জুলাই আন্দোলনে ১ দফার ঘোষণার প্রেক্ষাপট তুলে ধরেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, তখন ১ দফা ঘোষণার খসড়া তৈরি করেছিলেন সাদিক কায়েম। বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

মাহফুজ আলম লিখেছেন,”নাহ, কাদের। ২৮-৩০ শে জুলাই প্রতীকী আন্দোলন চলমান ছিল। তখন ক্যাম্পাসে ফিরে পুন:সংগঠিত হয়ে আন্দোলন তরান্বিত করতে এ কথা বলেছি। তখনো ৬ জন সমন্বয়ক ডিবি অফিসে বন্দী। ওদের মুক্ত করাটাও অনেক বেশি জরুরি ছিল। আর, ২ তারিখ রাতেই অনলাইনে ১ দফা ঘোষণার আমরা সবাই বিপক্ষে ছিলাম।

৩ তারিখ জনসমক্ষে শহিদ মিনারে ঘোষণা দেবার পক্ষে ছিলাম। কারণ, রাতের ঘোষণার চাপ একটি নির্দিষ্ট কোয়ার্টার থেকে এসেছিল। অসহযোগ আন্দোলনের কথা আমিই প্রথমে বলেছি। নাহিদ-আসিফ ভালো বলতে পারবে। তুমি আসিফের কাছে শুনেছো হয়ত। ঐসময় অনেকেই এটার বিরুদ্ধে ছিল। কিন্তু, আমাদের পরিকল্পনা ছিল আন্দোলনে সকল পক্ষকে আমাদের পক্ষে অবস্থান নিতে বাধ্য করা। রাতে সাদিকদের বলে এটার একটা খসড়া রেডি করিয়েছিলাম, যা আসিফ পরেরদিন শহিদ মিনারে পাঠ করে।”

