্টের সিনিয়র ভাইস-চেয়ারম্যান কন্ঠ শিল্পী নোমান আজমী, ভয়েস অব গ্লোবাল বাংলাদেশের ডাইরেক্টর অব একাডেমিক অ্যাফেয়ার্স, লেখক ও অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ।

আলোচক ছিলেন ঐতিহ্যবাহী সিলেট সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক, সংগঠক ও কলামিস্ট সিরাজুল ইসলাম শাহীন, এলবি২৪-এর ম্যানেজিং এডিটর ও জমজম চ্যারিটেবল ট্রাস্টের নির্বাহী পরিচালক আব্দুল মুনিম ক্যারল, আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা ইকরা ইন্টারন্যাশনালের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল লতিফ, মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি ডা. মোহাম্মদ মনোয়ার হোসেন, দিশারী শিল্পীগোষ্ঠী, সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল করিম জলিল, জকিগঞ্জ লেখক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাহিত্যিক মো. আবদুল আউয়াল হেলাল, উইভার কমিউনিটি ফোরামের চেয়ার, সাংবাদিক ও সলিসিটর মোজাম্মেল হোসেন তুহিন, লেজিট চেম্বার লিমিটেডের পরিচালক ও প্রিন্সিপাল সলিসিটর, লেখক ও সংগঠক জহির আহমদ, ইসলামী ব্যাংক প্রবাসী গ্রাহক পরিষদের আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোর্তুজা সিআইপি, কেটিভি টোয়েন্টিফোরের চেয়ারম্যান, সাংবাদিক ও টিভি উপস্থাপক সৈয়দ মাসুক, সংলাপ সাহিত্য-সংস্কৃতি ফ্রন্টের সেক্রেটারি, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক বদরুজ্জামান বাবুল, সংলাপ সাহিত্য-সংস্কৃতি ফ্রন্টের ভাইস চেয়ারম্যান সাহিত্যিক ও সাংবাদিক আকবর হোসেন প্রমুখ।
সাঈদ চৌধুরীর লেখা ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সংলাপ সাহিত্য-সংস্কৃতি ফ্রন্টের সিনিয়র ভাইস-চেয়ারম্যান কন্ঠ শিল্পী নোমান আজমী।
লেখকের অনুভূতি প্রকাশ করেন ‘লন্ডন মুসলিম সেন্টার ও ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আবুল হুসাইন খান, দৈনিক সময় ও মানব টিভি সম্পাদক, সংলাপ চেয়ারম্যান সাঈদ চৌধুরী সঞ্চালক: সাংবাদিক ও সানরাইজ-স্পেকট্রাম বাংলা রেডিও-টিভির উপস্থাপক মিছবাহ জামাল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাহিত্য ও সংস্কৃতি মানুষের চিন্তা, মনন ও মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তনের শক্তি জোগায়। ‘সবার জন্য ইসলাম’ গ্রন্থ এবং ‘সৃজনতরঙ্গ সাঈদ চৌধুরী সংখ্যা’ প্রকাশের মধ্য দিয়ে জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও মুক্তবুদ্ধির বিকাশে নতুন মাত্রা যুক্ত হয়েছে। প্রাণবন্ত আলোচনা, সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন পরিবেশনা ও বিশিষ্টজনদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক মননশীল মিলনমেলায়। সবশেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত অতিথি, আলোচক, লেখক, শিল্পী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

