পুশ ইনের বিষয়টি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এশিয়া বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

পুশইনের বিষয়টি ডিপ্লোমেটিক চ্যানেলে আলাপ-আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

সোমবার থেকে শুরু হতে যাচ্ছে চারদিন ব্যাপী বাংলাদেশ ও ভারত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠক।

মি. আহমদ বলেন, “বিজিবি ও বিএসএফের ডিজি লেভেলে মিটিংটা একবার বাংলাদেশে হয়, একবার ভারতে হয়। এবার আমাদের যাওয়ার পালা।”

“ওখানে সমস্ত বিষয়গুলা আলোচনা হবে। এটাকে ডিজিএলটি বলা হয়। ডিজি লেভেলের টক। সেই টকের সিদ্ধান্তগুলো ওখানে সামারাইজ করে সিগনেচারের বিষয় আছে। সেটা আগে আলোচনা হোক, দেখি” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিএসএফ প্রতিদিনই পুশইনের চেষ্টা করছে সরকারের পদক্ষেপ কী? এমন প্রশ্নে মি. আহমদ বলেন, সমস্ত কিছু আলোচনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী মি. আহমদ বলেন, “আমরা ডিপ্লোমেটিক চ্যানেলে এগুলো আলাপ-আলোচনা করে সমাধানের চেষ্টা করছি এবং আমাদের বর্ডার গার্ড সতর্ক আছে। সমস্ত অবৈধ পুশ ইনের চেষ্টাকে আমরা বাধা দেবো ইনশাল্লাহ, এ পর্যন্ত তাই হয়েছে। তবে এ বিষয়গুলো ডিপ্লোমেটিক চ্যানেলে আলোচনার মাধ্যমে সমাধান করা প্রাথমিকভাবে আমাদের প্রয়োজন।” বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *